ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার ৪ শিক্ষার্থী


বান্দরবানে বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার ৪ শিক্ষার্থী

বান্দরবানের থানচির দুর্গম থুইসাপাড়া এলাকায় ৪৮ ঘণ্টার অভিযান চালিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়ে থাকা ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে ৪ জন শিক্ষার্থী থুইসাপাড়া এলাকায় যান। কিন্তু পরবর্তীতে ৭ জুলাই থেকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়ে।

বিজিবি জানায়, সংবাদ পাওয়ার পরপরই বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ জিন্নাপাড়া ক্যাম্প থেকে বিজিবির একটি আভিযানিক দল থুইসাপাড়ায় পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বিজিবি সদস্যরা তাদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং স্থানীয় কারবারির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন। একইসঙ্গে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে থানচিতে ফিরে আসা তখন সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরপর শনিবার (১১ জুলাই) উদ্ধার অভিযান শুরু করে বিজিবি। জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যরা বিকল্প পাহাড়ি পথে পায়ে হেঁটে থুইসাপাড়া, জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া অতিক্রম করে অংসাউপাড়ায় পৌঁছান। যাত্রা পথে একাধিক পাহাড়ধস, ফুলে ওঠা ঝিরি, প্রবল স্রোত ও টানা বৃষ্টির কারণে সেদিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। অংসাউপাড়ায় শিক্ষার্থীদের নিরাপদে রাতযাপনের ব্যবস্থা করা হয়।

রোববার (১২ জুলাই) অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি দল চার শিক্ষার্থীকে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছে। পরে বিজিবির গাড়িতে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুর থানার বাসিন্দা মাহাদি আল মাহবুব। তামিম রায়হান সৌরভ নটর ডেম কলেজের শিক্ষার্থী। অন্য তিনজন এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় রয়েছেন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা জানান, থুইসাপাড়ায় আটকা পড়ার পর থেকেই বিজিবি তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ অতিক্রম করে নিরাপদে উদ্ধার করে থানচিতে ফিরিয়ে আনে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির দায়িত্ব। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে ৭৫ জন আ ক্রা ন্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে ৭৫ জন আ ক্রা ন্ত

চট্টগ্রামে বন্যায় বর্তমানে সাপের কামড়ে মোট ৭৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আরও ২০ থেকে ২৫ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম কাজ করছে।

এই মেডিকেল দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হলো, প্লাবিত এলাকায় যদি কোনো গর্ভবতী নারী অথবা অসুস্থ শিশু থাকে, তাহলে তাদের নৌকায় করে হাসপাতালে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বন্যার কারণে আশ্রয়কেন্দ্র এবং বসতবাড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাপের কামড়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত যে ৭৫ জন আক্রান্ত হয়েছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কাটার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

ডা. জাহাঙ্গীর আলম বলেছেন, একই সময়ে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে ২০ থেকে ২৫ জন আক্রান্ত হয়েছেন। যদিও তিনি উল্লেখ করেছেন যে পরিস্থিতি এখনও উদ্বেগজনক স্তরে পৌঁছায়নি, তবে বন্যার পানি নেমে যাওয়ার পর দূষিত পানি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্যানিটেশন সমস্যার কারণে পানিবাহিত রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা যে রয়েছে তা তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ও সকালজুড়ে যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ এম


রাত ও সকালজুড়ে যেসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা

উত্তরের তিন বিভাগে রাত থেকে সকালের মধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই বিষয় নিয়ে বার্তা দিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি)।

রোববার (১২ জুলাই) রাতে পৃথকভাবে ফেসবুক পোস্টে তারা এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ পলাশ তার পোস্টে লিখেছেন, রোববার রাত সাড়ে ৮টার পর সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে দেশের উত্তর দিকের ৩ বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিশেষভাবে নিম্নলিখিত বিভাগ ও জেলাগুলোতে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হতে পারে।

ঢাকা: ঢাকা শহরসহ বিভাগের সব জেলায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। তবে ঢাকা শহরের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের শঙ্কা বেশি।

রাজশাহী: সকল জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

রংপুর: বিভাগের সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

ময়মনসিংহ: জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলায় ভারি বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে।

সিলেট: সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা সুনামগঞ্জ ও সিলেট জেলায়।

এদিকে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টির শঙ্কা জানিয়ে বিডব্লিউওটি বলছে, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ভারি থেকে অতিভারি বৃষ্টি চলছে। যা রাত বাড়ার সঙ্গে ক্রমশ পূর্ব দিকে বিস্তৃত হয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকা এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া আরো নতুন নতুন মেঘ তৈরি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের আরও কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

এতে আজ রাতে উত্তরাঞ্চলের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু এলাকায় সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির মেঘমালা সৃষ্টি হতে পারে। যে কারণে এসব এলাকাতেও ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে, আজ রাত ও আগামীকাল দুপুরের মধ্যে।

এ সময় বজ্রপাত নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে বিডব্লিউওটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন এক যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামের একজন যুবকের দুই পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ জুলাই) বিকেল ছয়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কন্ঠকর্মী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ডাউন ট্রেনের নিচে ঝাঁপ দেয় ফরিদ। এই সময় সে প্রাণে বেঁচে গেলেও তার দু পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ ফায়ার ফাইটারের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলেন সাঈদ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিলেন সাঈদ ইব্রাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার জন্য বৃত্তি প্রদান করেছেন।

রোববার (১২ জুলাই) ফুটস্টেপস বাংলাদেশ এবং বৃত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ এবং সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাঈদ ইব্রাহিম বলেছেন, 'অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন করা কঠিন হয়ে যায়। যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে, তবে এসব শিক্ষার্থী তাদের শিক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।'

তিনি আরও উল্লেখ করেছেন, 'শিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যতে দেশের জন্য বিনিয়োগ করা। আজ যাদের সহায়তা করা হচ্ছে, তারাই ভবিষ্যতে দেশের উন্নয়ন, গবেষণার উদ্ভাবন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'

সাঈদ ইব্রাহিম ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলোকে শিক্ষাবৃত্তি কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে আহ্বান জানান। তার মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী কেবল আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%