ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দ্রুত বিচার নিশ্চিতে তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ


দ্রুত বিচার নিশ্চিতে তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ

জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (মে, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এ নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজি মামলার তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "পেশাদারত্বের সাথে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।" অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে নিজ এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন: মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় পুলিশ সদস্যকে শোকজ

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন মেট্রোপলিটন ও রেঞ্জ এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সভায় মে, ২০২৬ মাসের সার্বিক অপরাধের পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল সনদে এমপিওভুক্ত ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ এম


জাল সনদে এমপিওভুক্ত ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায়, দেশজুড়ে বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের এমপিও সরকার বন্ধ করে দিয়েছে।

 

একই সাথে, মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স কর্তনসহ এ পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতাদির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইনডেক্স কর্তন হওয়া ১৩ শিক্ষক হলেন: মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জের গোলকপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা), মো. মাহবুব রশিদ (রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা), মো. আব্দুর রহমান (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদ্রাসা), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদ্রাসা), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রামের নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসা), করিমা খাতুন (বাগেরহাটের মল্লিকেরবেড় ফাজিল মাদ্রাসা), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরার পাতাখালি ফাজিল মাদ্রাসা), শহীদুল হক (কুমিল্লার পাঁচখুবী আহমদিয়া ফাজিল মাদ্রাসা), মো. রোকনুজ্জামান (গাজীপুরের বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদ্রাসা), জালাল উদ্দিন (ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত র. দাখিল মাদ্রাসা), হাসিনা (গাজীপুরের বড়িবাড়ী বালিকা দাখিল মাদ্রাসা), মো. মাহফুজুর রহমান (গাজীপুরের একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদ্রাসা) এবং নাসরিন সুলতানা (নরসিংদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা)।

এছাড়া, আদেশে উল্লেখ করা হয়, এই জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ যতটুকু অর্থ উত্তোলন করা হয়েছে, তা দ্রুত সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এমনকি সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে এই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ এম


৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

প্রতীকী ছবি

মেক্সিকোর পশ্চিম উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ছিল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে,, এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।

ডাবলেট বলতে কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়াকে বোঝায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পও অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে। ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে ওই ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে জাপানের উত্তর উপকূলের কাছেও ব্যস্ত সময়ের মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৬ দশমিক ৯ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেজাল্ট খারাপ হলে পরীক্ষার খাতা দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


রেজাল্ট খারাপ হলে পরীক্ষার খাতা দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন উল্লেখ করেছেন, রেজাল্ট খারাপ হলে শিক্ষার্থীরা ট্যাবুলেশন শিটের পাশাপাশি পরীক্ষার খাতাও চেক করতে পারবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি কোনো বিভ্রান্তিকর নিউজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন ঘণ্টার জন্য বন্ধ থাকছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


তিন ঘণ্টার জন্য বন্ধ থাকছে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকবে। এই সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে।

এই সময়সীমার মধ্যে স্টেশনটিতে কোনো ট্রেন থামবে না, এই কথা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। এ কারণে সাময়িক পরিবর্তনের জন্য যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে। এরপর সন্ধ্যা ৬টার পর আবার আগের মতো ঢাবি স্টেশনে ট্রেন থামবে বলেও জানান ডিএমটিসিএল কর্তৃপক্ষ। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%