ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিরোধী দল সহযোগিতা করছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


বিরোধী দল সহযোগিতা করছেনা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বিরোধী দল সংবিধান সংশোধনী প্রক্রিয়ায় সহযোগিতা করছে না।

তিনি সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন।

মন্ত্রী বলেন, "আমরা এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটা অনেকে সংস্কার বলতে পারেন। তারা (জামায়াত) সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।"

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সালাহউদ্দিন আহমদ আরও জানান, জুলাই জাতীয় সনদ দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়েছে। তিনি উল্লেখ করেন, "জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় এ জুলাই। জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।"

মন্ত্রী বলেন, ‘রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চির জাগরূক হয়ে থাকবে। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি। বহু সাহিত্যিককে নাটক ও সাংস্কৃতিক প্রগ্রামে এই জুলাইকে প্রতিফলন করতে হবে। শুধু জুলাই আসলে বা বাৎসরিক অনুষ্ঠান দিয়েই এটা শেষ করলে হবে না। যত দিন শহীদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা, জনজীবনের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।"

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ আছে সাংবিধানিক, কিছু আইনবিষয়ক। আইনি ও বিধি-বিধান চলমান প্রক্রিয়া।"

তিনি বলেন, "জুলাই ছাত্র অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন। এবং তা বাস্তবায়ন করে চলছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা আমাদের সেই পরিকল্পনার অংশ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য আগ্রহী ব্যক্তিরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, এনজিও সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বিমা এবং বছরে ১টি উৎসব বোনাস যা প্রতিষ্ঠানের নীতিমালার অধীনে প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসী ভিসার আবেদনকারীদের জন্য ন্যাশনাল ভিসা সেন্টার (এনভিসি) থেকে কেস খোলার চিঠি পাওয়াটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, এই চিঠি পাওয়ার মাধ্যমে ভিসা অনুমোদন বা সাক্ষাৎকারের তারিখ নিশ্চিত হওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) যখন কোনো অভিবাসন পিটিশন অনুমোদন করে, তখন তারা নির্দিষ্ট আবেদনগুলো এনভিসিতে প্রেরণ করে। কেস খোলার পর আবেদনকারীকে কেস নম্বর ও ইনভয়েস আইডি প্রদান করা হয়, যা ব্যবহার করে অনলাইনে আবেদনের অবস্থা যাচাই করা সম্ভব।

এরপর আবেদনকারীকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে, কনস্যুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টারে (সিইএসি) ডিএস-২৬০ ফরম পূরণ করতে হবে এবং আর্থিক পৃষ্ঠপোষকতার প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যদি নথিতে কোনো ঘাটতি থাকে, তাহলে এনভিসি অতিরিক্ত কাগজপত্র বা সংশোধনের নির্দেশনা প্রদান করতে পারে। সরকারি নির্দেশনায় কিছু আলাদা নির্দেশনা না থাকলে মূল কাগজপত্র ডাকযোগে পাঠানোর প্রয়োজন হয় না।

এনভিসি নথিপত্র পর্যালোচনা করে সবকিছু গ্রহণযোগ্য হলে আবেদনকারীকে জানায় যে তাঁর কেস নথির দিক থেকে সম্পূর্ণ। তবে, এরপরও সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করতে হতে পারে। সাক্ষাৎকারের সময় নির্ভর করে ভিসার ধরন, ভিসা নম্বরের প্রাপ্যতা এবং সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের অ্যাপয়েন্টমেন্টের ওপর।

পাঠকের পাঠানো একটি চিঠির তারিখ ১১ অক্টোবর ২০২৩। তাই শুধুমাত্র ওই চিঠি দেখে আবেদনটির বর্তমান অবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। আবেদনকারীকে সিইএসি-তে গিয়ে কেসের অবস্থা যাচাই করতে হবে এবং এনভিসির সর্বশেষ বার্তা ও নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রয়োজন হলে এনভিসির নির্ধারিত যোগাযোগব্যবস্থায় যোগাযোগ করা যেতে পারে।

এছাড়া, কেস নম্বর, ইনভয়েস আইডি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির ছবি প্রকাশের সময় এসব তথ্য ও বারকোড আড়াল করা উচিত। ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়েও সতর্ক থাকতে হবে।

মনে রাখতে হবে, কেস খোলার চিঠি পাওয়া ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ভিসার ধরন, আবেদনের বর্তমান অবস্থা ও সরকারি নির্দেশনার ওপর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

আকিজ বেকারস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগের নাম: ডিস্ট্রিবিউশন

পদসংখ্যা: ১

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ২-৩ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল হবে গাজীপুরের টঙ্গী এলাকায়।

আবেদনের নিয়মাবলী: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বা কর্মরত যোগ্য ব্যক্তিরা বিনা খরচে ট্যাক্স রিটার্ন ফাইল করার সুযোগ পাচ্ছেন। শহরের এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রেপ কর্মসূচির আওতায় আইআরএস-সার্টিফায়েড স্বেচ্ছাসেবকেরা এই সেবা প্রদান করেন। নির্ধারিত শর্ত পূরণ করে বাংলাদেশিরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের (ডিসিডব্লিউপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আয়ের ওপর ২০২৬ সালে রিটার্ন ফাইল করার জন্য যোগ্য সন্তান বা নির্ভরশীল ব্যক্তি থাকলে বার্ষিক আয় সর্বোচ্চ ৯৭ হাজার ডলার হতে হবে। যদি তাদের না থাকে, তাহলে একক ব্যক্তি বা বিবাহিত দম্পতির জন্য আয়সীমা ৬৮ হাজার ডলার নির্ধারিত।

রিটার্ন জমা দেওয়ার সাধারণ সময়সীমা ছিল ১৫ এপ্রিল ২০২৬। তবে সময়সীমা পেরিয়ে গেলেও কিছু সাইটে বিনা খরচে ট্যাক্স ফাইল ও পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। ২০২৬ সালের ট্যাক্স মৌসুমে নিউইয়র্কের পাঁচ বরোতে ১৪০টির বেশি ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্স (ভিটা) ও ট্যাক্স কাউন্সেলিং ফর দ্য এলডারলি (টিসিই) সাইটে এই সেবা প্রদান করা হয়েছে। কাছের চালু সাইট ও অ্যাপয়েন্টমেন্টের তথ্য জানার জন্য ৩১১ নম্বরে ফোন করে ট্যাক্স প্রিপারেশন সহায়তা চাওয়া যেতে পারে।

বাংলায় সহায়তা প্রয়োজন হলে আগে থেকেই ভাষাসেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদিও সব সাইটে বাংলাভাষী কর্মী উপস্থিত নেই, তবুও এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের অংশগ্রহণকারী সাইটে প্রয়োজন অনুযায়ী ফোন দোভাষীর ব্যবস্থা রয়েছে।

সেবা গ্রহণের জন্য ফটো আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ড বা আইটিআইএনসংক্রান্ত নথি, ডব্লিউ-২ ও প্রযোজ্য ১০৯৯ ফরম, আগের বছরের ট্যাক্স রিটার্ন এবং ব্যাংকে রিফান্ড নেওয়ার জন্য রাউটিং ও অ্যাকাউন্ট নম্বর সঙ্গে রাখতে হবে। কিছু সাইটে সশরীরে, ড্রপ-অফ বা ভার্চুয়াল পদ্ধতিতে সেবা পাওয়া যায়।

এই কর্মসূচির আওতায় যোগ্যতা অনুযায়ী আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও চাইল্ড কেয়ার ট্যাক্স ক্রেডিট দাবি করতেও সহায়তা করা হয়। তবে বিনা খরচে রিটার্ন ফাইল করলেই রিফান্ড নিশ্চিত নয়। ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসার মালিকদের এমন সাইট বেছে নিতে হবে, যেখানে স্বনিয়োজিত ব্যক্তিদের ট্যাক্স রিটার্ন তৈরির সুবিধা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%