ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোহাম্মদপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার


মোহাম্মদপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নেত্রকোনা-১ আসনের প্রতিনিধিত্ব করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি জানান, মোশতাক আহমেদ রুহী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে তিনি নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে একই দলের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


সিরাজগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে সামাজিক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশন।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুহিদুজ্জামান এবং হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার জন্য এবং লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসএসসিতে জিপিএ-৫ অর্জনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

সিরাজগঞ্জের প্রায় ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এমন আয়োজনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়াবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা, তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, "আজকের এই ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সুনাগরিক, সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে একসঙ্গে কাজ করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "হাজী সাত্তার ফাউন্ডেশন শুধু আজকের এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।"

তিনি বলেন, "আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি— আমাদের সন্তানদের সবসময় সৎ পথে চলতে, সত্য কথা বলতে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষা দেব। তাদের হাত ধরেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানের শেষে হাজী সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করেছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


গাজা নিয়ে ট্রাম্পকে তুলোধুনো করেছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় কথিত শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে নীরব দর্শক হয়ে থাকবে?

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ম্যাক্রোঁ তার ক্ষোভ প্রকাশ করেন। একই মঞ্চে, ট্রাম্প তার গাজা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পর ফরাসি প্রেসিডেন্ট পাল্টা বক্তব্য দেন।

ম্যাক্রোঁ বলেন, "কেউ কেউ শান্তির কথা বলছেন, কিন্তু বাস্তবে সেই উদ্যোগ গাজায় এক সেকেন্ডের জন্যও মানবিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করতে পারেনি।" তিনি বিশ্বনেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, গাজার এই নির্মম দৃশ্য কি সবাই কেবল দাঁড়িয়ে দেখবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর লজ্জার?

জাতিসংঘের মঞ্চে নিজের মেয়াদকালের শেষ ভাষণে ম্যাক্রোঁ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, "দখলদারিত্ব চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার ধারণা ভুল এবং এ ধরনের পদক্ষেপ উল্টো দেশটির ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলছে।"

অন্যদিকে, ম্যাক্রোঁর এই সমালোচনার বিপরীতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্প প্রশাসনের অবস্থান জোর দিয়ে তুলে ধরেন। তিনি দাবি করেন, ট্রাম্প সরাসরি আলোচনার মাধ্যমে জীবিত জিম্মিদের মুক্ত করেছেন এবং গাজায় ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর এবং তৎসংলগ্ন এলাকা।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নেসকো কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগে পারভেজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ফেনীতে স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগে পারভেজ গ্রেপ্তার

ফেনীতে যৌতুকের দাবির কারণে গৃহবধূকে নির্যাতন এবং বুকে ও স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. পারভেজ (২৮) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

এসআরবি জানায়, ২৯ আগস্ট ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার অভিযোগ অনুসারে, যৌতুকের দাবিতে স্বামী পারভেজ ওই গৃহবধূর ওপর নৃশংস নির্যাতন চালায়।

একপর্যায়ে তার বুকে ও স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর থেকে পারভেজ আত্মগোপনে ছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ এর একটি দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সেখানকার শেভরণ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মামলার এজাহার অনুযায়ী, ১৩ বছর আগে মো. পারভেজের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে, বয়স ১২ ও ৪ বছর। তারা আগে ঢাকায় বসবাস করতেন। পরবর্তীতে পারভেজ নেশাগ্রস্ত হয়ে পড়লে তার স্ত্রী ফেনীতে চলে যান।

শহরের একাডেমি এলাকায় থেকে তিনি মানুষের বাসাবাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। সবশেষ ২৯ আগস্ট পারভেজ আকস্মিকভাবে তার স্ত্রীর বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার বুকে ও স্পর্শকাতর অঙ্গে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং তার স্ত্রীকে নির্যাতন করেছেন। এ ঘটনায় আকলিমা ও পারুল নামে আরও দুইজন আসামি রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%