ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গাজাবাসীর প্রত্যাশা, বিশ্বকাপ ট্রফি উঠুক স্পেনের হাতে


গাজাবাসীর প্রত্যাশা, বিশ্বকাপ ট্রফি উঠুক স্পেনের হাতে

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠত্বের মহাকাব্যিক লড়াইয়ে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বহু ফিলিস্তিনি সমর্থক স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের বিশ্বাস—ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানই এই সমর্থনের প্রধান কারণ।

২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট সমাধানে অবদান রাখা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়া।

স্পেন জাতীয় দলের কয়েকজন ফুটবলার এবং কোচও গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য লামিনে ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনিদের কাছে এই পদক্ষেপগুলো ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক বেশি প্রতীকী গুরুত্ব বহন করছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গাজার পঙ্গুদের ফুটবল দল গাজা আল ইরাদা (গাজা ডিটারমিনেশন)-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি জানালেন, পুরো ফিলিস্তিনি জাতি চাইছে স্পেন বিশ্বকাপ জিতে। তিনি বলেন, এই খেলোয়াড়রা তাদের পা বা হাত হারিয়েছে, কিন্তু যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করার শক্তি তাদের কাছে হারায়নি।

এ সময় তিনি বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা যেমন বাড়ছে, তেমনি গাজাতে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কিন্তু গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার কারণে টুর্নামেন্টের ম্যাচ দেখা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি জানিয়েছেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির সংকট ও অতিরিক্ত দামের কারণে জেনারেটর চালানোও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির মূল্য সাধারণ ফিলিস্তিনিরা দিচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

যুদ্ধের কারণে প্রায় হারিয়ে যাওয়া ক্রীড়া পরিবেশ কিছুটা ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছেন আল-আফিফি। বর্তমানে এটি গাজা উপত্যকার একমাত্র সচল ফুটবল ক্লাব, যেখানে খেলোয়াড়রা অনুশীলন ও খেলার সুযোগ পাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন উসকানিতে অননুমোদিত রুট ব্যবহারই দুর্ঘটনার কারণ: আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:০২ এম


মার্কিন উসকানিতে অননুমোদিত রুট ব্যবহারই দুর্ঘটনার কারণ: আইআরজিসির হুঁশিয়ারি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী রবিবার জানিয়েছে, ‘ঝুঁকিপূর্ণ পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করায় দুটি জাহাজ ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে।

এছাড়া একই সময়ে অন্য দুটি বাণিজ্যিক জাহাজ ওই পথ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির দাবি, ‘মার্কিন সন্ত্রাসীদের’ মদদপুষ্ট মোট চারটি জাহাজ তাদের নেভিগেশন সিস্টেম (যোগাযোগ ব্যবস্থা) বন্ধ করে দিয়েছিল।

জাহাজগুলো হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ কেন্দ্রের বারবার দেওয়া সতর্কবার্তাও পুরোপুরি উপেক্ষা করে। এরপরই তারা অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে এই কৌশলগত নৌপথ পার হওয়ার চেষ্টা চালায়।

বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, যারা যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কথায় প্ররোচিত হয়ে ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করবে, তারা নিশ্চিতভাবেই দুর্ঘটনার মুখোমুখি হবে। চারটি জাহাজের মধ্যে দুটিকে পথেই জোরপূর্বক থামিয়ে দেওয়া হয়েছে এবং বাকি দুটি তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে।

আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কেবল ইরানি কর্তৃপক্ষের অনুমোদিত রুটেই জাহাজ চলাচল করতে পারবে। পূর্বানুমতি ও সহযোগিতা ছাড়া এই নৌপথ দিয়ে ‘এক ফোঁটা তেল, গ্যাস কিংবা রাসায়নিক সারও’ পার হতে দেওয়া হবে না বলেও তারা পুনর্ব্যক্ত করেছে।

পাকিস্তান-মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এবং যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে এই ঘটনা ঘটল। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজরদারি ও কড়াকড়ি আরও বাড়িয়েছে ইরান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ এম


শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুগপৎ আন্দোলনের।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি উল্লেখ করেছেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।'

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্ড আমন্ত্রিত নেতাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর এটি প্রথমবারের মতো যুগপৎ শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার এগোচ্ছে না: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ এম


জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার এগোচ্ছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রক্তাক্ত জুলাইয়ে পতন হওয়া শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো ফিরবে না।

তিনি এ কথা বলেন রোববার (১৯ জুলাই) জুলাই অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় গণপ্রতিরোধ গড়ে তুলে প্রাণ উৎসর্গকারীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে।

নাহিদ আরও বলেন, শেখ হাসিনা আমাদের দেশে কোনদিন ফিরবে না। যদি তিনি ফিরে আসেন, তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে।

এ সময় তিনি সরকারের সমালোচনা করে জানান, আমরা সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন চাই। কিন্তু বর্তমান সরকার সেই পথে হাঁটছে না। এমনভাবে যদি এই সরকার সংবিধান সংস্কারের নামে প্রতারণা করে, তাহলে জনগণ তা নিশ্চই মেনে নিবে না।

অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে এনসিপি আহ্বায়ক বলেন, উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। শহীদ পরিবারের সদস্যরা এখনো শুধু ন্যায়বিচার চায়। তারা চান যেন এই দেশের আর কোন স্বৈরাচার তৈরি না হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের উত্তেজনায় রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ এম


ফাইনালের উত্তেজনায় রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অত্যন্ত প্রতীক্ষিত আর্জেন্টিনা -স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে শিক্ষার্থীদের পদচারণা পুরো ক্যাম্পাসে মুখর করে তুলেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে, জোহা চত্বর সংলগ্ন প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে তিনটি ভেন্যু জনশ্রদ্ধায় ভরে গেছে।

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক মিরাজ হোসেন বলেছেন, "স্টেডিয়ামে জায়গা পাবো না, তাই আগেই খেলা দেখতে চলে এসেছি। যেহেতু প্রিয় দলের খেলা সামনে থেকে জায়ান্ট স্ক্রিনে না দেখলেই নয়। আমরা শিরোপা নিয়েই আজ মাঠ ছাড়বো।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন প্রবেশপথে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%