ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের সঙ্গে লুইস দে লা ফুয়েন্তের চুক্তি ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো


স্পেনের সঙ্গে লুইস দে লা ফুয়েন্তের চুক্তি ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো

স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি আস্থা প্রদর্শন করছে, যিনি শিরোপা খরায় ভুগতে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দিয়েছেন।

যদিও তার চুক্তির মেয়াদ ২০২৮ ইউরো পর্যন্ত রয়েছে, তবে ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের প্রেক্ষাপটে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির সভাপতি রাউল লোসান ওয়ার্ল্ড ফুটবল সামিটে ঘোষণা করেছেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ভিত্তিতে চুক্তি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

লুইস এনরিখের বিদায়ের পর দে লা ফুয়েন্তে স্পেনের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়লাভ করে।

স্পেন, পর্তুগাল এবং মরক্কো যৌথভাবে ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। ঐতিহাসিক এই আসরে স্বাগতিক হিসেবে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন ৬৩ বছর বয়সী এই সফল কোচ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি দেশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে এসে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আসা এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানটি সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে। চুক্তির শর্ত অনুযায়ী, চলতি বছর দেশে আসবে মোট পাঁচটি এলএনজি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করার লক্ষ্যে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে। এই চুক্তির ধারাবাহিকতায় প্রথম চালান নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছায়।

জাহাজটি ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পৌঁছায়। এদিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


কুড়িগ্রামে ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং অপরজন আফছারের ছেলে ফারুক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। যখন তারা ধরলা সেতুর ওপর পৌঁছান, তখন ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রংপুরে নেওয়ার পথে দুজনের মৃত্যু ঘটে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা বাংলাদেশি মুদ্রা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ভারতে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা বাংলাদেশি মুদ্রা জব্দ

ভারতের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে। এই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে একটি অভিযান পরিচালনা করা হয়।

হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। আটক হওয়া দুইজনের নাম নিথু মারমা (৩৩) ও সুপ্রিয় চাকমা (২০)। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা। আটক দুই ব্যক্তি, জব্দ করা টাকা, মালামাল ও সিএনজিটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী মন্তব্য করেছেন যে, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্ম থেকেই হৃদরোগ: শিশুকে সুস্থ রাখতে জরুরি যত্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


জন্ম থেকেই হৃদরোগ: শিশুকে সুস্থ রাখতে জরুরি যত্ন

শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের আকারের পরিবর্তনের পাশাপাশি হৃদযন্ত্রের গঠন ও কার্যক্রমের ধরনও পরিবর্তিত হয়। অধিকাংশ শিশুর জন্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে যদি জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, হৃদযন্ত্রের ভালভের সমস্যা, হৃদস্পন্দনের অনিয়ম অথবা হৃদপেশির অসুখ থাকে, তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

শিশু হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, জন্মগত হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্মানো শিশুর বয়স বাড়ার সাথে সাথে তার হৃদযন্ত্রের পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ, ছোটবেলায় কোনো সমস্যা সামান্য মনে হলেও বয়স বাড়ার সাথে সাথে শরীরের চাহিদা বেড়ে যাওয়ার কারণে নতুন করে সমস্যা দেখা দিতে পারে।

নিয়মিত চিকিৎসকের পরামর্শ কেন জরুরি?

নিয়মিত হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় শিশুর হৃদযন্ত্র কতটা কার্যকরী, তার বৃদ্ধি, রক্তচাপ, হৃদস্পন্দনের ছন্দ এবং শারীরিক পরিশ্রম সহ্য করার ক্ষমতা সম্পর্কে।

প্রয়োজন অনুযায়ী চিকিৎসক হৃদযন্ত্রের ছবি তোলার পরীক্ষা, হৃদস্পন্দন পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা করতে পারেন। তবে প্রতিবার চিকিৎসকের কাছে যাওয়ার সময় যে ওষুধ বা কোনো চিকিৎসা নিতে হবে, এমন নয়। অনেক সময় শিশুর অবস্থার পর্যবেক্ষণ করাই মূল উদ্দেশ্য থাকে। কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন?

শিশুরা সবসময় নিজেদের শারীরিক সমস্যার কথা সঠিকভাবে বোঝাতে পারে না। তাই কিছু লক্ষণের দিকে অভিভাবকদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

যখন শিশুরা খেলাধুলার সময় বারবার বিশ্রাম নেয়, সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যায় অথবা অন্য শিশুদের তুলনায় কম সক্রিয় থাকে, তখন তা অনেক সময় স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু যদি এসব সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা কোনো স্পষ্ট কারণ না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষ করে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি, দ্রুত হৃদস্পন্দন, শারীরিক পরিশ্রমের সময় বুকে অস্বস্তি, ঠোঁট নীলচে হয়ে যাওয়া অথবা বয়স অনুযায়ী ওজন না বাড়ার মতো লক্ষণ দেখা দিলে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

তবে এসব লক্ষণ শুধুমাত্র হৃদরোগের কারণে হয় না। অন্য কারণেও এমন উপসর্গ দেখা দিতে পারে। তাই নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ছোটবেলা থেকেই তৈরি করুন স্বাস্থ্যকর অভ্যাস

শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর হৃদযন্ত্র সুস্থ রাখতে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

শিশুর খাবারের তালিকায় ফল, শাকসবজি, গোটা শস্য, ডালসহ পুষ্টিকর খাবার রাখা উচিত। অন্যদিকে অতিরিক্ত লবণ, চিনি, প্যাকেটজাত খাবার ও মিষ্টি পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

শিশুর বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত খেলাধুলা, সাইকেল চালানো, সাঁতার কিংবা অন্যান্য শারীরিক কর্মকাণ্ডেও উৎসাহ দেওয়া দরকার। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও পানি পান নিশ্চিত করতে হবে।

শিশুকে অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও দূরে রাখা জরুরি।

চিকিৎসা বা অস্ত্রোপচারের পরও বন্ধ নয় নজরদারি

জন্মগত হৃদরোগের চিকিৎসা বা অস্ত্রোপচার হয়ে যাওয়ার পর অনেক অভিভাবক মনে করেন, শিশুর আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এমনটি করা ঠিক নয় বলে জানান ডা. লাহা।

তার মতে, স্কুলজীবন, কৈশোর ও পরবর্তী সময়ে শিশুর শরীরের চাহিদা বদলাতে থাকে। সেই অনুযায়ী ব্যায়াম, খাবার, ওষুধ কিংবা ভবিষ্যতের চিকিৎসা নিয়ে নতুন করে পরামর্শের প্রয়োজন হতে পারে। তাই চিকিৎসা বা অস্ত্রোপচারের পরও নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া জরুরি।

শিশুকে ভয় নয়, স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ

হৃদযন্ত্রের সমস্যা থাকলেই শিশুকে সব ধরনের খেলাধুলা বা স্বাভাবিক জীবন থেকে দূরে রাখতে হবে—এমন নয়। বরং অভিভাবক, শিশু ও চিকিৎসকের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা গুরুত্বপূর্ণ।

শিশুকে অতিরিক্ত ভয় বা অযথা বিধিনিষেধের মধ্যে না রেখে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দিতে হবে। সঠিক খাবার, সক্রিয় জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণই শিশুর ভবিষ্যৎ হৃদযন্ত্র সুস্থ রাখার ভিত্তি তৈরি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%