ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পান আনতে পাঠিয়ে ভ্যান নিয়ে পালাল যাত্রী


পান আনতে পাঠিয়ে ভ্যান নিয়ে পালাল যাত্রী

কুষ্টিয়ায় এক যাত্রী চালককে পান কিনতে পাঠিয়ে তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা বাহাদুরের ছেলে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রাজু জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা এলাকা থেকে এক ব্যক্তি মালামাল বহনের কথা বলে তার ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া নেন। এরপর তিনি বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে তাকে নিয়ে আসেন।

সেখানে পৌঁছানোর পর রাজুকে পাশের দোকান থেকে পান কিনে আনার জন্য অনুরোধ করেন ওই ব্যক্তি। রাজু তার সরল বিশ্বাসে পান কিনতে যায়। কিন্তু দোকান থেকে পান নিয়ে এসে সে দেখে, যাত্রী ও তার ভ্যান—কোনোটাই সেখানে নেই।

ঘটনার পর দীর্ঘ সময় ধরে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো হদিস পায়নি অসহায় রাজু।

অশ্রুসিক্ত কণ্ঠে রাজুর বাবা বাহাদুর বলেন, "আমার হার্টের অসুখ, কোনো ভারী কাজ বা ভ্যান চালাতে পারি না। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আমাদের সংসার। অর্থভাবের কারণে বড় ছেলে রাজুকে স্কুলেও পাঠাতে পারিনি। এই ভ্যানটি চালিয়ে ও যা আয় করত, তা দিয়েই টেনেটুনে আমাদের সংসার চলত। এখন ভ্যানটাই চুরি হয়ে গেল।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

তিনি আরও বলেন, "এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম, প্রতি সপ্তাহে নিয়ম করে কিস্তির টাকা শোধ করতে হয়। এখন ভ্যানও নেই, উপার্জনের পথও বন্ধ। কীভাবে সংসার চলবে আর কিস্তির টাকাই বা কীভাবে শোধ করব, কিছুই বুঝতে পারছি না। এখন আমরা সর্বস্বান্ত।"

এ ঘটনায় রাজুর পরিবার কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর গণমাধ্যমকে জানান, "চক্রটিকে শনাক্ত ও ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতিফ আসলামের কনসার্টের টিকিটে প্রতারণা, ফেসবুক গ্রুপের প্রশাসক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


আতিফ আসলামের কনসার্টের টিকিটে প্রতারণা, ফেসবুক গ্রুপের প্রশাসক গ্রেপ্তার

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফেসবুকের একটি গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে।

শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি মো. বখতিয়ার আবিদ খান (২১) নামে পরিচিত। তিনি মালিবাগ চৌধুরীপাড়ার আব্দুল খালেক খানের ছেলে।

সিআইডি জানিয়েছে, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করছে ইভেন্ট সাজাই (Event Sajai) এবং মেইন স্টেজ ইনক (Main Stage Inc)। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকদের গেটমাইটিকিট ডট লাইভের (GetMyTicket.live) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকের ফেসবুক পেজে প্রচারণা শুরু হয়।

এ সময় আয়োজকদের নজরে আসে যে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (Bangladesh Concert & Event Connects) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন এ কে আদিব খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।

এই ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলার তদন্তের ভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার সময় ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন-১১ জব্দ করা হয়।

সিআইডি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম এ কে আদিব খান। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

শনিবার সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের একজন প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্পের আঘাত দেখা দিয়েছে। তবে, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে যে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আফাদ জানিয়েছে, ‘মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এছাড়া, সংস্থাটি জানিয়েছে যে ভূমিকম্পটি মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও শানলিউরফা প্রদেশে অনুভূত হয়েছে। উদ্ধার ও তদারকি দলগুলো মাঠের পেক্ষাপটে কাজ চালিয়ে যাচ্ছেন।

তুরস্ক ভূমিকম্পপ্রবণ একটি দেশ যেখানে বিভিন্ন অঞ্চলের নিচ দিয়ে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন বা ফাটল রেখা রয়েছে, যা অতীতে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকার মেইন লাইনে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকার মেইন লাইনে

গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের ফলে সৃষ্ট লিকেজ মেরামতের কাজের কারণে দেশের বিভিন্ন স্থানে শনিবার (১৮ জুলাই) মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে, আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট লিকেজের জরুরি মেরামতের কাজ চলবে। এর ফলে আশুগঞ্জ থেকে নরসিংদীতে গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের গুরুত্বপূর্ণ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


কুয়েতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের গুরুত্বপূর্ণ নির্দেশনা

কুয়েতের কর্তৃপক্ষ বিভিন্ন দেশের প্রবাসীদের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নিয়েছে। এটি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) রাতে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে দূতাবাসের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দূতাবাসের কাউন্সেলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা প্রবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।

কুয়েতি কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান, এই অভিযান পরিচালনা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের সঙ্গে অসামঞ্জস্য করে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই ধরনের অভিযান দেশটির অন্যান্য এলাকায়ও চলানোর প্রস্তুতি রয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে। কিন্তু অবৈধভাবে অবস্থানরতদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া, সাময়িক আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সেখানে অবস্থান করতে পারবেন, তবে কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণ দেখিয়ে বাইরে বের হতে পারবেন না। বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আবাসনসংক্রান্ত সকল বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার এবং বাইরে চলাচলের সময় অবশ্যই সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%