০৩:৫৩ এম
ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া, নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে।
নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে ছিলেন। তিনি একজন দিনমজুর হিসেবে কাজ করতেন। এ ছাড়া, আবুল কালামের ছোট ভাই আহত মোশাররফ বিদেশ ফেরত ছিলেন এবং সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত আবুল কালামের ছোট ভাই ফিরোজ ও স্বজনরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যে দুই ভাই আবুল কালাম ও মোশাররফ বাড়ির সামনের নিজেদের বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। হঠাৎ করে গাছটির পাশে ছিড়ে থাকা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক কেবলের স্পর্শে মুহূর্তেই তারা দুই ভাই আক্রান্ত হন।
এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। দুপুর ১টার দিকে সেখানেও নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজন রোগী হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন