ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংক ঘেরাওয়ের মুখে চুয়েট শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ


ব্যাংক ঘেরাওয়ের মুখে চুয়েট শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ

বেতন-ভাতা আটকে যাওয়ার প্রতিবাদে ব্যাংক ঘেরাও করে অবস্থান নেওয়ার দেড় ঘণ্টার মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখায় কর্মচারীদের অবস্থান কর্মসূচির পর দুপুর সাড়ে ১২টার দিকে বেতন পরিশোধের প্রক্রিয়া শুরু হয়।

চুয়েট কর্মচারী সমিতির সভাপতি জামাল উদ্দিন জানান, চুয়েটের চিরাচরিত নিয়ম অনুযায়ী কম্পট্রোলার ও সহকারী কম্পট্রোলারের স্বাক্ষরেই এত দিন বেতন-ভাতা দেওয়া হয়ে আসছিল। কিন্তু নতুন উপাচার্য বেতন আটকে দিয়েছিলেন। এর প্রতিবাদে ব্যাংক ঘেরাও করে অবস্থান নেওয়া হয়। কিছুক্ষণ আগে বেতনের মেসেজ এসেছে। আমাদের দাবির মুখে চুয়েটের চিরাচরিত নিয়ম অনুসারেই বেতন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক জানান, কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাসহ বাকি সবার বেতনও আজ পরিশোধ করা হবে।

এর আগে গত বুধবার বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপককে ই-মেইল করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ই-মেইলে উপাচার্যের পূর্বানুমোদন ছাড়া ব্যাংকে বেতনের বিল পাঠানোকে ‘অননুমোদিত ও বেআইনি’ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় চুয়েট আইন, ২০০৩-এর ধারা ১৩(৭) উল্লেখ করে উপাচার্যের সুস্পষ্ট অনুমোদন ছাড়া কোনো আর্থিক লেনদেন আইনত বৈধ নয় বলেও দাবি করা হয়।

উপাচার্যের ওই ই-মেইলের পরই বেতন-ভাতা পরিশোধের কার্যক্রম আটকে যায় বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপক জয়ন্ত ভৌমিক। তিনি জানিয়েছিলেন, বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।

এদিকে, বেতন-ভাতা আটকে যাওয়ার প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। দীর্ঘ সময় অবস্থানের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বেতন পরিশোধ করা হয়। পরে শিক্ষক ও কর্মকর্তাদের বেতনও পরিশোধের কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরবর্তীতে একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যুক্ত হন।

এদিকে, আন্দোলনের কারণে টানা ১৬ দিন ধরে চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে রয়েছে। বন্ধ রয়েছে নিয়মিত ক্লাস-পরীক্ষা; পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরটিভিতে সংবাদ প্রকাশের পর নওগাঁর সড়ক থেকে সরছে নিম্নমানের ইট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


আরটিভিতে সংবাদ প্রকাশের পর নওগাঁর সড়ক থেকে সরছে নিম্নমানের ইট

নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মহল নড়েচড়ে বসেছে।

জনপ্রিয় অনলাইন পোর্টাল আরটিভি অনলাইনে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের টনক নড়ে। সংবাদটির সুদূরপ্রসারী প্রভাবের ফলস্বরূপ, নির্মাণাধীন ওই সড়ক থেকে নিম্নমানের ইটগুলো অপসারণের কাজ শুরু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকদের অত্যন্ত তৎপরতার সঙ্গে সড়ক প্রান্তর থেকে এসব নিম্নমানের ইট সরিয়ে নিতে দেখা যায়। এর আগে ২ অক্টোবর শুক্রবার ‘নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের’ শিরোনামে আরটিভি অনলাইনের পোর্টালে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বৃদ্ধি পায় এবং পরবর্তীতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মান্দা উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার দীর্ঘ একটি পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের যাতায়াত সহজ করার লক্ষ্যে এলজিইডির অধীনে বাস্তবায়িত এই সড়ক নির্মাণকাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজের ঠিকাদারি দায়িত্বে রয়েছে বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

এদিকে, সংবাদ প্রকাশের পর সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে স্তূপ করে ফেলে রাখা নিম্নমানের ইটগুলো শ্রমিকরা দ্রুত সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক নির্মাণকাজে ব্যবহারের জন্যই এই ইটগুলো সাইটে নামানো হয়েছিল। তবে কাজের শুরু থেকেই ইটের মান নিয়ে স্থানীয় সাধারণ মানুষ তীব্র আপত্তি ও ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। তাদের আশঙ্কা ছিল, এ ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হলে তা অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সরকারি প্রাক্কলন বা সিডিউল অনুযায়ী রাস্তা নির্মাণে এক নম্বর ইটের খোয়া ও মানসম্মত বালু ব্যবহারের কথা থাকলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এক নম্বর পাকা ইটের পরিবর্তে সেখানে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের এবং পোড়ামাটির মানহীন ইট।

এ ছাড়া সাব-বেস ও বেস টাইপের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও বালু ও খোয়ার সঠিক অনুপাত বজায় রাখা হচ্ছিল না, যা সড়কের স্থায়িত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেওয়ার উপক্রম করেছিল।

স্থানীয় সচেতন নাগরিক ও বাসিন্দারা আরও জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের টনক নড়ায় এবং নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়ায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

তবে তাদের মতে, কেবল ইট সরিয়ে নেওয়াটাই যথেষ্ট নয়; সড়কের পুরো নির্মাণকাজ সিডিউল ও নিয়ম মেনে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সরেজমিনে কড়া নজরদারিতে যাচাই করা প্রয়োজন। সরকারি এত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নির্মিত এই সড়কের স্থায়ী ও টেকসই সুফল নিশ্চিত করতে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের বিকল্প নেই বলে তারা জোর দাবি জানান।

অন্যদিকে, সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের এই গুরুতর অভিযোগের বিষয়ে সাফাই গেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল দাবি করেন, এই সড়কটির কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে প্রায় ২৪ লাখ টাকার আর্থিক লোকসানের মুখে পড়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিতর্কিত ইটগুলো সাময়িকভাবে নির্মাণস্থলে আনা হয়েছিল এবং গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে। তার দেওয়া ওই আশ্বাসের বাস্তবায়ন হিসেবেই মূলত বুধবার সকাল থেকে সড়ক থেকে নিম্নমানের ওই ইটগুলো অপসারণের কাজ শুরু করা হয়।

এ বিষয়ে বুধবার বিকেলে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভি অনলাইনকে জানান, নির্মাণাধীন সড়ক থেকে নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সড়কটির পরবর্তী সব ধাপে সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে। এই বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং কাজের মান রক্ষায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, শুধু এই সড়কের ইট অপসারণই নয়, বরং মান্দা উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজে যেন পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মান বজায় রাখা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন

ভারতের প্রখ্যাত আলেম, সাহিত্যিক এবং দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতসহ উপমহাদেশের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দ্বীনি শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য এবং ধর্মীয়-সাহিত্যিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী দীর্ঘকাল ধরে দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষাধারা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আনুমানিক ১৯৩৫ সালে ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় জন্মগ্রহণ করেন মাওলানা সাঈদুর রহমান। ১৯৫২ সালে দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হন তিনি। সেখানে মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী হাসানি নদভী (রহ.)-সহ সে সময়ের খ্যাতিমান আলেমদের সান্নিধ্যে শিক্ষা লাভ করেন।

আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ পারদর্শী ছিলেন মাওলানা সাঈদুর রহমান। শিক্ষকতা ও ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি তিনি লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং বক্তা হিসেবেও পরিচিতি লাভ করেন।

নদওয়াতুল উলামার ঐতিহ্যবাহী আরবি মাসিক ‘আল-বায়সুল ইসলামী’ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেন। লেখালেখি ও সম্পাদনার মাধ্যমে আরবি ভাষা, ইসলামি জ্ঞান এবং নদওয়াতুল উলামার চিন্তাধারা পাঠকদের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষা ও দ্বীনি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সম্মাননাও পেয়েছেন তিনি। ২০১৯ সালে খাজা মঈনুদ্দিন চিশতি ভাষা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে। সর্বশেষ ২০২৬ সালের মে মাসে দীর্ঘদিনের শিক্ষা, দ্বীনি ও সাহিত্যিক অবদানের জন্য জয়পুরের জামিয়া হিদায়া তাকে আজীবন সম্মাননা দেয়।

তার ইন্তেকালে আলেম, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: যবিপ্রবি উপ-উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: যবিপ্রবি উপ-উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

উপ-উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যের সমৃদ্ধি একজনকে ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তথ্য জানার আগ্রহ এবং আত্মপ্রেরণা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশ থেকে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জন করে আমাদের আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসা উচিত। কারণ, দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা পড়াশোনা করছি। অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর মাধ্যমেই দেশের প্রতি সঠিক দায়িত্ব পালন করা সম্ভব।

যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জীবনের পথচলায় শিক্ষক কিংবা শিক্ষার্থী—সবারই নিজ নিজ জায়গা থেকে আলাদা সংগ্রাম ও সীমাবদ্ধতা থাকে। প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। জয়ীদের গল্পের আড়ালে বিজিতদের কঠিন সংগ্রাম থাকে, সেই অভিজ্ঞতা ও দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারলে চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব।

সেমিনারে ঢাকার ইউএসএ অ্যাম্বাসির শিক্ষাবিষয়ক উপদেষ্টা রিফাত স্বপ্নীল ও সায়নান রহমান উপস্থিত ছিলেন। বক্তারা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তারা স্টেটমেন্ট অব পারপাস প্রস্তুতকরণ, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং প্রফেসরদের সঙ্গে যোগাযোগের সঠিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্যোক্তা ইবিয়ান, ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়ায় শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস করার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


উদ্যোক্তা ইবিয়ান, ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়ায় শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস করার সুযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৫-০৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং উদ্যোক্তা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমানের উদ্যোগে, ক্যাম্পাস সংলগ্ন আইইএলটিএস প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা হচ্ছে। ঢাকায় গিয়ে সময় ও বিপুল অর্থের অপচয় রোধ করতে, তার পরিচালিত আন্তর্জাতিক শিক্ষা ও ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান goingFly (গোয়িং ফ্লাই) এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়ায় আন্তর্জাতিক মানের আইইএলটিএস (IELTS) ও ফাউন্ডেশন ইংলিশ শেখার পূর্ণাঙ্গ সেবা চালু করতে যাচ্ছে।

আগামী ১১ অক্টোবর (রোববার) বিকাল ৪ টায় goingFly-এর শেখাপাড়া ব্রাঞ্চে এই বিশেষ আইইএলটিএস প্রিপারেশন কোর্সের উদ্বোধনী ক্লাসের ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।

আইনজীবী ও উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান তার ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া এলাকার শিক্ষার্থীদের প্রধান সমস্যা ছিল তথ্যের ঘাটতি এবং ভালো পরামর্শের অভাব। অধিকাংশ শিক্ষার্থী অনার্স-মাস্টার্স শেষ করে আইইএলটিএস ও উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় চলে যায়, যার ফলে তাদের এনার্জি ও মূল্যবান সময় নষ্ট হয়। নিজ এলাকার শিক্ষার্থী ও অনুজদের প্রতি এই সামাজিক দায়বদ্ধতা এবং উদ্যোক্তা মানসিকতা থেকেই goingFly-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সেবাকে সরাসরি হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।

ঢাকার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে দীর্ঘদিন সফলভাবে ক্লাস নেওয়া অভিজ্ঞ শিক্ষকবৃন্দ সরাসরি শেখপাড়ায় ক্লাস পরিচালনা করবেন। এর মধ্যে প্রধান মেন্টর হিসেবে থাকবেন মাহাদুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।

শেখপাড়াতে পেপার বেসড পরীক্ষা বন্ধ হয়ে অনলাইন ও কম্পিউটার ভিত্তিক পরীক্ষা চালু হওয়ায়, রূপান্তরের সাথে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ আধুনিক কম্পিউটার সেটআপ প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

এই উদ্যোক্তা জানান, আইইএলটিএস কোর্স (১৫,০০০ টাকা), ফাউন্ডেশন ইংলিশ (৫,০০০ টাকা) এবং মক টেস্ট (৫,০০০ টাকা)—সব মিলিয়ে ২৫,০০০ টাকার অল-ইন-ওয়ান প্যাকেজটি উদ্বোধনী দিনসহ আগামী ৩ দিনের মধ্যে ফ্রি ভর্তি হলে পাওয়া যাবে মাত্র ১০,০০০ টাকায়। ৩ মাসের কোর্স সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থী যদি তার দক্ষতার কোনো উন্নতি দেখতে না পায়, তবে সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়া হবে।

তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি-তে বিশেষ সুবিধা এবং goingFly-এর সৌজন্যে ফ্রি প্রসেসিং ও ব্যাংক স্পন্সরশিপের দিকনির্দেশনা দেওয়া হবে। মূলত প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তাভাবনা নয়, এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের কল্যাণে এবং প্রাক্তন শিক্ষার্থী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে এই যাত্রা শুরু করা হয়েছে। সবার সহযোগিতা কামনা করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%