০৬:০৭ পি.এম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত শিশুর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শিশুদের মধ্যে ৪ জন ঘটনাস্থলে এবং ৪ জন হাসপাতালে মারা গেছেন।
এ ছাড়াও, জীবিত উদ্ধার হওয়া ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অন্যদিকে, স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গারা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন।
কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের এই ঘটনাটি ঘটে। তখন ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে ৪ শিশুর মৃত্যু নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ করে পাহাড়ধসের ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেন।
এদিকে, ভারী বর্ষণের কারণে আরো পাহাড় ধসের আশংকা করছে রোহিঙ্গারা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন