ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি


রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যদি সবকিছু ঠিক থাকে, তবে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এরপর, শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। প্রকল্প সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে।

বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তার বিরুদ্ধে শ্বাসরোধ করে মারধর এবং মারধরের অভিযোগে মামলা করা হয়।

রিক রসের আসল নাম উইলিয়াম লিওনার্ড রবার্টস দ্বিতীয়। ৫০ বছর বয়সী এই র‌্যাপারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৮ আগস্ট মিয়ামি বিচের স্টার আইল্যান্ডে নিজের বাড়িতে এক নারীর সঙ্গে বিবাদের সময় তাকে একাধিকবার মারধর করেন তিনি।

পুলিশের নথি অনুযায়ী, ওই নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি পুলিশকে জানান। তার অভিযোগ, সেদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে চিহ্নিত করা নিয়ে রিক রস ক্ষুব্ধ হন। তিনি ওই নারীকে মিথ্যা বলার অভিযোগ করে মুখে চড় মারেন।

পরে ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগও করেন রিক রস। যদিও ওই নারী পুলিশকে জানান, ওই ব্যক্তির সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর রিক রস ওই নারীর বুকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে তার পরা পোশাকের কলার পেঁচিয়ে শ্বাস নিতে বাধা দেন। পরে চুলের বেণি ধরে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ওই নারী পুলিশকে জানান, তিনি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আবার সেখানে ফিরে এসে রিক রস বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করেন এবং এরপর নিজের জিনিসপত্র নিয়ে চলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তারা প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগকারী নারী পুলিশকে একটি লিখিত জবানবন্দি ও আঘাতের ছবি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

এদিকে রিক রস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী স্টিভ স্যাডো ও ব্র্যাডলি হোরেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, সাবেক এক বান্ধবী তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছেন। তাদের দাবি, তার অভিযোগের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়।

আইনজীবীরা আরও বলেন, রিক রস নির্দোষ এবং অভিযোগগুলো অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্ধু, ভক্ত ও সাধারণ মানুষকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধও জানিয়েছেন তারা।

কারাগারের নথি অনুযায়ী, শ্বাসরোধ করে মারধরের অভিযোগে রিক রসের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। অন্য মারধরের অভিযোগে জামিনের অর্থ ১ হাজার মার্কিন ডলার।

কারাগার থেকে বের হওয়ার সময় রিক রস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি আরও জানান, শুক্রবার (২ অক্টোবর) দুবাই এবং শনিবার (৩ অক্টোবর) প্যারিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

২০০৬ সালে প্রকাশিত ‘হাসলিন’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান রিক রস। অ্যাস্টন মার্টিন মিউজিক ও স্টে স্কিমিনসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্যও পরিচিত তিনি। সংগীতজীবনে নয়বার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এই র‌্যাপার।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে কেক কাটেন এবং বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে, সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এসআই মোরশেদ আলম বাদী হয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাজী নজরুল ইসলাম কামালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় আসামি হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মজুমদার রয়েছেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন মোরশেদ, আলমগীর হোসেন জাহিদ ও আওয়ামী লীগ নেতা মজিদসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে আসছে।" থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকি চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার প্রধান আসামি হওয়ার বিষয়ে সাবেক মেয়র মিজানুর রহমান মন্তব্য করেন, "বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমনের উদ্দেশ্যে মিথ্যা, কাল্পনিক ও আজগুবি মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করার জন্য মাঠে নেমেছে।" তবে তিনি বলেন, "এসব অপচেষ্টা করে কখনোই মুজিব আদর্শের নেতাকর্মীদের দূরে সরানো যাবে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নতুন পরিকল্পনা, ইরানকে ঘিরে তিনটি মার্কিন রণতরী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ট্রাম্পের নতুন পরিকল্পনা, ইরানকে ঘিরে তিনটি মার্কিন রণতরী মোতায়েন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে সমঝোতায় বাধ্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। এই উদ্যোগের অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপসহ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা এই রণতরীটি ইরানের আশপাশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। ফলে, নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে তিনটি মার্কিন রণতরী একসঙ্গে বিশাল যুদ্ধজাহাজের বহর নিয়ে উপস্থিত থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন রণতরীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওয়ানা দিয়েছেন। এই স্থলবাহিনীতে দুই হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ওই শীর্ষ কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে। তিনি বলেন, "ইরানের সঙ্গে বোঝাপড়া করতে আমাদের নেতাদের হাতে অনেক বিকল্প রয়েছে।"

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোর বহরে ৭ হাজারের বেশি নাবিক এবং প্রায় ২ হাজার মেরিন সেনা রয়েছে। নতুনভাবে এই সেনা ও যুদ্ধজাহাজের মোতায়েনকে মধ্যপ্রাচ্য ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহৎ সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর পর যুক্তরাষ্ট্রের এ ধরনের বড় নৌ-সমাবেশ খুব কমই দেখা গেছে।

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে তেহরান দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টেক্সাসে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি বলেন, "ইরানকে যথাযথ ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে, না হলে তারা বেশিদিন টিকবে না।"

ইরান চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করছে না উল্লেখ করে ট্রাম্প বলেন, "যখন আমরা কারো সঙ্গে কোনো চুক্তিতে যাই, তখন আমরা সেটার সম্মান করি। কিন্তু, আপনি যখন তাদের (ইরান) সঙ্গে কোনো চুক্তি করবেন, তারা সেটিকে সম্মান করে না।"

এদিকে, ইরান যুদ্ধের কারণে বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইউরোপের দেশগুলোকে তাদের জরুরি জ্বালানি মজুত থেকে ডিজেল ছাড়ার জন্য বলতে পারে। ট্রাম্প বলেন, "আমরা তাদের এমনটা করতে বলত পারি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে বাবার কাছে, পৃথিবীতে সন্তানের জন্ম হবে কানাডার নভোচারীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


মহাকাশে বাবার কাছে, পৃথিবীতে সন্তানের জন্ম হবে কানাডার নভোচারীর

স্পেসএক্স-এর ক্রু ১৩ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত হয়েছে, যেখানে একজন মহাকাশচারী রয়েছেন যিনি ৬ মাসের এই অভিযানে তার তৃতীয় সন্তানের জন্মের সময় উপস্থিত থাকতে পারবেন না।

কানাডার নভোচারী জোশুয়া কুট্রিক, যিনি ছয় মাসের মহাকাশ অভিযানে রয়েছেন, তার স্ত্রী হিদার কুট্রিকের গর্ভে থাকা তাদের তৃতীয় সন্তানের জন্মের সময় পাশে থাকতে পারবেন না। এই সন্তান পৃথিবীর আলো দেখবে নভোচারীর মহাকাশে থাকার সময়েই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশ বাহিনী স্টেশন থেকে চার নভোচারী ও মহাকাশচারী নিয়ে একটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে উৎক্ষেপণের পর, প্রায় ৭ ঘণ্টা ৫৫ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছে দলটি।

এই অভিযানে নাসার দুই নভোচারী জেসিকা ওয়াটকিনস ও লুক ডেলানি, রাশিয়ার মহাকাশচারী সের্গেই তেতেরিয়াতনিকভ এবং কানাডার নভোচারী জোশুয়া কুট্রিক রয়েছেন। তাদের নিয়ে গঠিত দলটি মহাকাশ স্টেশনে পৌঁছে সেখানে থাকা সাত সদস্যের সঙ্গে যোগ দিয়েছে।

দলের অধিনায়ক জেসিকা ওয়াটকিনস ভূতত্ত্বে পিএইচডি করেছেন এবং ২০২২ সালে তিনি মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। অন্য তিনজনের জন্য এটি প্রথম মহাকাশযাত্রা। লুক ডেলানি ও জোশুয়া কুট্রিক দুজনেই সাবেক সামরিক পরীক্ষামূলক বিমানচালক। সের্গেই তেতেরিয়াতনিকভ আগে রাশিয়ার সাবমেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

জোশুয়া কুট্রিক ও তার স্ত্রী হিদারের দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৫ ও ৭ বছর। তাদের তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ কুট্রিকের ছয় মাসের মহাকাশ অভিযানের প্রায় দুই মাসের মাথায়।

মহাকাশে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কুট্রিক লিখেছেন, "তিন সন্তান ও অনাগত সন্তানকে রেখে যাওয়া তার জীবনের সবচেয়ে কঠিন কাজ।" তবে তিনি এ ধরনের ত্যাগের বিষয়টি মেনে নিয়েছেন, কারণ এটি মানুষের নতুন কিছু আবিষ্কারের অভিযাত্রার অংশ।

মহাকাশ অভিযানের ইতিহাসে এবার এমন চতুর্থ ঘটনা ঘটতে যাচ্ছে, যখন কোনো দম্পতির সন্তান জন্ম নেবে এবং সেই সময় তাদের একজন পৃথিবীর বাইরে মহাকাশে অবস্থান করবেন।

মহাকাশ স্টেশনে পৌঁছে কুট্রিক বলেন, "শেষ পর্যন্ত মহাকাশে পৌঁছাতে পেরে তার বিশ্বাসই হচ্ছে না।" কানাডার পতাকা আবার মহাকাশ স্টেশনে দেখতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

এই অভিযানে কানাডার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতির পাশাপাশি কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে। কুট্রিক মহাকাশে যাওয়া ১৭তম কানাডীয় নভোচারী।

নতুন দলটি মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর আগের দলটির সঙ্গে দায়িত্ব হস্তান্তর শুরু হয়েছে। আগের দলের অধিনায়ক জেসিকা মেয়ার, লুক হ্যাথাওয়ে, ইউরোপীয় মহাকাশ সংস্থার নভোচারী সোফি আদেনো এবং মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ ২৩৫ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরবেন।

তাদের পৃথিবীতে ফেরার জন্য ৫ অক্টোবর মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। পরদিন ৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে তাদের অবতরণের কথা।

এদিকে নতুন দলটি মহাকাশ স্টেশনে বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে হৃদ্‌রোগ ও পারকিনসন রোগ নিয়ে গবেষণা, দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য ফসল উৎপাদন, মহাকাশে রক্তপ্রবাহের অস্বাভাবিকতা বোঝা এবং নভোচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা অন্যতম।

এছাড়া চলতি মাসের শেষ দিকে ও নভেম্বরের শুরুতে মহাকাশ স্টেশনের সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কয়েকটি কাজ করার কথা রয়েছে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরেও বিভিন্ন মালবাহী মহাকাশযান সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

মহাকাশ স্টেশনে থাকা নতুন দলটির অভিযান প্রায় ছয় মাস চলবে। এই সময় বিজ্ঞান গবেষণা, মহাকাশে চলাফেরা এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি পৃথিবী থেকে দূরে থাকা পরিবারের সদস্যদের জন্যও এটি হবে আবেগঘন এক সময়।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%