ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা


টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবি ঘটেছে। যাহাতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু মাঝিমাল্লাসহ অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান তীব্র সংঘাতের কারণে প্রাণভয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল রোহিঙ্গারা। নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নৌকাটি পৌঁছালে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসার সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৩ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে আগে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তারা পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তবে এই দাবির বিষয়ে বিজিবি বা অন্য কোনো দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। তারা কোন উদ্দেশ্যে এবং কেন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, তা অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সংঘাত তীব্র হওয়ায় সাম্প্রতিক সময়ে সাগর এবং নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। নিখোঁজদের সন্ধানে নাফ নদী ও সংলগ্ন উপকূলে স্থানীয় জেলে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে প্রাণ গেল দুই শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


হামের উপসর্গে প্রাণ গেল দুই শিশুর

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে এই তথ্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন ৯০০ জন শিশু ও রোগী। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ জন রোগীর শরীরে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে রোগটির উপসর্গ ও লক্ষণ নিয়ে নতুন করে দুই শিশুর মৃত্যু ঘটেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভার রহস্যময় স্ট্যাটাস ঘিরে ভক্তদের মাঝে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


প্রভার রহস্যময় স্ট্যাটাস ঘিরে ভক্তদের মাঝে কৌতূহল

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন নিয়ে খুব একটা কথা বলেন না সাদিয়া জাহান প্রভা। তবে মাঝে মাঝে তিনি রহস্যময় পোস্টের মাধ্যমে ভক্তদের কৌতূহল জাগান। এবারও আবেগঘন একটি বার্তা পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন তিনি।

সম্প্রতি, সামাজিক মাধ্যমে প্রবন্ধসমূহ প্রকাশ করেছেন প্রভা। এসব ছবিতে অভিনেত্রীকে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ এবং গ্রেসফুল এথনিক লুকে দেখা গেছে। গোলাপি এবং সাদা রঙের সালোয়ার-কামিজে খোলা চুলে তিনি যে স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি তুলে ধরেছেন, তা ভক্তদের নজর কেড়েছে।

প্রভা তার শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, “তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে, সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।”

কিন্তু এই আবেগঘন বার্তা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নিয়ে অভিনেত্রী মোটেই কোনো ব্যাখ্যা প্রদান করেননি। ফলে, ভক্তদের মধ্যে পোস্টটি নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি সম্ভবত তার কোনো প্রিয় মানুষকে লক্ষ্য করে লেখা। তবে এ বিষয়ে প্রভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রকাশিত ছবিগুলোতে প্রভাকে বিভিন্ন অবস্থানে দেখা গেছে। কখনো পার্কের পাশের বেঞ্চে বসে, কখনো ফুলের নাগাল পাওয়ার চেষ্টা করতে, আবার কোনো ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিতে। সব মিলিয়ে প্রভার এই ছবিগুলোতে তার স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের প্রশংসা অর্জন করেছে।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন প্রভা। তিনি সম্প্রতি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। শিগগিরই এই ফিকশনটি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশাজাতীয় তরল পানের ঘটনায় হবিগঞ্জে প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


নেশাজাতীয় তরল পানের ঘটনায় হবিগঞ্জে প্রাণ গেল ৫ জনের

হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল দ্রব্য পান করার ফলে ৫ জনের মৃত্যু ঘটেছে।

বুধবার (২৯ জুলাই) এবং বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের মৃত্যু হয়। এর মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা।

এছাড়াও মারা যাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’- থেকে অ্যালকোহলজাতীয় তরল দ্রব্য কিনে নিয়মিত নেশার উদ্দেশ্যে সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল দ্রব্য সেবনের পরে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যুবরণ করেন। এর মধ্যে সুজিতের মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায় সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যান নিজ গ্রামেই।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানিয়েছেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশের অবহিত না করেই মরদেহগুলো জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে সুদেব দাস নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানালেন, মদের উৎস ও এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের ফলাফল বেরিয়ে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে মারা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সান্তোসে উন্মোচন হল নেইমারের ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


সান্তোসে উন্মোচন হল নেইমারের ভাস্কর্য

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের সম্মানে আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেছে তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবটির ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্টাস’-এ স্থাপন করা হয়েছে এই স্মারক ভাস্কর্য।

নেইমারের অসাধারণ অবদান সান্তোসের জার্সিতে এবং ব্রাজিলের হয়ে তার দীর্ঘদিনের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আজ সত্যিই চমকে গেছি। নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সান্তোসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম সম্মানের।"

এছাড়াও, নিজের সাফল্যের কৃতিত্ব ঈশ্বর, পরিবার এবং সমর্থকদের দিয়ে তিনি আরও বলেন, "প্রথমেই ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের কোটি কোটি সমর্থককে ধন্যবাদ, যারা অ্যাকাডেমিতে আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় পাশে ছিলেন। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাননি।"

সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, "আমি সবসময় একজন সমর্থকের মতোই ক্লাবের জন্য মাঠে নেমেছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসেবে ভুল করেছি, ভবিষ্যতেও ভুল হতে পারে। তবে আমার একটাই লক্ষ্য ছিল সান্তোসের জন্য সেরাটা দেওয়া। সান্তোস পরিবারকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।"

ভাস্কর্যের বেদিতে খোদাই করে রাখা হয়েছে সান্তোসের হয়ে নেইমারের জেতা গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর তালিকা। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপা।

সান্তোসের হয়ে এখন পর্যন্ত ২৭৭ ম্যাচে ১৫৮ গোল করেছেন নেইমার। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%