০৪:৫৪ পি.এম
আর্জেন্টাইন ফুটবলে মেসির অধ্যায় শেষ হলো। তার বিদায়ের পর চুপ থাকতে পারেননি বন্ধু নেইমার জুনিয়র। ব্রাজিলের এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির প্রতি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।
নেইমার তার ক্যাপশনে লিখেছেন, "যারা ফুটবল ভালোবাসেন, তারা এ বছরগুলোতে আপনাকে উপভোগ করেছেন… আজ দেশের ও আপনার জাতীয় দলের জার্সি গায়ে আপনার শেষ ম্যাচ। আশা করি, আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন এবং আজকের সব সম্মাননা আপনাকে আনন্দিত করবে।"
তিনি আরও উল্লেখ করেন, "শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য আপনি যা করেছেন তার জন্য পুরো বিশ্ব আপনার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।"
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
নেইমার তার বার্তায় যোগ করেন, "আপনার বিপক্ষে খেলাটা ছিল একটা সম্মানের বিষয়, আর আপনার পাশে খেলে ইতিহাস গড়াটা তার চেয়েও বড় প্রাপ্তি। ধন্যবাদ লিও মেসি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন