০৯:৩৫ পি.এম
পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আফরার বিল ও বোয়াইলমারি বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্য।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযানকালে ২৭ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই কর্মকর্তা জানান, অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ প্রসঙ্গে উল্লেখ্য, চাটমোহর উপজেলার ডিকশি বিল, বগা বিল, বিল কুড়ালিয়া সহ বিভিন্ন বিল ও জলাশয়ে হাজার হাজার চায়না দুয়ারি জাল বিছিয়ে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে এ অঞ্চলে দেশি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন