ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশে উচ্চশিক্ষায় একাকিত্বে ভুগছেন ? ভয় কাটানোর উপায়


বিদেশে উচ্চশিক্ষায় একাকিত্বে ভুগছেন ? ভয় কাটানোর উপায়

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ অনেকের স্বপ্ন হয়ে থাকে। নতুন দেশ, নতুন পরিবেশ এবং নতুন সম্ভাবনাগুলির দিকে শিক্ষার্থীদের আকৃষ্ট করে। কিন্তু এই আনন্দের পাশাপাশি, অনেকেই একাকিত্ব, ঘরছাড়া কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, এটি একটি অত্যন্ত স্বাভাবিক মানসিক অভিজ্ঞতা এবং সঠিকভাবে সামলাতে পারলে ধীরে ধীরে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।

বিদেশে যাওয়ার পর পরিচিত মানুষ, পরিবার, ভাষা ও দৈনন্দিন পরিবেশ থেকে দূরে থাকার কারণে নিরাপত্তাহীনতার অনুভূতি অনেকের মনে তৈরি হয়ে যায়। অসুস্থ হলে কী হবে, মন খারাপ হলে কার সঙ্গে কথা বলবেন, অথবা প্রয়োজনের সময়ে পাশে কে থাকবে—এমন নানা প্রশ্ন একাকিত্বের অনুভূতি আরও বাড়াতে পারে।

অনেক সময় হঠাৎ করে মায়ের রান্নার গন্ধ, সন্ধ্যার পরিচিত পরিবেশ বা নিজের বাড়ির নানা স্মৃতি মনে পড়ে যায়। বিশেষজ্ঞদের ভাষায়, এগুলো দুর্বলতার লক্ষণ নয়; বরং নিজের শেকড়ের প্রতি স্বাভাবিক দৃঢ় টান। তবে যখন এই স্মৃতি বর্তমানের একাকিত্বের সঙ্গে তুলনা করা শুরু হয়, তখন মানসিক চাপও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আসে। একই দেশের বিভিন্ন অঞ্চলেও পরিবহন ব্যবস্থা, আবহাওয়া, বাজার এবং দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। এসব নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেকের জন্য শুরুতে অস্বস্তি সৃষ্টি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাইরের দৃষ্টিতে অনেককে আত্মবিশ্বাসী মনে হলেও বাস্তবে বিদেশে থাকা অনেক শিক্ষার্থী একই ধরনের একাকিত্ব অনুভব করেন। কিন্তু বিষয়টি সকলের দ্বারা প্রকাশিত না হওয়ায় অনেকের মনে হয় যে, শুধু তিনিই এই সমস্যায় ভোগছেন। অথচ এই অভিজ্ঞতা বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই সাধারণ।

এমন পরিস্থিতিতে ভয়কে অস্বীকার না করে সেটিকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের কাছে প্রশ্ন করা দরকার—আপনি আসলে কী বেশি অনুভব করছেন? পরিবারের অভাব, পরিচিত পরিবেশের অভাব, অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা? কারণ সমস্যাটি বুঝতে পারলে সহজেই তার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

মানসিকভাবে সুস্থ থাকতে বিদেশে নিজের জন্য নতুন একটি দৈনন্দিন অভ্যাস তৈরি করার বরাত দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের দ্বারা। নিয়মিত হাঁটা, নিজের পছন্দের খাবার রান্না করা, নির্দিষ্ট সময়ে পরিবারের সঙ্গে কথা বলা এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রাখাও মানসিক স্থিরতা ধরে রাখতে সাহায্য করে। তবে অতীতের স্মৃতিতে ডুবে না থেকে নতুন পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে চলা সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বিশেষজ্ঞদের মতে, একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং এই সময়টি নিজেকে নতুনভাবে জানার এবং মানসিকভাবে আরও শক্ত হওয়ার সুযোগ। ভয়, ঘরছাড়া কষ্ট বা মন খারাপ—এসব অনুভূতি বিদেশে উচ্চশিক্ষার পথে অস্বাভাবিক নয়। ধীরে ধীরে এই অভিজ্ঞতাই মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে।

তাদের মতে, বিদেশে উচ্চশিক্ষার বিষয়টি শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়; এটি মানসিকভাবে পরিণত হওয়ার একটি দীর্ঘ যাত্রা। তাই শুরুতে একাকিত্ব বা ভয় অনুভব করলে সেটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হা ম লা যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হা ম লা যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে

বাহরাইনে নোঙর করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানায়।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বাহিনীটি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ইরানের মতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বাহরাইনের মার্কিন নৌঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় একটি আকাশ প্রতিরক্ষা রাডার, নৌঘাঁটির প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং রকেট প্রতিরোধী সতর্কীকরণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশেষ কেন্দ্রও এই হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে তাৎক্ষণিকভাবে কোন আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামের দৃষ্টিতে ন্যায়বিচারের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ইসলামের দৃষ্টিতে ন্যায়বিচারের গুরুত্ব

ন্যায়বিচার ইসলামের অন্যতম মৌলিক নীতি হিসেবে পরিচিত। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দেয়া হয়েছে। ন্যায়বিচার শুধুমাত্র বিচারকের দায়িত্ব নয়; বরং প্রত্যেক মুসলিমের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। কোরআন ও সুন্নাহ বারবার শিক্ষা দেয় যে, ন্যায়ের ক্ষেত্রে আত্মীয়-স্বজন, বন্ধু, ক্ষমতাবান কিংবা নিজের স্বার্থ কোনো কিছুকেই প্রাধান্য দেওয়া যাবে না। একজন মুমিনের পরিচয় হলো তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠা আল্লাহর নির্দেশ।

আল্লাহ তাআলা বলেন,

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচার এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন; আর অশ্লীলতা, অসৎকাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। (সুরা নাহল:৯০) এই আয়াতটি ইসলামে ন্যায়বিচারের গুরুত্বের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করা হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন, যা প্রমাণ করে যে একটি কল্যাণকর সমাজ গঠনের মূল ভিত্তি হলো ইনসাফ।

নিজের বা আত্মীয়ের বিরুদ্ধে হলেও ন্যায়ের সাক্ষ্য দিতে হবে।

আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالأَقْرَبِينَ ۚ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَنْ تَعْدِلُوا। হে ঈমানদারগণ! তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের, পিতা-মাতা কিংবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। সে ধনী হোক বা দরিদ্র আল্লাহই তাদের ব্যাপারে অধিক হকদার। সুতরাং ন্যায়বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করো না। (সুরা নিসা:১৩৫) এই আয়াত ইসলামের ন্যায়বিচারের সর্বোচ্চ মানদণ্ড তুলে ধরে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ন্যায়ের প্রশ্নে নিজের স্বার্থ, পারিবারিক সম্পর্ক বা সামাজিক মর্যাদা কোনো বিবেচ্য বিষয় হতে পারে না।

শত্রুর প্রতি ন্যায়বিচার করতে হবে।

আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে দাঁড়াও। কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়বিচার পরিত্যাগ করতে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার কর; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। (সুরা মায়িদা:৮) এই আয়াত ইসলামের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে, যেখানে ইসলাম শুধু বন্ধুদের সঙ্গে নয়, বরং শত্রুর প্রতিও ন্যায়বিচার করার শিক্ষা দেয়।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনে ন্যায়বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত।

একবার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে অভিযুক্ত হলে কিছু লোক তার শাস্তি মওকুফ করার জন্য সুপারিশ করতে চেয়েছিল। তখন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّדٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا। আল্লাহর শপথ! যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম। (সহিহ বুখারি: ৩৪৭৫; সহিহ মুসলিম: ১৬৮৮) এই ঘটনা প্রমাণ করে যে ইসলামে আইনের দৃষ্টিতে সবাই সমান। ক্ষমতা, বংশমর্যাদা বা সামাজিক অবস্থান কাউকে ন্যায়বিচারের ঊর্ধ্বে স্থান দেয় না।

বিচারকার্যে সতর্ক থাকার নির্দেশ।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الْقُضَاةُ ثَلَاثَةٌ: وَاحِدٌ فِي الْجَنَّةِ، وَاثْنَانِ فِي النَّارِ، فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَلَمْ يَقْضِ بِهِ وَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ। বিচারক তিন প্রকার। একজন জান্নাতে এবং দুজন জাহান্নামে। যে ব্যক্তি সত্য জেনে সে অনুযায়ী বিচার করে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সত্য জেনেও অন্যায় বিচার করে এবং যে ব্যক্তি অজ্ঞতার ভিত্তিতে বিচার করে, তারা জাহান্নামে যাবে। (সুনান আবি দাউদ,: ৩৫৭৩; সুনানুত তিরমিজি: ১৩২২)

এই হাদিস বিচারকার্যে জ্ঞান, সততা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে।

ন্যায়বিচার সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে মানুষের অধিকার সংরক্ষিত হয়, দুর্নীতি হ্রাস পায়, অত্যাচার কমে এবং পারস্পরিক বিশ্বাস সুদৃঢ় হয়। অন্যদিকে অন্যায় বিচার সমাজে বিশৃঙ্খলা, অবিশ্বাস ও জুলুমের জন্ম দেয়। তাই ইসলাম এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ধনী-গরিব, শাসক-প্রজা এবং শক্তিশালী-দুর্বল সকলেই সমান ন্যায়বিচার লাভ করবে।

ন্যায়পরায়ণদের জন্য বিশেষ মর্যাদা।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ، وَأَهْلِيهِمْ، وَمَا وَلُوا। নিশ্চয়ই ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর কাছে নুরের মিম্বরে থাকবে, রহমানের ডান পাশে। তারা হলো যারা তাদের বিচারকার্যে, নিজেদের পরিবারে এবং তাদের অধীনস্থদের ব্যাপারে ন্যায়বিচার করে। (সহিহ মুসলিম:১৮২৭)

এই হাদিস প্রমাণ করে যে ন্যায়পরায়ণতা শুধু একটি সামাজিক গুণ নয়; এটি আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত।

দৈনন্দিন জীবনে ন্যায়বিচারের প্রয়োগ।

ইসলামে ন্যায়বিচার আদালতের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং একজন মুসলিমের উচিত, ১. সত্য কথা বলা, যদিও তা নিজের বিরুদ্ধে যায়। ২. সন্তানদের মধ্যে সমান আচরণ করা। ৩. ব্যবসা-বাণিজ্যে ওজন, পরিমাপ ও লেনদেনে সততা বজায় রাখা। ৪. কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা। ৫. পারিবারিক বিরোধে পক্ষপাতিত্ব না করা। ৬. সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা। ৭. গুজব বা একপক্ষের কথা শুনে সিদ্ধান্ত না নেওয়া।

ইসলামে ন্যায়বিচার কোনো ঐচ্ছিক নৈতিক গুণ নয়; এটি আল্লাহর নির্দেশ এবং একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। কোরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয় যে, ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের স্বার্থ, আত্মীয়তার সম্পর্ক কিংবা শত্রুতাকেও পাশে রাখতে হবে। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি, নিরাপত্তা, আস্থা ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের ওপর অবিচল থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনসাফ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার: প্রধানমন্ত্রী

আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মেধাবী উদ্যোক্তাদের সহযোগীতা করতে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি এ সময় আরও বলেন, আইসিটি মন্ত্রণালয়ের জন্য ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। প্রত্যেক স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা করার চেষ্টা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্বের পর বেলা ১টা থেকে অনুষ্ঠানটি সাধারন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের উল্লেখযোগ্য আকর্ষণ হিসেবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানা গেছে, আমরা চিন্তা করছি যে এমন উদ্যোক্তা আছেন যারা ব্যাংকের বিভিন্ন হ্যাচেল ফেস করেছেন, যারা সিকিউরিটি বা কাগজ দিতে বাধ্য হন। এই সমস্যাগুলো মোকাবেলা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টাদের রাখা হয়নি। একটি নিরপেক্ষ কমিটি তৈরি হয়েছে যা বিষয়টি পর্যবেক্ষণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করে জানান, বাবা-মায়ের জমি বা সম্পত্তি দেখে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তিনি বলেন, বিভিন্ন উপায় আছে, কিন্তু সেগুলো যথার্থ নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা রয়েছে, কিন্তু জামানত নেই, তাদের ঋণ পাওয়ার জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ক নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট বিশ্লেষণ করে তাদের ফান্ড করবে।

এ সময় প্রধানমন্ত্রীর একটি আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সাহায্য প্রদান করা হবে, সেটি পাবলিক মানি। যদি উদ্যোক্তার মধ্যে পটেনসিয়াল থাকে, তাহলে আবার ফান্ডের বিষয়টি ভাবা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই সফল হয় না, কিন্তু সম্ভাবনা থাকলে দ্বিতীয়বার তারা সুযোগ পাবেন।

এটি উল্লেখযোগ্য যে ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি লঞ্চপ্যাড হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকে জানতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন যে, এর ফলে উদ্যোক্তা উন্নয়নের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়ক হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্যাফোডিলের শিক্ষার্থীরা এআই অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ড্যাফোডিলের শিক্ষার্থীরা এআই অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করলো

বাংলাদেশ দল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অলিম্পিয়াডে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সোনার পদক জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

এই বিজয়ী দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সোনার পদক অর্জনের পর, রোববার (১২ জুলাই) বাংলাদেশ দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে, এআই খাতে বাংলাদেশের এই সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী অংশগ্রহনকারী ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. মোহাম্মদ আজম খানের দিকনির্দেশনা ও প্রশিক্ষণের ফলে দলের এই আন্তর্জাতিক সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মোহাম্মদ আজম খান এবং বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%