০৬:৫৮ পি.এম
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেপটিক ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলসী (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে বলে জানান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার।
শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল জানিয়েছেন, মেয়েটির মা সকালে গার্মেন্টসে চাকরি করতে যান। মেয়েটি তার বাবা সুজন মল্লিকের সঙ্গে কেপিএম কয়লার ডিপো এলাকায় থাকতেন। ঘটনার পূর্ব মুহূর্তে ঘরে তার ঠাকুরমা (দাদি) ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
শিশুটি ট্যাংকিটিতে পড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল নিয়ে গেছেন। তবে এর আগে তার মৃত্যু ঘটেছিল বলে জানান কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন