ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার উদ্দেশ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা রোপণ ও হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময় তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ, টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হতাশাজনক উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব, যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বক্তব্যের শেষভাগে ডিএসসিসি প্রশাসক প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে চলাচলের সময় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যেটির স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ করণে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দু’টি টাগবোট কাজ করছি।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরের আনুমানিক সোয়া ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি যখন চ্যানেল দিয়ে চলছিল, তখন হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে যায় এবং এর ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে, জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

সচিব সৈয়দ রেফায়েত হামিম আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও জাহাজটি সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়েছে। এখানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। এই টাগবোট দু’টি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কার্যরত।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর সঙ্গে জাপানের বৃহত্তম শিক্ষার্থী স্বেচ্ছাসেবক সংগঠন ‘ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর উপ-পরিচালক জুম্পেই তানিগুচির নেতৃত্বে একটি দুই সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের অপর সদস্য হিসেবে আছেন জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি কোয়ো তোকুরিকি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং ড. মো. মনির উদ্দিন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।

এছাড়া, পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণের মধ্যে কাজ করার উদ্দেশ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা এবং গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ কর্মসূচি বাস্তবায়নে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়নে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ আমানতে স্বর্ণের পেস্ট উদ্ধার, দুবাই ফেরত যাত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


শাহ আমানতে স্বর্ণের পেস্ট উদ্ধার, দুবাই ফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক দেড় কেজি স্বর্ণের পেস্ট ও পাউডার উদ্ধার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার আবু মুসলেমের সন্তান।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক যাত্রী মোহাম্মদ তুষার তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় পেস্ট ও পাউডার আকারে স্বর্ণ বহন করছিলেন। প্রাথমিকভাবে এর পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম বলে ধারণা করা হচ্ছে। তবে পেস্ট থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম হিসেবে বিবেচনা করলে এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা। পরীক্ষা শেষে উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সমন্বিতভাবে সর্বোচ্চ নজরদারি অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়নের ঘোষনা ডিএনসিসি প্রশাসকের, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


উন্নয়নের ঘোষনা ডিএনসিসি প্রশাসকের, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নেওয়ার আহ্বান

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বলতে গিয়ে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, নাগরিক স্বার্থই হবে উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয়। রাজনৈতিক পরিচয় নয়। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

আজ ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বের প্রতিফলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। তবে এই উদারতার সুযোগ নিয়ে কেউ অন্যায় করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

সম্প্রতি উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে যে কোনো নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তার প্রশ্নে একইভাবে পাশে থাকবো।’

মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি। এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।

প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%