ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর


প্রবাসীদের স্বার্থে নতুন উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

জরুরি প্রয়োজনে প্রবাসীদের অবস্থান এবং রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে এই ঘোষণা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টারে’ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড বর্তমান থাকবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব অথবা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়ছেন, হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গন্ধ ছড়াতেই টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


দুর্গন্ধ ছড়াতেই টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখपাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মতি (৫০) হচ্ছেন ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি পেশায় একজন বাসের টিকিট কালেক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতি ওই ভবনে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাকে আর দেখা যায়নি। আজ সকালে একজন ব্যক্তি ভবনের ছাদে কাজ করতে গিয়ে তার কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান।

পরে এই বিষয়টি তিনি বাড়ির মালিককে জানালে, তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সামনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মতির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

এই বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের অগ্রগতিতে বর্তমান সুযোগ কাজে লাগানোর আহ্বান ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দেশের অগ্রগতিতে বর্তমান সুযোগ কাজে লাগানোর আহ্বান ফখরুলের

দেশে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে, সে ব্যাপারে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব আলোচনা থাকবে না এটা আশা করা উচিত নয়, তবে যে সুযোগগুলো এসেছে, সেগুলোকে হেলায় হারানো যাবে না। এই সকল সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রোববার (২৬ জুলাই) তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে এসব কথাগুলো বলেছেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পাঁচ মাসের মধ্যে দেশে নানা ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। এসব আলোচনা চলতেই থাকবে। তাঁর পরামর্শ, যেন আমরা এই সুযোগকে অযথা হারিয়ে না ফেলি। যে সুযোগ পাওয়া গেছে, তার সুবিধা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল বলেছেন, এক্ষেত্রে বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিতে যে ক্ষতি সাধিত হয়েছে, তা কিছুটা সুস্থতার পথে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। বর্তমানে তাদের পুনর্গঠন করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষিত যুবক আছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নেই। পরিবর্তনের কাজ চলছে, তবে এর জন্য সময়ের প্রয়োজন হবে। এখন আমাদের কর্মমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

জ্বালানি সংকটের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেছেন, দেশে গ্যাস এবং তেল নেই। এই জ্বালানি সংকট বর্তমানে উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে উঠেছে। এটি একটি গুরুতর সমস্যা। তিনি উল্লেখ করেন, সেখানে ইরানে যুদ্ধে চলছে। সেক্ষেত্রে বিকল্প জ্বালানি খুঁজে বের করা এবং গ্রিন এনার্জির দিকে মনোনিবেশ করা জরুরি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ''যে যেখানে আছেন, সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনের জন্য প্রথমত নিজেদেরকে পরিবর্তন করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে প্রাণ গেল আরও চার শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


হামের উপসর্গে প্রাণ গেল আরও চার শিশুর

গত ২৪ ঘণ্টা (শনিবার সকাল ৮ থেকে বোরবার সকাল ৮ টা পর্যন্ত) দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। 

এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পার্টি ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


জাতীয় পার্টি ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে

গত বছরের (২০২৫ সালের) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলের আয় হয়েছে গত বছরে এক কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, অন্যদিকে একই সময়ে ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে, বর্তমানে তাদের ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

২০১৫ সালের ২৬ জুলাই, রবিবার, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

সাংবাদিকদের তিনি পরে বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের দলের আয় হয়েছে এক কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, একই সময়ে ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। এর ফলে আমাদের ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে। তবে, ২০২৪ সালের স্থিতিসহ ব্যাংকে জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের খরচ শেষে এখন ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা জমা আছে।

রেজাউল ইসলাম ভূঁইয়া আরও জানান, এ বছর নির্বাচন হওয়ায় আমাদের খরচ বেশি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জাপার সমর্থিত প্রার্থী থাকবে এবং তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে না, তারা সমর্থন করে। গতবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিলেও এবার আমাদের প্রার্থীরা নিজেদের মতো অংশ নেবেন এবং আমাদের তাতে সমর্থন থাকবে।

সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচার দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেছেন। তাই রাষ্ট্রপতি থাকাকালীন সংবিধান বিরোধী কার্যক্রম করেছিলেন কি না, তা দেখার বিষয়। ওই কার্যক্রম না করলে আমরা কেন তার গ্রেফতারের দাবি করবো? এ বিষয়ে জাপার কোনো মন্তব্য নেই।

আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাপায় ভাঙন হয়েছে, এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে দলটির অতিরিক্ত মহাসচিব বলেন, যারা দল ভেঙেছিল, তাদের অধিকাংশই জি এম কাদেরের নেতৃত্বে ফিরে এসেছেন। তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে আমরা ভালো করবো এবং কিছু অঞ্চলভেদে আমাদের প্রার্থীরা ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করি। তিনি আরও মন্তব্য করেন যে, এ ভাঙনের প্রভাব তৃণমূলে নেই এবং দুই অংশ একীভূত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%