ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশীয় পেনিসিলিন উৎপাদনে নতুন অধ্যায়, মিরসরাইয়ের কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু


দেশীয় পেনিসিলিন উৎপাদনে নতুন অধ্যায়, মিরসরাইয়ের কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে (এনএসোইজেড) প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত তাদের নতুন কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির প্রত্যাশা, আগামী মাসের মধ্যে বাণিজ্যিকভাবে এ অ্যান্টিবায়োটিক বাজারজাত করা সম্ভব হবে। তাদের এই উদ্যোগের মাধ্যমে এই শিল্পাঞ্চলের প্রথম কোম্পানি হিসেবে ওষুধ উৎপাদন শুরু হলো।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও মো. হালিমুজ্জামান জানিয়েছেন, কারখানাটি প্রয়োজনীয় সব লাইসেন্স পেয়েছে এবং জুনের শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলক উৎপাদন চালিয়ে যাচ্ছে।

হালিমুজ্জামান জানান, প্রকল্পটিতে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কারখানায় প্রায় ৩০০ জনের কর্মসংস্থান প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কম কোম্পানিই পেনিসিলিন উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে, কারণ দেশে পরবর্তী প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেশি। তবে, বিশ্ববাজারে এখনও পেনিসিলিনই সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচিত। তাই সেই সম্ভাবনা মাথায় রেখেই আমরা আন্তর্জাতিক মানের পেনিসিলিন ফ্যাসিলিটি তৈরি করেছি।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল এই কারখানায় ফিনিশড ওষুধপণ্যের পাশাপাশি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস (এপিআই) বা ওষুধের মূল কাঁচামাল উৎপাদনের। তবে এখনও এপিআই উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

হালিমুজ্জামান বলেন, মুন্সিগঞ্জের এপিআই পার্কে উৎপাদন শুরু করা প্রথম কোম্পানি ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং সেখানে তারা ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে পৌঁছেছে।

শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন, এনএসইজেডের জন্য প্রতিশ্রুত অনেক অবকাঠামোগত সুবিধা এখনও সম্পন্ন হয়নি। তারা মনে করেন, সরকার যদি তাদের পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়ন করে তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হতে পারবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের জম্মু ও কাশ্মীরের দুষ্কৃতীদের গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ এম


ভারতের জম্মু ও কাশ্মীরের  দুষ্কৃতীদের গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিক নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় অবস্থিত একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের উপর বন্দুকধারীদের গুলিতে ছত্তিশগড়ের একজন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। শোকাবহ এই ঘটনায় একজন শ্রমিক আহতও হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা বেলায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হামলায় আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসकों দ্বারা মৃত ঘোষণা করা হয়। অন্য আহত শ্রমিককে অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হামলার নিন্দা প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানান, এই ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তিনি অতি শীঘ্রই আলাপ করেছেন। হামলাকারীদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশও দেন তিনি।

তিনি জানান, জম্মু ও কাশ্মীরের পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করেছে। আহত শ্রমিকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলও এ হামলার নিন্দা জানিয়েছে। পিপলস কনফারেন্স এক বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলাকে মানবতা ও শান্তির পরিপন্থী হিসেবে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকের দ্রুত সুস্থতা কামনা করেন।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি হামলাকে ‘অকল্পনীয় নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে বলেন, জীবিকার সন্ধানে দূর রাজ্য থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে এ জাতীয় সহিংসতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

পার্টির সভাপতি আলতাফ বুখারিও এ ঘটনাকে মর্মান্তিক ও অমানবিক হিসেবে উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ এম


আজ থেকে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে আজ (১ আগস্ট) থেকে সরকার সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন এবং সচল রাখা বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে, যদি কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত না থাকে, তাহলে তার নতুন নিবন্ধন দেওয়া, বা ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়ন করা হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় ১ আগস্ট থেকে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।

জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুসারে, জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরেই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে বিআরটিএ জানিয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসে পোলাও চালের দাম কেজিতে বেড়েছে ৬০-৮০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৫ এম


এক মাসে পোলাও চালের দাম কেজিতে বেড়েছে ৬০-৮০ টাকা

দেশের বাজারে সুগন্ধি চাল এবং পোলাওয়ের চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। ঢাকার খুচরা বাজারে পোলাওয়ের চালের দাম মাত্র এক মাসের ব্যবধানে ১৪০-১৫০ টাকা থেকে বেড়ে ২০০-২১০ টাকায় পৌঁছেছে।

শনিবার (১ আগস্ট) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

একই সময়ে পাইকারি বাজারের ৫০ কেজির ভালো মানের চিনিগুঁড়া চালের বস্তার দাম বেড়ে প্রায় তিন হাজার টাকা হয়েছে। ব্যবসায়ীরা এর জন্য রপ্তানির অনুমতি, সরবরাহ সংকট ও উৎপাদন কমে যাওয়াকে দায়ী করলেও ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, কার্যকর বাজার তদারকির অভাব এবং ব্যবসায়ীদের সুযোগ নেওয়ার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

চালের পাইকারেরা অভিযোগ করে বলেন, প্রবাসীদের কাছে চিনিগুড়া চালের বাড়তি চাহিদা থাকায় রপ্তানি চাহিদা বেড়ে গেছে। এ কারণে অনেকেই অবৈধ মজুদও করছেন।

বাবুবাজারের সুগন্ধি চালের ব্যবসায়ী সিফাত সরকার বলেন, বর্তমানে ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের ৫০ কেজির বস্তা ১০ হাজার থেকে ১০ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সুগন্ধি চালের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছর রপ্তানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দেশীয় বাজারে চালের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি ধানের ফলন কিছুটা কম হওয়া, কয়েকটি এলাকায় ফসলের ক্ষতি এবং আমদানির সরবরাহ শৃঙ্খলেও চাপ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আগে নওগাঁসহ বিভিন্ন মোকাম থেকে প্রয়োজন অনুযায়ী সহজেই ট্রাকভর্তি সুগন্ধি চাল পাওয়া যেত। বর্তমানে চাল পাওয়া গেলেও দাম অনেক বেশি এবং সরবরাহও যথেষ্ট নয়। তবে এ সংকট মূলত সুগন্ধি চালেই সীমাবদ্ধ। সিদ্ধ চালের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

কারওয়ান বাজারের সম্রাট শেখ বলেন, বাজারে পোলাও চালের কোনো প্রকৃত সংকট নেই। সরকার রপ্তানির সুযোগ করে দেওয়ায় ব্যবসায়ীরা দেশীয় বাজারের পরিবর্তে রপ্তানিতে বেশি আগ্রহী হচ্ছেন। এক মাস আগেও যে চাল ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে সেটিই পাইকারি পর্যায়ে ২০২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। মূলত রপ্তানি বন্ধ করলে দু-তিন দিনের মধ্যে প্রতি কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত দাম কমে আসতে পারে। দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও রপ্তানির কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুগন্ধি চালের দাম ২৫০ টাকা কেজিতেও পৌঁছাতে পারে।

এ বিষয়ে ক্যাব সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। তবে তিনি ধারণা করছেন, অতি মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।

এদিকে, রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে, দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অস্ত্র ত্যাগে রাজি হামাস

নতুন এক রূপরেখার আওতায় হামাস নিজ বাহিনী নিরস্ত্রীকরণে রাজি হয়েছে। একই রূপরেখার আওতায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে। গাজার বোর্ড অব পিস এসব তথ্য জানিয়েছে। তবে হামাসের প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ আলজাজিরাকে জানিয়েছেন যে, তাদের পক্ষ থেকে রূপরেখা মেনে নিরস্ত্রীকরণ সম্পন্ন হবে কিনা, তা সম্পূর্ণভাবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের ওপর নির্ভর করছে। হামাস গাজার জনসাধারণের কথা চিন্তা করে ওই রূপরেখায় রাজি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে এসবের মধ্যেও উত্তর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে আহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। অথচ ওই হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটির ঘোষণা দেন। গত বৃহস্পতিবার রাতে ট্রাম্প জানান, তাঁর প্রতিষ্ঠিত বোর্ড অব পিস হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে এসেছে। নিরাস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েলি বাহিনী উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে।

হামাস অস্ত্র ত্যাগ করলেও রাজনৈতিক অঙ্গন ছাড়বে না বলেই জানিয়েছেন গাজী হামাদ। তিনি বলেন, তাদের দল ফিলিস্তিনের জাতীয় পটভূমির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে। তাঁর কথায়, চুক্তিটি বেশ কঠিন ও বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে। হামাসের এ কর্মকর্তা জানান, তাদের দল ফিলিস্তিনি জনসাধারণের বৈধ অধিকার আদায়ের জন্য করণীয় ও জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তিনি জানান, এই চুক্তি বিস্তৃত প্যাকেজের একটি অংশ। নিরস্ত্রীকরণ হচ্ছে এর একটি অংশ মাত্র। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন বন্ধের বিষয়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত এবং জাতীয় বাহিনী ও আন্তর্জাতিক কমিটি গঠন এবং উপত্যকার পুনর্গঠন শুরুর বিষয়।

কর্মকর্তা আরও জানিয়েছেন, হামাস জাতীয় কমিটির অধীন ও তত্ত্বাবধানে নিজ অস্ত্র সংরক্ষণ করার ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করেছে। তবে এই বিষয়টিও ইসরায়েলের ওপর নির্ভর করছে।

চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী। গাজায় যুদ্ধ শুরুর আগে ইসরায়েল জানিয়েছিল, হামাসকে সম্পূর্ণ নির্মূল করাই তাদের লক্ষ্য। ওই লক্ষ্য অর্জনে পরবর্তী মাসগুলোতে নির্বিচারে বোমাবর্ষণ করে পুরো উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করে তারা। প্রাণ হারায় হাজার হাজার বেসামরিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭৩ হাজার ৩৪১ জন। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি। নিহতদের বেশির ভাগই বেসামরিক। এখনও অনেকের মরদেহের খোঁজ পাওয়া যায়নি। বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো উপত্যকার জনসাধারণ।

ইসরায়েলের এ আচরণ আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তোলে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ইসরায়েলে চলতি বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে আত্মপ্রকাশ করেছে নতুন দল ইয়াশার পার্টি। ওই দলের নেতা গাদি এইজেনকত এখন প্রশ্ন তুলছেন ইসরায়েল এই যুদ্ধ থেকে কী অর্জন করল, তা নিয়ে। তাঁকে নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%