০৭:২৮ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল 10টার দিকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নাইওরিপাড়া গ্রামে তার মৃতদেহটি উদ্ধার করে মহিপুর থানার পুলিশ।
মৃত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি নাইওরিপাড়া গ্রামের ট্রাক শ্রমিক মো. নাঈমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন