১১:৫৮ পি.এম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গুরুতর অভিযোগ তুলেছেন যে, ইসরায়েল সরকারের কিছু সদস্য ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিটি বানচাল করতে এবং মার্কিন জনমতকে সেই চুক্তির বিপক্ষে প্রভাবিত করতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েলের বিরুদ্ধে তার এই সরাসরি ও তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে নজিরবিহীন শোরগোল ফেলেছে।
বুধবার (১৫ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি বলেন, গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধ বিরতি চুক্তির পক্ষে জোরালো অবস্থানে আমি আসতে পারি, কারণ আমি কোনো সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে জানি যে, ইসরায়েল সরকারের কিছু সদস্য আমাদের এই নীতি (চুক্তি) থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য হলো, সামরিক অভিযান চালিয়ে যাওয়া।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স এর আগে একাধিকবার ইসরায়েলের সমালোচনা করেছেন। সব মিলিয়ে দুই দেশের মধ্যে বাড়তে থাকা প্রকাশ্য দূরত্বের মধ্যে তার এই নতুন বক্তব্য এসেছে।
রোগানের পডকাস্টে তিনি বলেন, আমি যে চুক্তির পেছনে ছুটছিলাম, সেটিকে ব্যর্থ করে দেওয়ার জন্য একেবারে একটি বিদেশি প্রভাব খাটানোর ক্যাম্পেইন অর্থায়ন করা হচ্ছে।
এই দাবির পক্ষে সোমবার (১৩ জুলাই) টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ইসরায়েলের পক্ষে মার্কিন নাগরিকদের চিন্তাভাবনা ও ইরান যুদ্ধ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য একটি ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে ট্রাম্পের সাবেক এক নির্বাচনী প্রচারণাকারীকে নিয়োগ করা হয়েছিল।
ভ্যান্স বলেন, আলোচনা ও চুক্তিকে লাইনচ্যুত করতে বিশাল অর্থায়নে পরিচালিত এই প্রচার অভিযান আপনারা দেখছেন। তাদের অধীনে কিছু লোক রয়েছে, যারা যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য টিকিয়ে রাখতে মার্কিন জনমতকে ম্যানিপুলেট করে পরিবর্তনের চেষ্টা করছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ওয়াশিংটনের সংবাদদাতা আল-জাজিরার প্যাটি কুলহানে জানান, ইসরায়েল-সংশ্লিষ্ট প্রভাব খাটানোর প্রচারণার মূল লক্ষ্য সম্ভবত ট্রাম্পের ‘মাগা’ (Make America Great Again) সমর্থক গোষ্ঠী, যারা বর্তমানে মার্কিন নীতির প্রতি বিভক্ত।
কুলহানে ব্যাখ্যা করেন, ভ্যান্স কেন জো রোগানের পডকাস্টে হাজির হয়েছেন, তা এখান থেকেই স্পষ্ট হয়। রোগান দেশটিতে অন্যতম জনপ্রিয় পডকাস্টার এবং তিনি মাগা ঘাঁটির তরুণদের চিন্তাভাবনা প্রভাবিত করছেন।
সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানোর কারণে এই ইসরায়েল-সংশ্লিষ্ট ক্যাম্পাইনটি তাকে ব্যক্তিগতভাবেও নিশানা করেছে। তিনি বললেন যে, প্রেসিডেন্টের নির্ধারিত আলোচনার লক্ষ্য পূরণ করতে চেষ্টা করার অপরাধে মানুষ তাকে নির্মমভাবে আক্রমণ করছে।
ভ্যান্স স্বীকার করেছেন যে, মিত্র ও শত্রু নির্বিশেষে সবাই মার্কিন নীতিতে প্রভাবিত হওয়ার চেষ্টা করে এবং এটি নিয়ে তার আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বললেন যে, ইসরায়েল যখন এটি করার চেষ্টা করে তখন তিনি কিছু মনে করেন না। কিন্তু যা তাকে সত্যিই বিরক্ত করে তা হলো—যখন এই অপারেশনগুলো আসলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত ও বিচারবুদ্ধিকে প্রভাবিত করে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
গত মাসে ইরান চুক্তির ইসরায়েলি সমালোচকদের কঠোর ভাষায় ধমক দিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরায়েলের একমাত্র প্রকৃত বন্ধু।
সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস ভ্যান্সের এই সর্বশেষ মন্তব্যকে ‘নজিরবিহীন’ বলেছেন। তার মতে, এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে নেই।
বর্তমানে ‘দ্য নিউ রিপাবলিক’-এর এক কলামিস্ট পিঙ্কাস আল জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্ট আগে কখনো ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নীতিকে ক্ষুণ্ণ করার জন্য প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি।
ভ্যান্সের মন্তব্যকে ‘অশ্রুতপূর্ব’ বলে উল্লেখ করেছেন আল জাজিরার সাংবাদিক কুলহান। তিনি বলেছেন যে, মার্কিন ও ইসরায়েলি উভয় দেশের গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের এপস্টেইনের সুনির্দিষ্ট কিছু সংযোগ ছিল।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
জেডি ভ্যান্সের এই বিস্ফোরক মন্তব্যের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন