ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বরিশালে অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আজিজকে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামী মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক নুরুন নাজনীন রিমান্ডের আবেদনটি নামঞ্জুর করে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শম্ভুনাথ সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান দুই আসামীকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে ব্যবসায়িক বিরোধের কারণে আব্দুল আজিজকে নির্যাতন করা হয়। ওই সময় তার স্পর্শকাতর স্থানে চাপ প্রয়োগ করে জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ গত ৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ৫ জুলাই আব্দুল আজিজ আদালতে সাতজনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরদিনই ঘটনার অন্যতম অভিযুক্ত অগ্রণী হাউজিংয়ের পরিচালক ও যুবদল কর্মী মোস্তাফিজুর রহমান লিটু এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ বরিশাল মহানগরের দপ্তর সম্পাদক ও জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেপ্তার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন চরফ্যাশনের সোহেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২০ এম


কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন চরফ্যাশনের সোহেল

দেশের বন্যাকবলিত অঞ্চলে একসময় যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল কলাগাছের ভেলা। সেই পরিত্যক্ত কলাগাছের বাকল বা খোল ব্যবহার করে কৃষি উদ্যোক্তা সোহেল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে সোহেল (২৮)। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই শুধু ইউটিউবের ভিডিও দেখে তিনি নিজের আগ্রহ, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কলাগাছের বাকল থেকে সুতা তৈরির প্রযুক্তি আয়ত্ত করেন। দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষার পর সোহেল সফলভাবে সুতা উৎপাদন শুরু করেছেন।

তার এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে এবং সম্ভাবনাময় একটি কুটিরশিল্প হিসেবে আলোচনায় এসেছে। সোমবার (৬ জুলাই) সকালে সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায় যে, তিনি বাড়ির প্রবেশমুখে একটি সুতা তৈরির মেশিন স্থাপন করেছেন। সেখানে প্রতিদিন কলাগাছের বাকল সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে সুতা উৎপাদন করছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। সোহেল জানান, সাধারণত কলা সংগ্রহের পর গাছ কেটে ফেলে দেওয়া হয়। অথচ সেই পরিত্যক্ত কলাগাছের বাকল এখন মূল্যবান কাঁচামালে পরিণত হয়েছে। প্রায় ৬০ কেজি কলাগাছ থেকে এক কেজি সুতা উৎপাদন করা সম্ভব। উৎপাদিত সুতা মানভেদে প্রতি কেজি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। এই সুতা দিয়ে ব্যাগ, দড়ি, ম্যাট, হস্তশিল্পসহ পরিবেশবান্ধব নানা পণ্য তৈরি করা যায়। তিনি আরও জানান, সুতা সংগ্রহের পর যে বর্জ্য অবশিষ্ট থাকে, তা ফেলে দেওয়া হয় না। সেই বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করা হয়। এছাড়া কলাগাছের বাকল থেকে কাগজ, মশার কয়েল, মাছের খাবার এবং কলাগাছের রস থেকে বিভিন্ন শিল্পে ব্যবহৃত উপাদান উৎপাদনেরও সম্ভাবনা রয়েছে।

ফলে কলাগাছের প্রায় প্রতিটি অংশই কাজে লাগানো সম্ভব। সোহেলের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা, কারিগরি প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণসুবিধা পেলে তার এই উদ্যোগকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। এতে একদিকে যেমন বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে কৃষকরাও পরিত্যক্ত কলাগাছ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন। স্থানীয় বাসিন্দা আবুল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, চরফ্যাশনসহ উপকূলীয় অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ কলাগাছ নষ্ট হয়ে যায়। এসব গাছের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের অতিরিক্ত আয়ের পাশাপাশি পরিবেশবান্ধব কুটিরশিল্পেরও বিকাশ ঘটবে। সোহেলের এই উদ্যোগ প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তা থাকলে কৃষি বর্জ্যও হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন হাতিয়ার। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, কলাগাছের বাকল থেকে সুতা তৈরির এই উদ্ভাবনী উদ্যোগ নতুন শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ ধরনের উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। সরকারি সহযোগিতার সুযোগ থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থাভাবে মেরামত হয়নি ঝড়ে ভাঙা ঘর, অন্ধ স্বামী ও ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২২ এম


অর্থাভাবে মেরামত হয়নি ঝড়ে ভাঙা ঘর, অন্ধ স্বামী ও ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মানবেতর জীবন কাটাচ্ছেন সাহারা বেগম। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী এবং তিন সন্তানকে নিয়ে দুঃখের দিন কাটাচ্ছেন। উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন একটি জরাজীর্ণ ঘরে তারা বাস করছেন। গত মাসে কালবৈশাখী ঝড়ের কারণে ঘরটি প্রায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। অর্থের অভাবের কারণে এখনো সাহারা বেগম ঘরটি মেরামত করতে পারেননি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানা গেছে, সাহারা বেগম সেলাইয়ের কাজ ও অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করে জীবনযাপন করছেন।

স্বামী দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসেছে। ঝড়ে ঘরের চাল উড়ে যায় এবং চারপাশের বেড়া, দরজা ও জানালা ভেঙে পড়ে। পরে কিছু মানুষের সহযোগিতায় চালে অল্প কিছু টিন লাগানো হলেও ঘরটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাহারা বেগম বলেন, অনেক কষ্টের পর কিছু টাকা জোগাড় করে ঘর মেরামতের কাজ শুরু করেছিলেন। পরে স্থানীয় সমাজসেবক আবদুর রহমান সোয়েব বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ১৩ হাজার টাকা সংগ্রহ করে সাহারাকে সহায়তা করেন। তবে বেড়া, টিন, নির্মাণসামগ্রী ও মিস্ত্রির খরচ জোগাতে না পারায় কাজ এক মাস ধরে অর্ধসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। তিনি আরও বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলেই তিন সন্তান ও দৃষ্টিপ্রতিবন্ধী স্বামীকে নিয়ে আতঙ্কে রাত কাটাতে হয়। ঘর কখন ভেঙে পড়ে, সে ভয় সব সময় তাড়া করে। আবদুর রহমান সোয়েব জানান, ঘরটি পুরোপুরি মেরামত করতে প্রায় ২২ হাজার টাকার প্রয়োজন।

তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আহ্বান জানান যাতে তারা পরিবারের পাশে দাঁড়ান। মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং শিক্ষক মহিবুল্লাহ ইলিয়াস এবং জাগ্রত মনপুরা ফাউন্ডেশনের সভাপতি মো. রাকিবুল ইসলামও সাহারা বেগমের পরিবারের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, জীবনসংগ্রামে লড়াই করা এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সামর্থ্যবান মানুষের জন্য জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২৫ এম


‘উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

আজ সোমবার ৬ জুলাই সকাল ১১টায়, এ দিবস উপলক্ষে একটি র্ালী উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপকংর চন্দ্র শীলের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক মৃধা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেনসহ আরও অনেকে। 

কাঠালিয়া উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই কর্মসূচির আয়োজন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ এম


সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল

যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে মিশরকে। তবে ফার্নান্দেজের সেই গোলের বিল্ড আপে মোহামেদ সালাহকে ফাউল করা হয়েছিল কি না, সেটা নিয়ে বিতর্ক উঠেছে বেশ। যদিও রিপ্লে বলছিল ভিন্ন কিছুই। সেখানে দেখা গেছে সালাহকে ফাউল করা হয়নি মোটেও।

 

ঘটনাটি ঘটে ম্যাচের ৯২ মিনিটে। বক্সের ভেতর বল নিয়ে চলে এসেছিলেন সালাহ। সেই বল রিকভার করেন হুলিয়ান আলভারেজ। চলে আসেন মাঝমাঠের কাছে। তবে এরপরই তিনি বল বাড়ান লাউতারো মার্তিনেজের কাছে। 

একটু দূরেই চলে গিয়েছিল বলটা। সেখান থেকে বলটা লাউতারো ফেরত পাঠালেন মিশরের বক্সে। বক্সে দাঁড়িয়ে ছিলেন এনজো ফার্নান্দেজ। তার মাপা হেডার গিয়ে আছড়ে পড়ে জালে। গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা, এগিয়ে যায় যোগ করা সময়ে।

তবে এই গোলের বিল্ড আপে ফাউল হয়েছিল কি না, তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। যদিও রিপ্লেতে দেখা গেছে বক্সে ঢোকার পর আলভারেজ বলে পা ছুঁইয়েছেন আগে।

বলে আগে পা ছুঁইয়েছেন আলভারেজ/সংগৃহীত

সেখান থেকে বলটা সালাহর দখল থেকে পেছনে চলে যায়। বিপত্তিটা বাধে এরপর।

বলের দখল হারালেন সালাহ/সংগৃহীত

সালাহ ওই রানের ফলো থ্রুতে পা ফেলেন আলভারেজের গোড়ালির সামনে, তখনই পড়ে যান তিনি। রিপ্লে দেখে বুঝা যাচ্ছে, আলভারেজ পা সরিয়ে পেছনে নিচ্ছিলেন, বরং সালাহই পা আগে বাড়িয়েছেন। এখানে ফাউল ডাকা হলে উল্টো সালাহর বিপক্ষেও ফাউল ডাকা হতে পারত।

তবে সে যাই হোক, আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে ৩-২ গোলে। চলে গেছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%