ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট


বগুড়ায় সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট

বগুড়া শহরের একটি গহনার দোকানে গিয়ে এক ব্যক্তি সোনার চেইন নিয়ে পালিয়ে গেছেন, তার কাছে ছিল এক হাজার টাকার জাল নোটের বান্ডিল।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক এম এ বারী জানান, মঙ্গলবার বেলা দুইটার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন এবং গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল আমার দিকে বাড়িয়ে দেন। যখন আমি টাকা গোনার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তিনি আবার আসছি বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে পালিয়ে যান। পরে বান্ডিলের টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, তার সবই জাল। সেখানে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের জাল নোট ছিল।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু গণমাধ্যমকে জানান, একজন প্রতারক ভুয়া নোট দিয়ে সোনার চেইনটি নিয়ে সটকে পড়েছে। তিনি অবিলম্বে এই প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার ও খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আনুষঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোচনা সভা ৭ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোচনা সভা ৭ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল।

আলোচনা সভাটি বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হয়, যার ফলস্বরূপ বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিনি কলগুলোকে লাভজনক করতে বায়ো প্রডাক্ট তৈরির নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চিনি কলগুলোকে লাভজনক করতে বায়ো প্রডাক্ট তৈরির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে যে, লোকসানকৃত চিনি কলে উৎপাদিত চিনি ব্যতীত অন্যান্য দ্রব্য দিয়ে বায়ো প্রডাক্ট তৈরি করে কীভাবে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

কমিটি একইসঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কতগুলি শূন্য পদ রয়েছে এবং ইতোমধ্যে কোন কোন প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন বিভিন্ন সার কারখানার উৎপাদন, উৎপাদন সক্ষমতা, গৃহীত নতুন প্রকল্পসমূহ, বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালু, গ্যাস সরবরাহ, কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাকে প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার সুপারিশ করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রতিটি কলকারখানার বাৎসরিক আয়-ব্যয়, জনবলের শুন্য পদ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতির একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়ে প্রথমে কমিটির প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন, প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং বাস্তবায়নে বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভিন্ন জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, আঞ্চলিক কার্যালয়সমূহের আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কমিটি শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা এবং অসমাপ্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, মো. এনামুল হক এবং মাসুদ সাঈদী অংশগ্রহণ করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন করপোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে এনসিপির ২ নেতা দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মৌলভীবাজারে এনসিপির ২ নেতা দল থেকে বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত দুটি পৃথক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে।

তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

অন্যদিকে, অপর বার্তায় মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উভয় বার্তায় উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) মানববন্ধন করেছে। এই মানববন্ধনটি ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য একটি গুরুতর হুমকি। তারা সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, "সত্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।" তিনি বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাই।" অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%