ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাপ্তাই লেকে অভিযানে ৪টি নৌকা এবং ২০ হাজার বর্গফুট জাল জব্দ


কাপ্তাই লেকে অভিযানে ৪টি নৌকা এবং ২০ হাজার বর্গফুট জাল জব্দ

রাঙামাটি, ২৩ জুলাই, ২০২৬ : জেলার কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বাসসকে জানান, গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে একটি অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে জব্দ করা হয় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল। সবকিছু বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তিনি আরো বলেন, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করার পাশাপাশি প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জন

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে। সরকারী গণনায় বুধবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২৪ জুন সংঘটিত ভূমিকম্প দুটি ছিল যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার। ভূমিকম্পের ফলে দেশের উত্তর উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সেখানে কয়েক শত ভবন ধসে পড়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর হস্তান্তর করেছে।

ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা ৫২ জন বেড়ে ৫ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনের মতো রয়েছে।

এখনও নিখোঁজ ব্যক্তির সংখ্যা সম্পর্কে কারাকাস কোন তথ্য প্রদান করেনি। তবে জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থার মতে, এখনও অসংখ্য মানুষকে খুঁজে পাওয়া যায়নি।

ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহ খুঁজতে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। তবে এক মাস অতিক্রান্ত হওয়ার কারণে, উদ্ধার কার্যক্রম এখন ধীরে ধীরে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমের উপর বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ঘোষণা দিয়েছেন যে, চলতি বছরের শেষ নাগাদ ভূমিকম্পে বাস্তুচ্যুতদের জন্য ৪ হাজার ঘর নির্মাণ করা হবে। বর্তমানে আনুমানিক ২৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া ২০২৭ সালের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পুনর্গঠন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেশের সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৩৪ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছে।

ভূমিকম্পের পর গত এক মাসের মধ্যে মোট ১ হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তায় জালে আটকা পড়ল অজগর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


তিস্তায় জালে আটকা পড়ল অজগর

নীলফামারীর ডিমলা উপজেলায়, তিস্তা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে পাতা চায়না জালে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্পসংলগ্ন তিস্তা নদীর ওই স্থান থেকে অজগরটি উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন।

এ বিষয়ে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে স্থানীয় এক বাসিন্দা মশিয়ার রহমান তিস্তা নদীতে মাছ ধরার জন্য চায়না জাল পেতে রাখেন। পরবর্তী সময়ে বুধবার সকালে জাল তুলতে যেয়ে তিনি দেখেেন, একটি বড় অজগর সাপ পেঁচিয়ে আটকা পড়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি জালসহ ওই সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে সাপটি একনজর দেখতে উৎসাহী জনতা জড়ো হয়। পরে খবর পেয়ে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেন।

জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশিকান্ত মালাকার মন্তব্য করেন, খবর পেয়ে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এই সাপটি পরে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর এবং খুব অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া সাধারণত নড়াচড়া করে না। এই প্রজাতিটি গাছে একাকী থাকে তবে শুধুমাত্র প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে এদের প্রজননকাল হয়ে থাকে। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে তাদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, অন্যান্য সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খেয়ে থাকে। সাপটি নিজের আকারের তুলনায় অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।

জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে আমাদের বনাঞ্চল থেকে অজগর দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত এবং তাই এটি হত্যা বা এর যে কোন ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে তা হত্যা না করার জন্য বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনিদের নামাজে বাধা, আল-আকসায় ২ হাজারের বেশি ইহুদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ফিলিস্তিনিদের নামাজে বাধা, আল-আকসায় ২ হাজারের বেশি ইহুদি

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য গিয়ে ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে পারেনি। নিরাপত্তার কারণে ইসরাইলি পুলিশ তাদের আটকে দেয়, বয়সসীমা নির্ধারণ করে। এর ফলে অনেক মুসল্লি মসজিদের বাইরেই নামাজ আদায় করতে বাধ্য হন। একই সময়, ইহুদিদের বার্ষিক শোক দিবস উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ইহুদিদের ধর্মীয় দিবস 'তিশা ব'আভ' উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী প্রবেশ করতে শুরু করে।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ২ হাজার ৩০০-এর বেশি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে। এই সময় ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও প্রবেশ করেন আল-আকসা প্রাঙ্গণে।

ফিলিস্তিনি কর্মকর্তাগণ অভিযোগ করেন যে, ইসরাইলি বাহিনী আল-আকসার প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিশাল সংখ্যক ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশে বাধা দেয়, শিক্ষার্থীদের ফিরিয়ে দেয় এবং কয়েকজন মুসল্লির ওপর হামলা চালায়।

জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে বেন-গভিরের এই প্রবেশকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এটি এমন কর্মকাণ্ডের প্রতি ইসরাইলি সরকারের আনুষ্ঠানিক সমর্থনের ইঙ্গিত, যা আগে কেবল উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সাথে সংশ্লিষ্ট ছিল।

এইদিকে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ২ হাজারের বেশি বসতি স্থাপনকারীর প্রবেশের ঘটনায় জর্ডান তীব্র নিন্দা জানিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি বলেন, এ ধরনের পদক্ষেপ আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি বিদ্যমান অবস্থার স্পষ্ট লঙ্ঘন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে আল-আকসা মসজিদের বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধ করা সম্ভব হয়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও একই নিন্দা জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রকাশ্য আগ্রাসনের পরিণতি দখলদার ইসরাইল ও তাদের বসতি স্থাপনকারীদেরই ভোগ করতে হবে।’

জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। একই স্থানকে ইহুদিরা তাদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করে। দশকের পর দশক ধরে এই আল-আকসা প্রাঙ্গণের দেখভাল করছে জর্ডানের ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ, যাদের নিয়ম অনুযায়ী ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারে কিন্তু প্রার্থনা করার অনুমতি নেই।

তথ্যসূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালককে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


চালককে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সফিকুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তির গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া সফিকুল ইসলাম বরিশালের কাউনিয়া বড় মসজিদ এলাকার একজন বাসিন্দা। তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (২৩) জুলাই বিকেলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পাবনা শহরের ঘোড়া স্ট্যান্ড থেকে দুইজন যাত্রী নিয়ে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক। এক পর্যায়ে ঈশ্বরদীর দাশুড়িয়া তেতুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন চালককে ছুরিকাঘাত করে। এ সময় চালক অটোরিকশা চালাতে না পেরে ব্রেক চেপে থামানোর পর রাস্তার উপর পড়ে যান। পরে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালককে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%