ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে জন্ম নিল যমজ চার নবজাতক


মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে জন্ম নিল যমজ চার নবজাতক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়।

ক্লিনিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার দুটি করেন চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া। দুই প্রসূতির বাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাদের মধ্যে নাছির মল্লিকের স্ত্রী সায়মা আক্তার দুই কন্যাসন্তান এবং জুম্মন শেখের স্ত্রী কল্পনা আক্তার দুই পুত্রসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রথমবারের মতো বাবা-মা হওয়ায় দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা। একই দিনে দুই পরিবারের ঘরে যমজ সন্তান জন্ম নেওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, "একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। দুই মায়ের ঘরেই যমজ সন্তান এসেছে। মা ও নবজাতকদের বর্তমান অবস্থা সুস্থ।"

এদিকে, নবজাতকদের জন্মের খবর জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারবার বারণেও স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া, পরে মিলল মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বারবার বারণেও স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া, পরে মিলল মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশে অবস্থিত ধানক্ষেতের নিকটে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলু মিয়া মৃত কাঞ্জু মিয়ার পুত্র এবং তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তালাক হলেও, দুলু মিয়া নিয়মিতভাবে ওই বাড়িতে যাতায়াত করতেন। "আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।"

অন্যদিকে, দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর তার সঙ্গে দুলু মিয়ার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে।

দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির উপনির্বাচনের তফসিল গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনে শুধুমাত্র বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে, কারণ ফেরদৌসী আহমেদ মিষ্টি ছিলেন বিএনপির মনোনয়ে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। তবে সাধারণত সংরক্ষিত নারী আসনে একক প্রার্থী দেওয়া হয়, যার ফলে ভোটাভুটির প্রয়োজন পড়ে না।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ করলো বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ করলো বার্সেলোনা

বার্সেলোনা লা লিগায় অসাধারণ ফর্মে রয়েছে। কাতালান জায়ান্টরা টানা ৯ ম্যাচে জয়লাভ করে ৫৮ বছর পর রিয়াল মাদ্রিদের রেকর্ড স্পর্শ করেছে। বর্তমান চ্যাম্পিয়নরা সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে পরাজিত করেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে, ইয়ামাল ১০ মিনিটেরও কম সময়ে ২০ গজ দূর থেকে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে গোল করেন। বার্সেলোনা বল দখলে আধিপত্য বজায় রাখলেও ২৭তম মিনিটে বেতিস সমতা ফেরায়।

সফরকারীরা একটি কর্নার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পাবলো ফোরনালসের ক্রস থেকে ভ্যালেন্তিন গোমেজ হেড করে গোল করেন। ইয়ামাল করিম আদেয়েমিকে বল বাড়িয়ে দেন, কিন্তু আলভারো ভালেসের দুর্দান্ত হাতে তিনি গোল করতে পারেননি।

অন্যদিকে, হেক্টর বেলেরিনের শট দুর্দান্তভাবে রক্ষা করেন জোয়ান গার্সিয়া। বিরতির চার মিনিট আগে, কর্নার থেকে বার্সেলোনা এগিয়ে যায়। ভালেসের দ্বিধার সুযোগ নিয়ে রদ্রি গোল করেন। দুই মিনিট পর বেতিস সমতা ফেরালেও গোলটি বাতিল হয়ে যায়।

জিওভানি লু সেলসো বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে গোল করেন, কিন্তু গোলটি বিল্ডআপের সময় হ্যান্ডবলের কারণে বাতিল হয়।

বিরতির পর আরও সুযোগ তৈরি হতে থাকে। ইয়ামালের ক্রস থেকে জেসুসের একটি শট সূক্ষ্ম অফসাইডের কারণে গোলের সুযোগ হাতছাড়া হয়। তবে বার্সেলোনা ৫১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায়। দুই মিনিট পর, অফসাইডের ফাঁদে এগিয়ে এজ্জালজুলি ব্যবধান কমান। কিছুক্ষণ পর ইয়ামালকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখান বার্নাল।

এই বুকিংয়ের খেসারত দিতে হয়েছে বেতিসকে। বার্সেলোনা ফের দুই গোলের লিড নেয়। ৬২তম মিনিটে পাউ কুবার্সির ক্রস ভালেসকে ফাঁকি দিয়ে বদলি নামা গার্সিয়া গোল করেন। বদলি নেমে অ্যান্থনি গর্ডন গোলের খুব কাছে ছিলেন।

৮১তম মিনিটে ওলমো পঞ্চম গোলের দেখা পান। ৯ ম্যাচে এটি ছিল বার্সেলোনার ৩৯তম গোল। এই জয়ের মাধ্যমে হান্সি ফ্লিকের দল ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়ালের গড়া রেকর্ডে ভাগ বসিয়েছে।

বর্তমানে বার্সেলোনা ৯ জয় নিয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (২২) চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেতিস রয়েছে। বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রিয়াল (১৮) অবস্থান করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

এই তথ্যটি শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ সময় ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা ৫ নভেম্বর মুদ্রণপূর্বক প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ করা হবে ২৪ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ২৫ নভেম্বর।

এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘এই কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%