ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২.৭ লাখ টন গম আনছে সরকার


খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২.৭ লাখ টন গম আনছে সরকার

দেশের খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা জন্য ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ২৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত বিভিন্ন ক্রয় প্রস্তাব আলোচনা করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গম আমদানি সংক্রান্ত দুটি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কম/বেশি) মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এই গম সিঙ্গাপুর ভিত্তিক এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এছাড়া পৃথক এক সিদ্ধান্তে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ আমদানিতে সরকারের মোট ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে

গাজীপুর সদর উপজেলায় প্রবাসীর বাড়িতে আশ্রয় নেওয়ার পর দুই সন্তানকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে, ভুক্তভোগী জয়দেবপুর থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) ধলিপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তাকে ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন, তাই তিনি দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করে আসছেন। এই সুযোগে অভিযুক্ত কাইয়ুম মীর ছয় থেকে সাত মাস ধরে বিভিন্ন সময় তাকে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রতিবার তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত কাইয়ুম মীর তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকেন।

ঘটনার দিন রাতে কাইয়ুম মীর ভুক্তভোগীর বাড়িতে এসে জানান, তিনি রাজনৈতিক বিভিন্ন মামলার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর খুঁজতে থাকছেন। তাই, তিনি এক রাতের জন্য আশ্রয় চান। মানবিক কারণে ভুক্তভোগী তাকে ঘরে থাকতে দেন।

রাত আনুমানিক ১২টার সময় অভিযুক্ত আবারও ভুক্তভোগীকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে, ঘরে থাকা একটি ধারালো বঁটির দ্বারা চার মাস বয়সী শিশুপুত্রের গলায় ধরে হত্যার হুমকি দেন। একই সঙ্গে ১৩ বছর বয়সী মেয়েরও ক্ষতি করার ভয় দেখান। সন্তানদের প্রাণনাশের আশঙ্কায় অসহায় হয়ে পড়লে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পরে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি সাহস সঞ্চয় করে থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনের আশ্রয় নেন।

এ বিষয়ে কাইয়ুম মীরের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি কিশোরী নুসরাত যুক্তরাষ্ট্রে পেলেন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


বাংলাদেশি কিশোরী নুসরাত যুক্তরাষ্ট্রে পেলেন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি কিশোরী সৈয়দা নুসরাত জাহান (স্নেহা)।

তিনি নিউইয়র্কের ‘নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি’ স্কুল থেকে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ভেলেডিক্টোরিয়ান’ (সেরা শিক্ষার্থী) হওয়ার গৌরব অর্জন করেছেন।

একই সঙ্গে নুসরাত স্কুলের শিক্ষায়তনিক ও সার্বিক কার্যক্রমে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মার্কিন ‘প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এছাড়া সিভিক অ্যাম্বাসেডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই কিশোরী।

সৈয়দা নুসরাত জাহানের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া খন্দকার বাড়িতে। তিনি নিউইয়র্কের পরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট, শিক্ষক ও সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ এবং জোবায়েদা জেসমিন সোহেলি দম্পতির ছোট মেয়ে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা নুসরাতের এই অসামান্য সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে মেধাবী এই শিক্ষার্থী বলেন, ‘আমি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ এবং প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চাই। শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করাই আমার মূল লক্ষ্য।’

মেয়ের এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাবা সৈয়দ আজাদ। তিনি বলেন, ‘আমার বড় মেয়ে সৈয়দা নূর-ই জান্নাতও এর আগে অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে। মূলত বড় বোনের সাফল্য ও অনুপ্রেরণাই ছোট মেয়ের এই অর্জনের পথ সুগম করেছে।’ তিনি সন্তানদের সুন্দর মানবিক গুণাবলি নিয়ে বড় হতে সবার কাছে দোয়া চেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি এখনো সংসদ সদস্য থাকার কথা স্মরণ করিয়ে দিলেন দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


আমি এখনো সংসদ সদস্য থাকার কথা স্মরণ করিয়ে দিলেন দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের মাত্র এক মাস পর দীপেন দেওয়ান, যারা রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য (এমপি), তাঁর নির্বাচনী এলাকায় ফিরে এসে বলেছেন, আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না।

বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কথা বলেন। এক মাসের বিরতির পর প্রিয় নেতাকে আবার কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, 'আমরা পাহাড়ি-বাঙালি ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।'

এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, 'এখন থেকে আমি প্রতিটি উপজেলায় সফরে যাব। এমপি হিসেবে সরকারিভাবে যে বরাদ্দ পাব, সেটি দিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।'

রাজনীতিতে নিজের অবস্থান ও দলের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'বিএনপি আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীরা আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি সবসময় তৃণমূলের ভাইদের সাথেই থাকব।'

এদিন রাঙ্গামাটিতে প্রবেশের মুখেই দীপেন দেওয়ানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন নেতাকর্মীরা। ঢাকা থেকে রাঙ্গামাটি আসার পথে বেতবুনিয়া ও ঘাগড়া এলাকায় শত শত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। এছাড়া রাঙ্গামাটি শহরের প্রবেশদ্বার মানিকছড়িতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে তাঁকে বর্ণিল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের ১৫ বছরের নথি চেয়ে গভর্নরকে দ্বিতীয় দফা চিঠি দুদকের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বাংলাদেশ ব্যাংকের ১৫ বছরের নথি চেয়ে গভর্নরকে দ্বিতীয় দফা চিঠি দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে। অভিযোগটি আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল ও রিজার্ভ চুরি নিয়ে। এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক তিন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। দুর্নীতি দমন কমিশন বেশকিছু নথি ইতিমধ্যে সংগ্রহ করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতির নানা ঘটনার কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে পড়েছে। এসব জালিয়াতিতে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে দুদকের কাছে অভিযোগ রয়েছে।

দুদক ৫ আগস্টে এই অনুসন্ধানে নামে। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ দুর্নীতির প্রাথমিক তথ্য তাদের হাতে আসে।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করা হয়েছে।

এর আগে রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্ব পালন করা দুই ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্রও তলব করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%