ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিগত তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন


বিগত তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ নির্বাচন ব্যবস্থার পুনর্গঠনের জন্য বিভিন্ন সুপারিশ ও দায়ীদের বিচারের প্রস্তাব করেছে। এই কমিশন গত ১৫ জানুয়ারি সরকারের কাছে ১৫০টি সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছে।

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের জানান, “নির্বাচনি ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য যারা দায়ী, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের নির্বাচনি অঙ্গন থেকে বিতাড়িত করার সুপারিশ করা হয়েছে। প্রাথমিক অপরাধ প্রমাণিত হলেও তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনৈতিক দলগুলো যেন দায়বদ্ধ ও স্বচ্ছ হয় এবং অপরাধীদের সদস্য না করে, সে বিষয়েও সুপারিশ করা হয়েছে। নির্বাচনি প্রার্থীদের হলফনামার যাচাই-বাছাই আরও সঠিকভাবে করার এবং ৪০ শতাংশের নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের প্রস্তাবও প্রতিবেদনে রাখা হয়েছে।”

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বদিউল আলম মজুমদার জানান, গত তিনটি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা শপথ ভঙ্গ করেছে, যা তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

কমিশনের প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা হয়েছে। তবে বদিউল আলম বলেন, “যেগুলোতে সংবিধান সংশোধন প্রয়োজন, সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে। তবে নির্বাচনের আগে আইন সংশোধন বা পরিবর্তন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে নির্বাচনি ব্যবস্থা শক্তিশালী হবে এবং বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। চার মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই তফসিলে করার জন্য প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।”

কমিশনের প্রতিবেদনের চূড়ান্ত খসড়া জমা দেওয়ার জন্য তাদের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বদিউল আলম জানান, “প্রাথমিক প্রতিবেদনে কিছু পরিবর্তন ও সম্পাদনার কাজ বাকি রয়েছে, যা ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া হবে।”

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

কমিশনের অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে—বিদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দলীয় সরকারের অধীনে নির্বাচনের অসুবিধা দূর করা, এবং রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা।

৮ সদস্যবিশিষ্ট এই কমিশনটি গত ৩ অক্টোবর গঠন করা হয়। এর সদস্যদের মধ্যে আছেন নির্বাচনি বিশেষজ্ঞ, শাসন প্রক্রিয়া বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ।

নির্বাচন ব্যবস্থাকে সঠিক ও অর্থবহ করার লক্ষ্যে কমিশন তাদের সুপারিশ বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় ২০০ শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


কাপাসিয়ায় ২০০ শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সরকারি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শীতার্তদের মাঝে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম হোসেন আরজু।

এছাড়াও উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জার্মান প্রবাসী মোঃ জিয়াউল হক জিয়া। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, বিএনপি নেতা মফিজ উদ্দিন, হাবিবুর রহমান হবু, কাজল, সবুজ, ইউপি সদস্য মেহেদী, কানন, চাঁন মিয়া প্রমুখও সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২'শত শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লৌহজংয়ের বালিগাঁও সেতু যানবাহনের জন্য উন্মুক্ত, ৯৫ শতাংশ নির্মাণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


লৌহজংয়ের বালিগাঁও সেতু যানবাহনের জন্য উন্মুক্ত, ৯৫ শতাংশ নির্মাণ সম্পন্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন বালিগাঁও সেতুটি দীর্ঘ অপেক্ষার পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেতু খোলার ফলে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের মতে, সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দু'পাশে রেলিং এবং সংযোগ সড়কের আনুষঙ্গিক কাজ চলছে। জনদুর্ভোগ এড়াতে সেতুটি চালু রেখে বাকি কাজ সম্পন্ন করা হচ্ছে।

লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীর ডহরি-তালতলা খালের উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) কোম্পানির চুক্তিতে গত ২০২২ সালের ৮ ডিসেম্বর সেতু নির্মাণের কাজ শুরু হয়। কার্যাদেশে নির্মাণ কাজ সম্পন্নের সময়সীমা ২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারণ করা হলেও তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সময়সীমা পরিবর্তন করে ২০২৪ সালের জুন এবং আগস্টের পর সেপ্টেম্বর করা হয়। এরপর আবারও মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।

অনুমোদিত নকশা অনুযায়ী, বালিগাঁও সেতুটি ২লেন বিশিষ্ট, যার দৈর্ঘ্য ৯৮ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার শেষ সীমানা ডহরি-তালতলা খালের উপর টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলাকে যুক্ত করেছে এই সেতু। দুই উপজেলায় ৩০ কোটি টাকা ব্যয়ে এক প্যাকেজে তিনটি কংক্রিট সেতুর মধ্যে রয়েছে টঙ্গীবাড়ি উপজেলার ৪১ মিটার বলই সেতু, লৌহজং উপজেলার ৩৮ মিটার খেতেরপাড়া সেতু এবং ডহরি তালতলা খালের উপর নির্মাণাধীন ৯৮ মিটার বালিগাঁও সেতু। এই তিনটি সেতুর মধ্যে বলই সেতু ও খেতেরপাড়া সেতুর নির্মাণ প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হারল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হারল জাপান

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩২ রানে আটকে দেওয়ার পরও শেষ পর্যন্ত ২ রানে পরাজিত হয়েছে জাপান। বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচে জাপান ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ভারত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনে টস জিতে ভারত আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে ম্যাচটি ৫ ওভারে সীমাবদ্ধ হয়ে পড়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফল পেতে ন্যূনতম ৫ ওভার খেলা প্রয়োজন হওয়ায় আম্পায়াররা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

শক্তির দিক থেকে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত বোলিং প্রদর্শন করে জাপানের স্পিনাররা। প্রথম ওভারেই ভারত জোড়া ধাক্কা খায়। ওভারের শেষ বলে কোন রান না করেই ফিরে যান অভিষেক শর্মা। তাকে আউট করেন চার্লি হারা হিনজে। পরের বলেই ৭ বলে ৯ রান করে ইবরাহিম তাকাহাশির শিকার হন সঞ্জু স্যামসন।

দেড় ওভার না পেরোতেই ভারত ৩ উইকেট হারায়। এরপর ৬ বলে ৩ রান করে ফেরেন ঈশান কিষাণ। তাকে আউট করেন বেনজামিন ইতো ডেভিস। অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। একটি চারে সাজানো তার ইনিংসেরও ইতি টানেন হিনজে।

৫ ওভার শেষে ৪ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩২ রান। ইনিংসে এসেছে দুটি চার, কিন্তু ছক্কা একটিও নেই। জাপানের স্পিনাররা পুরো ৫ ওভারই বল করেন। টার্নিং উইকেট ও কন্ডিশনের সুবিধা নিয়ে তারা ভারতীয় ব্যাটারদের চাপের মধ্যে রাখেন।

জবাবে ৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে জাপান। হাতে উইকেট থাকায় এক সময় ম্যাচ জয়ের সম্ভাবনাও তৈরি হয়। তবে ভারতের স্পিন আক্রমণের সামনে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি স্বাগতিকরা।

নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থামে জাপানের ইনিংস। ফলে ভারত মাত্র ২ রানে জয় পায়।

তবে অল্প রানের এই জয় ভারতের জন্য স্বস্তির চেয়ে সতর্কবার্তাই হয়ে থাকল। বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের এমন ভঙ্গুরতা সামনে এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নতুন করে ভাবনার কারণ হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে গেছেন উখিয়া ও টেকনাফের নাফ নদীসংলগ্ন পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করতে। তিনি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন। একই সময়ে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে অবস্থান করছেন। তবে, তাদের সফরসূচি আলাদা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে, পানিসম্পদমন্ত্রী আকাশপথে কক্সবাজারে পৌঁছান। সফরসূচির অংশ হিসেবে, তিনি উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদী বরাবর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বাস্তবায়নাধীন পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মন্ত্রী যে প্রকল্পটি পরিদর্শন করেন, সেটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। প্রকল্পটির সরকারি নাম হলো ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’।

এ প্রকল্পের আওতায় উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ নম্বর পোল্ডারের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অন্যদিকে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মঙ্গলবার কক্সবাজারে পৌঁছান দুই দিনের সরকারি সফরে। সফরের প্রথম দিনে, তিনি উখিয়া ও টেকনাফের নাফ নদীসংলগ্ন একই পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (২৩ সেপ্টেম্বর), প্রতিমন্ত্রী কুতুবদিয়া সফর করবেন। সেখানে তিনি ‘কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পোল্ডার নং-৭১ এ সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা (১ম পর্যায়)’ প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কুতুবদিয়া সফর শেষে, প্রতিমন্ত্রীর পেকুয়া উপজেলার উপকূলীয় এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি পোল্ডার নং-৬৪/২এ ও ৬৪/২বি-এর পুনর্বাসনসহ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নসংক্রান্ত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন।

নাফ নদীসংলগ্ন উখিয়া-টেকনাফের পোল্ডারগুলো সীমান্তবর্তী ও উপকূলীয় জনপদের পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ। এসব পোল্ডারের পুনর্বাসন ও বেড়িবাঁধের স্থায়িত্ব বাড়ানোর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনপদ ও কৃষিজমি সুরক্ষায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পৃথক সফরে উখিয়া-টেকনাফের পোল্ডার পুনর্বাসন প্রকল্প এবং কুতুবদিয়া ও পেকুয়ার পানি উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তব অবস্থা ও চলমান কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি বেড়িবাঁধের স্থায়িত্ব, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও উপকূলীয় এলাকার পানি ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%