০৫:২৭ পি.এম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এই তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. রুবেল, মো. নাসিম মাহমুদ, আব্দুল কুদ্দুস, মো. আবদুর রহমান নিপু, জালাল উদ্দিন ভুইয়া জুয়েল, মো. সম্পদ মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. মেহেদী, মো. আ. মোমিন, মো. জয়নাল আবেদীন, মো. ইউসুফ, মো. শামীম, মো. শাহিন উদ্দিন ফরহাদ, মো. ইনচান, মোসলিম, রনি বেপারী, মো. আজাদ, আব্দুল মজিদ, মো. রুবেল এবং স্বপন দাস। এই গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন