০২:৩৭ পি.এম
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মহুয়ার মৃত্যুর খবর তার সহপাঠীদের জানিয়েছেন নিহতের বোন।
মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে, তবে তিনি ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পূর্ব থেকেই মহুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় মহুয়ার জানাজার নামাজ তার নিজ এলাকা রাজবাড়ির বালিয়াকান্দির পাইককান্দিতে অনুষ্ঠিত হবে।
মহুয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ইসরাফিল হোসেন মানিক বলেন, "মহুয়া অসম্ভব ভালো মেয়ে ছিল। গত আগস্টের ১৪ তারিখে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে। সেখানে বলছে, ‘ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি O+ রক্ত লাগবে।' আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই।’ আমি উত্তর দিলাম আল্লাহ মাফ করুক, কি হইছে আপু?"
তিনি আরও জানান, "এরপর মহুয়া বললো, তার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়ার প্রয়োজন। এরপর রক্তের ব্যবস্থা করার জন্য প্রায় ৭–৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই রক্ত মিল ছিল না। পরে একজনের সাথে রক্তের মিল পাওয়া গেলে সেসময় ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়।"
শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক আরও বলেন, "লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার।
আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন