ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন


ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি পদগুলোর জন্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ এবং যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী। দীর্ঘ সময় বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবের মতো একটি পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে আলোচনা সভা ও র‌্যালি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


বিরলে আলোচনা সভা ও র‌্যালি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত

বিরলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার পক্ষ থেকে পরিচালিত হয়। আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি গুলনাহার খানম, নির্বাহী সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ রোভার স্কাউটস সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্লোগানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। "শিক্ষকের অঙ্গীকার মাদকমুক্ত হবে প্রতিটি পরিবার, মাদক নয়, শিক্ষা চাই - সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই, আজকের শপথ- মাদকমুক্ত বিরল গড়বো একসাথে" এই স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে তিস্তা নদীতে তিন দিনে বিলীন হয়েছে ৫০টি পরিবারের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


কুড়িগ্রামে তিস্তা নদীতে তিন দিনে বিলীন হয়েছে ৫০টি পরিবারের ঘরবাড়ি

কুড়িগ্রামে গত তিন দিনে তিস্তা নদীতে প্রায় ৫০টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে।

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১১:২১ পিএম

“মনটা খুবই খারাপ, শেষ মেষ বাড়ি ভিটাটাও তিস্তা নদীতে চলে গিয়েছে। কারোর একনাও জায়গা পেলে ঘর তুলি থাকনু হয়। বাপের দেড়একর (৬ দোন) জমি ছিল, সব নদী খেয়ে ফেলেছে। বাড়িভিটা ছিল, তাও আজ গেল।” এ কথাগুলো বলেছেন ক্ষতিগ্রস্ত মাঈদুল ইসলাম(৩৫)। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামে নদী ভাঙনের দৃশ্য দেখতে গিয়ে তিনি তার সর্বস্ব হারানোর বেদনায় এসব কথা বলেন।

তিস্তার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামের রাজারহাটে গত তিন দিনে প্রায় ৫০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানকার স্কুলসহ প্রায় ২ শতাধিক বাড়ি ঘরও এখন হুমকির মুখে রয়েছে।

নদী ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে ৬ হাজার জিও ব্যাগ ফেলা হলেও, তীব্র নদী ভাঙনের কারণে বেশীরভাগ জিও ব্যাগ বিলীন হয়ে গিয়েছে। যদি ভাঙন অব্যাহত থাকে, তবে চর বিদ্যানন্দ এবং চর তৈয়বখাঁ গ্রাম দু’টি মানচিত্র থেকে হারিয়ে যাবে। স্থানীয়রা দ্রুত প্রতিরোধের জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ গ্রামে ঘুরে দেখা যায়, প্রায় দুই কিলোমিটার এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে মসজিদ, বাড়ি-ঘর, হাজার হাজার গাছপালা এবং ফসলি জমি রক্ষা পায়নি।

চলতি বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে ভাঙনের তীব্রতা অনেকটাই বেড়ে গেছে। মুহুর্তের মধ্যে নদীর প্রবল স্রোতে ও বাতাসের কারণে কিছুক্ষণ পর পর ফসলি জমি ও ঘর বাড়ি নদীতে হারিয়ে যাচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জিও ব্যাগ ফেলার পর সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁর অনেক পরিবার, যেমন মাঈদুল ইসলাম(৩৫), ইয়াকুব আলী(৪৫), মখলেছ(৩০), ফকরুল(৪০), শফিকুল (৩০), হাজির উদ্দিন(৫০), নাজির উদ্দিন(৪০), হান্নান(৩৫), রবিউল(৪০), সোনা মিয়া(৪৫), আব্দুল লতিফ(৪০), মমিনুল (২৫) সহ প্রায় ৫০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে।

চর বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের শরিফুল ইসলাম জানান, গত ২ দিনে তাদের চর বিদ্যানন্দ গ্রামের ২০টি ঘরবাড়ি নদীতে চলে গেছে। তারা একমাত্র মসজিদটিও হারিয়েছে, যেখানে সবাই মিলে নামাজ পড়তেন। এখন তারা কোথায় যাবেন।

তৈয়বখাঁ গ্রামের মমিনুল ইসলাম বলেন, বাড়িঘর ভেঙে এখন খোলা আকাশের নিচে স্ত্রী ও সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, “আমাদের কেউ সাহায্য দেখতে আসছে না। যেভাবে নদী ভাঙছে, তাতে আমরা এখানেও থাকবো না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম জানান, তিনি ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন এবং সেখানে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ভাঙন প্রতিরোধে আরও জিও ব্যাগের ব্যবস্থা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে অভিযান, জরিমানা আদায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে অভিযান, জরিমানা আদায়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোবাইল কোর্ট কর্তৃক এক হোটel মালিকের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সামিউর রহমান পুলিশ ও আনসারের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এই অভিযানে স্থানীয় পরিচিত নাককাটিহাট বাজারের রফিকুল ইসলামের ‘হাঁসের মাংসের হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি সত্যতা হিসেবে পাওয়া গেছে।

যখন অভিযান চলছিল, তখন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামের ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে মানার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙন রোধে কুড়িগ্রামে শুরু হলো জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


নদীভাঙন রোধে কুড়িগ্রামে শুরু হলো জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম

কুড়িগ্রামে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁসহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে পড়েন।

পরিদর্শন শেষে নদীভাঙনের করাল গ্রাস থেকে জনপদ, ফসলি জমি ও মানুষের বসতভিটা রক্ষায় বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও আলোকিতি রাজারহাট এর উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলামসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%