০৭:৪১ পি.এম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, মিষ্টির পদত্যাগপত্র তিনি পেয়েছেন।
স্পিকার জানান, সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়ে গেছে। আইন অনুসারে, এই আসনে উপনির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ এসব তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে চিঠি দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পত্রটি পাওয়ার পর তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।
পদত্যাগের কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান হলো, এমপির পদত্যাগের সময় কোনো কারণ উল্লেখ করা হয় না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন