১০:৪২ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে পরিচিত মর্জিনা আক্তার, যিনি গেন্দি নামেও পরিচিত (৪০), তাকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার বিকেল বেলা, তাকে মাদক কারবারে সংশ্লিষ্ট থাকার এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, মর্জিনা উপজেলার সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালামাল পরিবহণের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিতভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি করে যাচ্ছিলেন। বিভিন্ন সময়ে তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও, তিনি সুকৌশলে পালিয়ে যেতেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গেন্দি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পোলট্রি মুরগির দোকানের আড়ালে ইয়াবা কেনা-বেচা চালাচ্ছিলেন। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং মাদক বিক্রির জন্য ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হচ্ছে বলেও তিনি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন