০৫:১৩ পি.এম
দেশের শিল্প খাতে গ্যাস সংকট দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা বর্তমানে ক্রমাগত আরও প্রকট আকার ধারণ করছে। এসি শিল্প গ্রুপ ও এসজিএলের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেছেন, এই সংকট শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে গাজীপুরে তিনি সময় সংবাদকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'শিল্পে গ্যাস সংকটের বিষয়টি অনেকদিন ধরেই তুলে ধরা হয়েছে, কিন্তু কার্যকর সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বরং বর্তমানে পরিস্থিতির উন্নতি না হয়ে সংকট আরও গভীর হয়েছে। অনেক শিল্প এলাকার জন্য প্রয়োজনীয় চাপের তুলনায় গ্যাসের প্রেসার অনেক কম রয়েছে, আবার কোথাও কোথাও একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গ্যাস সংকটের কারণে গত কয়েক বছর ধরে সালাউদ্দিন চৌধুরী মনে করেন, বাংলাদেশ সম্ভাবনাময় বিদেশি বিনিয়োগের সুযোগ হারাচ্ছে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। গ্যাসের অভাবে উৎপাদন কমে যাচ্ছে, যা কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলছে এবং বিদেশি ক্রেতাদের একটি অংশ তাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করতে বাধ্য হচ্ছে। এর ফলে অনেক প্রতিষ্ঠানের সামনে আর্থিক সংকট বাড়ছে এবং কিছু সুপরিচিত শিল্পপ্রতিষ্ঠান খেলাপির ঝুঁকিতে পড়ছে।
তিনি আরও জানান, সরকার অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে শিল্পে গ্যাস সংকট নিরসনে এখন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
পাশাপাশি, শিল্পোন্নত দেশগুলোর সফল মডেল অনুসরণ করে গ্যাস সরবরাহ সংকট দূরীকরণ, নতুন সংযোগ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন