ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তিগঞ্জে জুমার নামাজের সময় মুসল্লিকে ছুরিকাঘাত, বাবাও আহত


শান্তিগঞ্জে জুমার নামাজের সময় মুসল্লিকে ছুরিকাঘাত, বাবাও আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামক এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেছেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবার ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলার সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল।

বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন জানান, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার মতে, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন।

পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের কারণে নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি মুক্ত হয়েছেন।

রুজেল আহমেদ জানান, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটি ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরুতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের কারণে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার বিল পাস

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। নিয়ম লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) জরিমানার প্রস্তাব করা হয়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা জরুরি অধ্যাদেশ জারির মাধ্যমে এই প্রস্তাবের অনুমোদন দেয়। এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব সমাবেশে এই সিদ্ধান্তের প্রাথমিক রূপরেখা প্রকাশ করেছিলেন তিনি।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, আগামী বছর থেকে স্কুলে মুখ ঢাকা বোরকা ও নিকাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ইতালীয় ভাষায় পারদর্শী নয়, এমন শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি অধ্যাদেশ হওয়ায় এটি অবিলম্বে কার্যকর হওয়ার সুযোগ রয়েছে; তবে চূড়ান্ত অনুমোদনের জন্য ৬০ দিনের মধ্যে পার্লামেন্টে পাস করাতে হবে। ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা ইঙ্গিত দিয়েছেন, নতুন কোনো নিয়ম যাতে শিক্ষার্থীদের শিক্ষার অধিকারে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে।

মেলোনি সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী নেতাদের অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে চরম ডানপন্থী জনপ্রিয়তাকে সামাল দিতে সরকার শিক্ষার্থীদের মূল সমস্যা এড়িয়ে ‘সাংস্কৃতিক সংঘাত’ উসকে দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী-পুরুষের শার্টের বোতামের বিপরীত দিকের কারণ কি?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


নারী-পুরুষের শার্টের বোতামের বিপরীত দিকের কারণ কি?

পুরুষদের শার্টের বোতাম ডান দিকে এবং নারীদের বাম দিকে কেন থাকে, এ প্রশ্নটি কি কখনো আপনার মনে এসেছে? এ সম্পর্কে সঠিক তথ্য কেউই নিশ্চিতভাবে জানেন না।

তবে ইতিহাসবিদদের মধ্যে একটি ধারণা প্রচলিত রয়েছে যে, পুরুষদের শার্টের বোতাম ডান দিকে থাকার পেছনে অস্ত্র রাখার ব্যবস্থার প্রভাব রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, পুরুষদের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই রীতি সামরিক বাহিনীর প্রভাবিত।

যদি শার্টে বন্দুক লুকানো থাকে, তবে হাত দ্রুত পৌঁছানো সহজ হয়। ডান দিকে বোতাম থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটের মধ্যে সহজে প্রবেশ করতে পারে। আবার কিছু পণ্ডিতের মতে, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, অধিকাংশ মানুষই তলোয়ার বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে সহজে ধরা যায়।

বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা একমত যে, পুরুষদের শার্টের বোতাম ডান দিকে থাকার কারণ অস্ত্রের ব্যবস্থাপনা। অর্থাৎ, যখন শার্টের বোতাম ডান পাশে থাকে, তখন অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজে বের করা সম্ভব।

তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে বোতাম আবিষ্কৃত হওয়ার সময় ধনী নারীদের পোশাক ভারি ছিল। সেই সময়ে ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া পোশাক পরিধান করতে পারতেন না।

এক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই করতেন। তাই বাম পাশে বোতাম লাগানো হত, যাতে দাসীরা সহজে লাগাতে পারেন। এটি সম্ভবত তখন থেকেই প্রচলিত ধারণা হয়ে উঠেছে।

আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারী বাম হাতে শিশুদের ধরেন। এতে বুকের দুধ খাওয়ানো সহজ হয়, এজন্য শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজে বোতাম খুলতে পারেন।

তবে অতীতের এই ধারণাকে এখন আর গুরুত্ব দেয় না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। বর্তমানে নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়।

সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগ নেতা জাহিদ হাসান ইমন গ্রেপ্তার, উদ্ধার ৯ হাজার মুখোশ ও বিস্ফোরক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


যুবলীগ নেতা জাহিদ হাসান ইমন গ্রেপ্তার, উদ্ধার ৯ হাজার মুখোশ ও বিস্ফোরক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে। এই ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া এসব তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগাশুর এলাকায় অভিযান চালায় শ্যামপুর মডেল থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় সেখান থেকে জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ইমন যুবলীগের নেতা।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মারবেল, ২ কেজি ১ ইঞ্চি তারকাঁটা, ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত ২০টি লাল কস্টেপ ও ১১টি কালো কস্টেপ উদ্ধার করা হয়।

এ ছাড়া তিন কার্টুনে রাখা কাগজের তৈরি মোট ৯ হাজার মুখোশ, মুখোশ পরার ৩০ প্যাকেট ইলাস্টিক, ককটেল তৈরির উপাদান বিচূর্ণ করার কাজে ব্যবহৃত জাইপান ব্র্যান্ডের একটি ব্লেন্ডার এবং একটি জার উদ্ধার করা হয়েছে।

মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে জানিয়েছে, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিল।

পুলিশের দাবি, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সময়ের মিছিলে এসব মুখোশ ব্যবহারের পরিকল্পনা ছিল।’ ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে রাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%