০৫:৪৬ পি.এম
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর চিকিৎসকদের পক্ষ থেকে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মূল ফটকের সামনে এই কর্মসূচি পরিচালিত হয়। রাজশাহীর চিকিৎসক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের ওপর কিছু ব্যক্তি চাপ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করেছেন। বক্তারা এই ধরনের ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক স্বাধীনতা এবং চিকিৎসা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তারা আরও বলেন, যদি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তা প্রচলিত আইন ও যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ভয়ভীতি, চাপ প্রয়োগ অথবা ‘মব’ সৃষ্টি করে কাউকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ সময় চিকিৎসকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান করেন। তারা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন