০৫:০২ পি.এম
রাজশাহীতে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬ আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
এই প্রতিযোগিতার আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় হচ্ছে।
টুর্নামেন্টের ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
তিনি জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় এই প্রতিযোগনার উদ্বোধন করবেন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া এবং আমেরিকা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন হাসিনুর রহমান টিংকু এবং টুর্নামেন্ট রেফারী মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী।
সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট রেফারী জয় মুখার্জী এবং টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুন।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন