ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীরা কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছে,


শিক্ষার্থীরা কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছে,

টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশে তাদের মুখে সবচেয়ে বেশি শোনা গেছে—‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’ স্লোগান। এছাড়াও তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগও দাবি করছেন।

শিক্ষার্থীদের এই স্লোগানের সূত্র একটি অডিও-ভিডিও, যা সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে। সেখানে তিনি বলেছেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এই মন্তব্যকে শিক্ষার্থীরা অবমাননাকর দাবি করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এরপর থেকেই আন্দোলনে ‘ফার্মের মুরগি’ স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জানা গেছে, রোববার রাতে রাজধানীর একটি কলেজের এক পরীক্ষার্থীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন। ওই কথোপকথনের সময় অন্য একটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, একটি বৈঠকে কেউ একজন বলেছিলেন, ‘একটু ভিজলেই আমার মেয়ের জ্বর চলে আসে।’ সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর চলে আসে। একদিন বৃষ্টিতে ভিজে জ্বর এলে তো পরের তিন দিনও পরীক্ষা দিতে পারবে না।’

একই কথোপকথনে শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি নিজে পরীক্ষা স্থগিতের বিপক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসক ও আবহাওয়াবিদদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার রুটিনও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্ন নিয়েও তারা আপত্তি তুলেছেন। তাদের দাবি, প্রশ্নে ভুল ছিল এবং সেটি অতীতের তুলনায় অস্বাভাবিকভাবে কঠিন হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এসব অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কেও অবরোধের ঘটনা হয়েছে। কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহেও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম হল—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্ন নিয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এদিকে, ভাইরাল হওয়া ওই কথোপকথনের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


পঞ্চগড়ে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক দুইজন

পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে। এ অভিযান চলাকালে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে, এক বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান।

এর আগে সোমবার (১৩ জুলাই) রাত ২টার দিকে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকায় বিজিবির বর্ষালুপাড়া বিওপির একটি বিশেষ অভিযানে কষ্টি পাথরের অংশসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ডও জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল আটোয়ারী থানায় হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের ছবিরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি এলাকার সুরল ইসলামের ছেলে কলিম উদ্দিন (৪০)।

বিজিবি জানায়, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় বর্ষালুপাড়া বিওপির টহলরত সদস্যরা সীমান্তের মেইন পিলার ৩৯৬ এর ৫ নম্বর রেফারেন্স পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল হোসেন (৩৬) এবং কলিম উদ্দিন (৪০) নামে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার হয়।

জানা যায়, উদ্ধার কষ্টি পাথরের অংশসহ জব্দকৃত মালামালের অনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল খ. আখলাকুর রহমান সময় সংবাদকে জানিয়েছেন, আটক দুই ব্যক্তিকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলা কাটা মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলা কাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরের একটি পুকুর থেকে অহিদ ভূঁইয়া (৬০) নামের এক সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অহিদ ভূঁইয়া একই গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি সেচ প্রকল্প পরিচালনা করতে বিএডিসিতে স্থানীয়ভাবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা ওই মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি অহিদ ভূঁইয়ার বলে শনাক্ত করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলাকাটা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, নিহত বৃদ্ধ স্থানীয় একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন। তার সেচ প্রকল্পের ঘর থেকে প্রায় ৪০০ গজ দূরের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম আইন, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানান।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষিপণ্য রফতানিতে কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে মার্কিন পণ্য খালাসের সময় বন্দরের জটিলতা দূর করতে তাগিদ দেন।

বৈঠকের সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম বিল, ২০২৬’ পাসের প্রশংসা করেন। অন্যদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান নজরুল ইসলাম খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, গাছতলায় চলছে পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, গাছতলায় চলছে পাঠদান

বছরের পর বছর সংস্কারের অভাবে পঞ্চগড়ের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন এখন ঝুঁকিপূর্ণ স্থাপনা হয়ে গেছে। ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা যাচ্ছে, এছাড়াও খসে পড়া পলেস্তারা এবং বেরিয়ে আসা রড থেকে শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই কারণে এখন শ্রেণিকক্ষে পাঠদান না করে খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চলছে। এর ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়- ভবনের পলেস্তারাগুলি খসে পড়ছে এবং রড বেরিয়ে আসছে। একসাথে বিদ্যালয় ভবনের দেয়ালে বড় বড় ফাটল বিদ্যমান আছে।

পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, গত জুন মাসে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে যায় এবং রড বেরিয়ে আসতে শুরু করে। এছাড়াও দেয়ালে বড় ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ রেখে এখন খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চলতে বাধ্য হচ্ছে। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে এবং আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, যে কয়েকজন শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসেন, তাদের শিক্ষার কার্যক্রম বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে চলতে হচ্ছে। বর্ষাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে, বই ও খাতা নিয়ে দ্রুত পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়। আবার রোদের তাপেও শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত অন্তত একটি অস্থায়ী ক্লাসরুম নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান করার ব্যবস্থা করা আবশ্যক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, শ্রেণিকক্ষ না পাওয়ার কারণে ব্ল্যাকবোর্ড ছাড়া ক্লাস নেওয়া হচ্ছে এবং সঠিকভাবে লিখিত কাজ করানো সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, এনিয়ে ৫২টি চিঠি প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হলেও কোন সমাধান এখনও হয়নি। সকলের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণ করার প্রয়োজন।

অন্যদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আপদকালীন সময়ে পাঠদান স্বাভাবিক রাখার জন্য মাঠের পাশে অস্থায়ী চারটি কক্ষ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ সালে বিদ্যালয়ের বর্তমান ভবনটি নির্মিত হয়। ২০২০ সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%