ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে কারাগার থেকে পালান আব্দুল্লাহ


পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে কারাগার থেকে পালান আব্দুল্লাহ

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় ২৩ মাস পর গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার (১১ জুলাই) র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে আব্দুল্লাহ শিকদার কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত বিশৃঙ্খলার সুযোগে তিনি অন্যান্য বন্দিদের সঙ্গে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে কারাগারের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। এই ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি আরও বলেন, কারাগার থেকে পালানোর পর আব্দুল্লাহ শিকদার গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর সুদ পাওনার টাকার আদায়কে কেন্দ্র করে আব্দুল্লাহ শিকদার ও তার দুই সহযোগী প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনা ঘটায়। এই ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বিচার শেষে আদালত আব্দুল্লাহ শিকদারসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে তাদের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরে আসার জন্য চিকিৎসকদের ওপর কাজ করতে হবে। তিনি তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা আমরা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।'

শনিবার (১১ জুলাই) ঢাকার মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতাল ক্যাম্পাসে উপস্থিত হন। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করেন।

সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন রোগীরা আস্থা পান। পাশাপাশি হাসপাতালগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্নতার বিষয়ে শুধু হাসপাতালের ওপর দায় চাপালে হবে না, আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।'

দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘সারা দেশে সরকারি পর্যায়ে ২৫ হাজার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ করা হবে। এছাড়া সামগ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার মধ্যে নারীরা অগ্রাধিকার পাবেন।'

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান এবং শুভেচ্ছার মাধ্যমে প্রধানমন্ত্রীকে ঢামেক ক্যাম্পাসে স্বাগত জানান।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, ঊর্ধ্বতন চিকিৎসক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে প্রকাশ পেল গুরুত্বপূর্ণ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে প্রকাশ পেল গুরুত্বপূর্ণ তথ্য

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে নতুনভাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সিএনএন জানায়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)-এর সহযোগিতায় বিশ্লেষণ করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের সম্ভাব্য কার্যক্রমের আলামত চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব কার্যক্রম জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের ইঙ্গিত দিতে পারে।

বিশেষভাবে, প্রতিবেদনে পারচিন এলাকার একটি স্থাপনার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওই স্থানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান নিয়ে গবেষণা বা সংরক্ষণ কার্যক্রম চালানো হতো। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকা একাধিকবার হামলার শিকার হয়েছিল।

সিএনএনের সাংবাদিক কেটি পোলগ্লেস বলেন, জুন ও জুলাই মাসে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, হামলায় সৃষ্ট গর্তগুলোর ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো হয়েছিল। পরে, কয়েক সপ্তাহ পর, সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেও সেই ঢাকনা সরানো হয়ে সেখানে জাল বসানো হয়। একই সঙ্গে আশপাশে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এসব ট্রাকের উপস্থিতি থেকে প্রতীয়মান হয়, ইরান ক্ষতিগ্রস্ত গর্তগুলো স্থায়ীভাবে ভরাট বা মেরামতের প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া, পিক্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহবাজন পারমাণবিক স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রেও টানেলের ভেতরে ট্রাক চলে যেতে দেখা গেছে। এটিও সেখানে নতুন কার্যক্রম চালুর সম্ভাবনার ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, এই অবস্থাও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন বিষয়ক। কারণ, চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

চিরসবুজ নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সময় যেন তার জন্য ধীরগতিতেই চলতে থাকে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব ও তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক মাধ্যমে তার নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের একটাই কথা—‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’

শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ তিনি ৪৫ বছরে পা রেখেছেন (৪৪ বছর পূর্ণ করেছেন) পূর্ণিমা।

মাত্র ১৫ বছর বয়সেই চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর তিনি আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে পূর্ণিমা প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় তিনি রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশে প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতেও দেখা গেছে তাকে, যেমন মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভ।

শুধু বাণিজ্যিক চলচ্চিত্রেই নয়, সাহিত্যনির্ভর সিনেমাতেও পূর্ণিমা নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’, এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবে তিনি সফল। ছোট পর্দাতেও তার উপস্থিতি লক্ষ্যণীয়। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’-তে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় সময় বদলেছে এবং বদলেছে চলচ্চিত্রের ধারা। তবে পূর্ণিমার জনপ্রিয়তা কিংবা আবেদন একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনো দর্শকদের হৃদয়ে একইরকম ভালোবাসার জায়গা ধরে রেখেছেন এই চিরসবুজ নায়িকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারিয়া হত্যা মামলায় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


মারিয়া হত্যা মামলায় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার বাসা থেকে উদ্ধার হওয়া কলেজছাত্রী গৃহবধূ সানজিদা আক্তার মারিয়াকে (১৮) হত্যার দায় স্বীকার করেছে স্বামী সাইফুল ইসলাম।

এই ঘটনার প্রেক্ষাপটে পুলিশ গত শনিবার (১১ জুলাই) সাইফুল ইসলামকে (২১) আদালতে পাঠিয়েছে। জানতে পাওয়া গেছে, নিহত সানজিদা লালমাটিয়া মহিলা কলেজের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ গোড়ান আলিয়া মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে পুলিশ মারিয়ার মরদেহ উদ্ধার করে। রাতেই সাইফুলকে পুলিশ হেফাজতে নেয়।

নিহতের ভাই মো. চান মিয়া জানান, প্রায় আট মাস আগে কুমিল্লার হোমনা থানার বাসিন্দা সাইফুলের সঙ্গে মারিয়ার বিয়ে হয়। তারা বিয়ের পর ওই বাসার নিচতলায় ভাড়া উঠেছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে মারিয়াকে সাইফুল বারবার ফোন দিচ্ছিলেন। কিন্তু যোগাযোগ করতে সক্ষম হচ্ছিলেন না। তখন মারিয়ার স্বামী সাইফুলকে ফোন করা হলে, বাসায় গিয়ে দেখে আসতে বলা হয়।

চান মিয়া আরও জানান, পরে স্বজনরা ওই বাসায় গিয়ে রান্নাঘর সংলগ্ন বারান্দার মেঝেতে মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় একটি কালো দাগ ছিল। পরে ৯৯৯ নম্বরে কল করার পর খিলগাঁও থানা পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়ার জন্য রাতের বেলায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

খিলগাঁও থানার পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার সংবাদ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। সেইসাথে গ্রেফতার স্বামী হত্যার দায় স্বীকার করেছে।

এছাড়া জানানো হয়েছে, সানজিদা আক্তার মারিয়াকে গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়, যা প্রথমদিকে আত্মহত্যা হিসাবে প্রচার করা হয়। এই ঘটনার জন্য নিহতের ভাই চান মিয়া শনিবার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাইফুলের বাবা-মাকে নিয়ে সাংসারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%