ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রয় কমিটির ১১টি প্রস্তাব অনুমোদন


ক্রয় কমিটির ১১টি প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে চিনি, ইউরিয়া ও এমওপি, ডিএপি সার এবং এলএনজি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৯তম সভায় এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের আওতায় ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় মোট ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রথম প্রস্তাবে ৫ হাজার মেট্রিক টন চিনির ক্রয়মূল্য ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতি কেজি চিনির দাম হবে ১০২ টাকা ৯৫ পয়সা। দ্বিতীয় প্রস্তাবে একই পরিমাণ চিনির ক্রয়মূল্য ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি কেজির দাম হবে ১০৩ টাকা ৯৫ পয়সা। উভয় ক্ষেত্রেই সুপারিশকৃত দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের তৃতীয় সংশোধিত প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। মূল চুক্তিমূল্য ছিল ২০ হাজার ৫৯৮ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা। ৩৬০ কোটি ৬৫ লাখ ২২ হাজার ২৫ টাকা ভেরিয়েশনের পর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫৯ কোটি ৩০ লাখ ৬ হাজার ৭২৪ টাকা। প্রকল্পটির সুপারিশকৃত দরদাতা হিসেবে জাপানের মিতসুবিশি করপোরেশন ও ফুজিতা করপোরেশন এবং কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটির সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে উল্লেখ করা হয়েছে।

একই প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত আরেকটি প্রস্তাবে ৪০৫ কোটি টাকা ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৪৫৭ টাকা। এ কাজের জন্য জাপানের নিপ্পন কোয়েই, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল, সিঙ্গাপুরের সিপিজি কনসালট্যান্টস এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টসের যৌথ উদ্যোগকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৮০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ জন্য ব্যয় হবে ২২০ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা, যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম ৪৪৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪২ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব কার্যকর অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ২৭৫ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ২৯০ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম ৫৩১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ১৬৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে জিটুজি পদ্ধতিতে ৮০ হাজার মেট্রিক টন এবং ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির দুটি প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রতি মেট্রিক টনের দাম ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার।

এছাড়া, জিটুজি ভিত্তিতে ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ডিসেম্বর ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মোট ৯ কার্গো এলএনজি আমদানির দর প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির একক দর নির্ধারণ করা হয়েছে জেকেএম-০.১০ মার্কিন ডলার।

সৌদি আরবের এমএ’এডেন থেকে ২০২৬ সালের পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় হবে ৪২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, যেখানে প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ৮৬১ দশমিক ৫০ মার্কিন ডলার।

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

এছাড়া, কমিটি কক্সবাজারের মহেশখালীতে জিটুজি পদ্ধতিতে কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের লক্ষ্যে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব প্রত্যাহার করেছে। ১৫ বছর মেয়াদে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


সরকারকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশ ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি এ কথা বলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময়, লকাই বিশ্বাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থও বিতরণ করা হয়।

রিজভী বলেন, "বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।" তিনি অভিযোগ করেন, বিগত সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছে এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এছাড়া, নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। "আমরা বিএনপি পরিবার" এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন ও বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোপ লিওর সফল ফুসফুসের অস্ত্রোপচার, সুস্থ হয়ে বিশ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


পোপ লিওর সফল ফুসফুসের অস্ত্রোপচার, সুস্থ হয়ে বিশ্রামে

ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (তারিখ) রোমের জেমেলি হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ তথ্য ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পোপ লিও স্বাভাবিকভাবে ঘুম থেকে জেগে উঠেছেন। অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

একটি সূত্র জানায়, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত করার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। পূর্ববর্তী পরীক্ষার ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে ফুসফুসে ক্যানসারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকরা তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করেছেন সম্পূর্ণ নিরাময়ের লক্ষ্যে।

হাসপাতালে যাওয়ার আগে মঙ্গলবার হাসিমুখে হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন জানান পোপ লিও। অস্ত্রোপচারের পর তিনি রাতের খাবার খেতে চেয়েছিলেন বলেও একটি সূত্র জানিয়েছে।

ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, পোপকে রোমের জেমেলি হাসপাতালের ১০ তলায় নিজের কক্ষে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব সাক্ষাৎ বাতিল করা হয়েছে। অস্ত্রোপচারের কারণে আগামী মাসে নির্ধারিত তার দীর্ঘ লাতিন আমেরিকা সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিও গত বছরের ৮ মে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় আকস্মিক ঘোষণায় তিনি জানান, চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি টিউমার শনাক্ত করেছেন।

ভ্যাটিকান অতীতে পোপের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখত। তবে পোপ ফ্রান্সিসের আমল থেকে এ বিষয়ে তুলনামূলক স্বচ্ছতা অনুসরণ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের সমাপ্তি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় আদালত ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। ১৯৯৬ সালে লাস ভেগাসে টুপাককে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার জন্য ৬৩ বছর বয়সী ডেভিসের এই সাজা কার্যকর হয়। হত্যাকাণ্ড থেকে অর্থ উপার্জনের অভিযোগে তার সাজায় বাধ্যতামূলকভাবে আরও ২০ বছরের শাস্তি যুক্ত হয়েছে।

সাজা ঘোষণার সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) আদালতে উপস্থিত ছিলেন টুপাকের ছোট বোন সেকিয়াওয়া শাকুর। তিনি ভাইকে স্মরণ করে বলেন, "টুপাক শুধু একজন জনপ্রিয় শিল্পী ছিলেন না, পরিবারের রক্ষক ও তার কাছে বাবার মতো একজন মানুষ ছিলেন।" তার মতে, ডেভিসের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত টুপাকের মতো একজন মানুষকে হারানোর জন্য।

সেকিয়াওয়া আরও বলেন, "টুপাক জন্ম থেকেই একজন আইকন ছিলেন। তাকে মানবাধিকারকর্মী হিসেবে গড়ে তোলা হয়েছিল। পরিবার ও বন্ধুদের রক্ষা করতেন তিনি।" বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গুরুত্ব সমাজের কাছে বেড়ে গিয়েছিল।

ডেভিসের উদ্দেশে তিনি মন্তব্য করেন, "কাউকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, তার জীবন কেড়ে নিয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই—বিশেষ করে সেই মানুষটি যখন টুপাক শাকুর।"

গত আগস্টে ডেভিসকে বিপজ্জনক অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রথম ডিগ্রির হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন জুরিরা। মাত্র তিন ঘণ্টারও কম সময় আলোচনার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছান। দুই সপ্তাহের বিচার চলাকালে ডেভিসের দেওয়া সাক্ষাৎকার ও আত্মজীবনীর বক্তব্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে।

মামলার সরকারি আইনজীবীদের দাবি, হত্যার রাতেই ডেভিসের ভাগনে অরল্যান্ডো ‘বেবি লেন’ অ্যান্ডারসনের সঙ্গে টুপাকের সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের জেরেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। তবে ডেভিস নিজে গুলি চালিয়েছিলেন—এমন অভিযোগ ছিল না। আইনজীবীদের দাবি, তিনি হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করেন এবং হামলার পরিকল্পনায় ভূমিকা রাখেন।

সাজার দিন হাতকড়া পরা অবস্থায় নীল কারাবন্দির পোশাকে আদালতে হাজির হন ডেভিস। বিচারক টুপাকের পরিবারসহ আদালতে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে কিছু বলতে চান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঠিক আছি।’ এরপর আর কিছু বলেননি।

ক্লার্ক কাউন্টির প্রধান সহকারী সরকারি আইনজীবী বিনু পালাল ডেভিসের আগের পাঁচটি দণ্ড এবং হত্যাকাণ্ড নিয়ে তার প্রকাশ্যে গর্ব করার বিষয়টি তুলে ধরে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানান। তার মতে, নিজের কাজ ও আচরণের কারণে ডেভিস সর্বোচ্চ শাস্তির যোগ্য।

টুপাক হত্যার ঘটনায় এখন পর্যন্ত ডেভিসই একমাত্র ব্যক্তি, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসে গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান টুপাক। ওই রাতে গাড়িতে তার সঙ্গে ছিলেন সংগীত প্রযোজক সুজ নাইট। তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে প্রাণে বেঁচে যান।

টুপাক হত্যার ঘটনা প্রায় তিন দশক ধরে রহস্য হয়ে ছিল। সে সময় তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলের দুই সংগীতজগতের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সংঘাতের বিষয়টি সামনে আনেন। টুপাকের ঘনিষ্ঠজনদের সঙ্গে ডেভিসের সহযোগীদের বিরোধও তদন্তে উঠে আসে। তবে তদন্তকারীরা দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগসূত্র খুঁজে পাননি।

২০১৯ সালে ডেভিসের আত্মজীবনী ‘কম্পটন স্ট্রিট লেজেন্ড’ প্রকাশের পর মামলাটি নতুন করে আলোচনায় আসে। বইটিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন এবং নিজেকে সাউথ সাইড ক্রিপস দলের একজন প্রভাবশালী সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, টুপাকের সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল প্রতিদ্বন্দ্বী মোব পিরু দল।

বিচার চলাকালে সরকারি আইনজীবী পালাল দাবি করেন, লাস ভেগাসের একটি হোটেলে টুপাক ও সুজ নাইটকে ডেভিসের ঘনিষ্ঠজন অ্যান্ডারসনকে মারধর করতে দেখার পর ডেভিস তাদের খুঁজতে বের হন। পরে টুপাককে গুলি করা হয়।

টুপাকের মৃত্যুর প্রায় ছয় মাস পর নিউইয়র্কের র‍্যাপার ক্রিস্টোফার ওয়ালেস, যিনি নোটোরিয়াস বিআইজি বা বিগি নামে পরিচিত, খুন হন। তবে ওই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়নি।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি শোকবার্তায় স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা মৃত্যুবরণ করেন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এই নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%