০২:৫৩ পি.এম
নাটোর, ১৮ জুলাই, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত কৃষি-বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
হুইপ দুলু আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ দুলু উল্লেখ করেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে কৃষির সমৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। খাল খননের ফলে সেচ ব্যবস্থা আধুনিক ও সহজলভ্য হয়ে উঠছে। ইতোমধ্যে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্য কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারাদেশের কৃষকদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
দুলু আরো বলেন, কৃষকরা হলেন এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দূর্নীতি বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী প্রমুখ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন