ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর


পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন যে, পতিত সরকার একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। "তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে।" তিনি উল্লেখ করেন যে, পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকে অগ্রগতির কোনো চিন্তা না করে নিজেদের স্বার্থে একটি অর্থনীতি চালু রেখেছিল।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার প্রফেসর ড. মো ইদ্রিস আলী।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, এমন উদ্যোগ শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

শনিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পাঠ্যপুস্তক প্রণয়ন, ছাপা, বিতরণ ইত্যাদি নিয়ে কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতোমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে। নিম্নমানের বই সরবরাহের সঙ্গে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, পাঠ্যপুস্তক ছাপায় গুণগত মানে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। কাগজ, কালি, ছাপাখানা ইত্যাদি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী চান দেশীয় মুদ্রণশিল্প গড়ে উঠুক, তাই এ বছর বিদেশি কোনো কোম্পানিকে মুদ্রণের কাজ দেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, পূর্বেও সময়মতো গুণগত মানের বই ছাপাতে পেরেছি, আশা করি আগামীতেও পারব ইনশাআল্লাহ।

মন্ত্রী আরও জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ১৫০টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা রয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচি সারাদেশে বিস্তৃত করা হবে।

মানসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে ‘মিড ডে মিল’ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য কুপন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, মিড ডে মিল কর্মসূচিতে আগামীতে শিক্ষার্থীরা কুপন দিয়ে ক্যান্টিন থেকে নিজেদের খাবার কিনতে পারবে।

এছাড়াও খাদ্য তালিকায় আরও নতুন খাদ্য যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে খাবার সরবরাহ প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করার ভাবনাও রয়েছে। এই ব্যবস্থা প্রথমে কয়েকটি জেলায় পাইলটিং করে পরবর্তীতে সারাদেশে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী এ সময় চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচারাল বই অন্তর্ভুক্তির কথা বলেন। তিনি জানান, আমরা কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে নতুন সিলেবাস প্রণয়ন করছি। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করার পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। এসব প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালু করা হবে। সৌদি আরবেও টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে বলে তিনি জানান। আগামীতে পরীক্ষার দুই সেট প্রশ্ন দুই জায়গায় করা হবে বলে তিনি জানান। বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেস থেকে করা হবে। পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যাতে সময় হারিয়ে না যায়, সে জন্য পরীক্ষা সময়মতো নেওয়া হবে এবং বর্ষাকালীন দুর্যোগও পরিহার করা হবে।

তিনি বলেন, বাস্তবতার নিরীখেই পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পরিবর্তন আনা হয়েছে। আমরা বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম চালু করতে যাচ্ছি। যেসব বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানদণ্ডে পাঁচশোর মধ্যে রয়েছে, তাদের বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দিতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করা হবে।

মন্ত্রী এ সময় কচুয়ার সামগ্রিক উন্নয়নে এ অঞ্চলের সকলকে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ জনবল তৈরি করতে হলে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার বিকল্প নেই। তাই কচুয়ার শিক্ষার্থীদের দক্ষ জনবল তৈরি করতে এখানে কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। কচুয়ার প্রতিটি সেক্টরের উন্নয়নে সেখানে সেডো মিনিস্টার ও কমিটি করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কচুয়ার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় কচুয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা একটি বহুল ব্যবহৃত শিল্প-রাসায়নিক পণ্যের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে।

এই তদন্ত শুরু হয় বেইজিংয়ে ইইউর বাণিজ্য বিষয়ক প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় শিল্পের আবেদনের প্রেক্ষিতে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের অভিযোগ হলো, ইইউ থেকে কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় উৎপাদন ও ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

পি-নাইট্রোটলুইন একটি রাসায়নিক উপাদান, যা রং, ওষুধ এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়।

বেইজিং এবং ব্রাসেলসের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ধীরে ধীরে বড় ধরনের বাণিজ্য সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।

ইইউর ২৭টি দেশ চীনের বিপুল পরিমাণ রপ্তানির কারণে নিজেদের শিল্পকে রক্ষার চেষ্টা করছে।

সমালোচকদের মতে, চীনা কোম্পানিগুলো ব্যাপক সরকারি ভর্তুকির কারণে তুলনামূলক কম দামে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছে।

তবে বেইজিং এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। চীন বলেছে, তার শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা শুধুমাত্র সরকারি সহায়তার ওপর নির্ভরশীল নয়।

ইইউ চীনা কোম্পানির ওপর বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে বেইজিং।

ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।

দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যিক ব্যবস্থা বৃদ্ধি ঠেকানো আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হবে।

এর আগে, সেপ্টেম্বরে চীনসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) নিয়ে তদন্ত শুরু করেছিল ইইউ।

চীনের নতুন অ্যান্টি-ডাম্পিং তদন্ত ১২ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে তদন্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন বারবার ইইউকে তার নিজস্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে দুই পক্ষের উদ্বেগ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধানের ওপরও জোর দিয়েছে বেইজিং।

সূত্র: এএফপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে সরকারি কর্মীদের জন্য নতুন ডেটিং অ্যাপ চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


সিঙ্গাপুরে সরকারি কর্মীদের জন্য নতুন ডেটিং অ্যাপ চালু

জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর, কারণ জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে। চলতি বছরে রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে দেশটি সরকারি কর্মীদের জন্য একটি ডেটিং অ্যাপ চালু করেছে।

সরকারি চাকরিজীবীদের মধ্যে সম্পর্ক ও পরিচয় গড়ে তোলার পাশাপাশি সন্তান জন্মদানে উৎসাহিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফার্স্ট ডেট’ নামের অ্যাপটি বর্তমানে শুধুমাত্র সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত। ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মীরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ, মূল্যবোধ এবং ব্যক্তিগত অগ্রাধিকার সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর একটি নোবেলজয়ী অ্যালগরিদম সেই তথ্য বিশ্লেষণ করে একবারে একটি সম্ভাব্য জুটি বা ম্যাচ তৈরি করে।

প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল সোয়াইপ করার সুযোগ এখানে নেই। বরং ‘সোয়াইপ ফ্যাটিগ’ এড়ানোর পাশাপাশি অর্থপূর্ণ সম্পর্ক তৈরিতে সহায়তা করাই অ্যাপটির লক্ষ্য বলে জানানো হয়েছে।

অ্যাপটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, জুটি তৈরিতে ‘গেইল-শ্যাপলে স্টেবল ম্যারিজ’ অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। যখন কোনো জুটি ম্যাচ হয়, তখন তাদের সাক্ষাৎ বা ডেট করার জন্য তিন দিন সময় দেওয়া হয়। সম্পর্কের শুরুতে অস্বস্তি কাটাতে অ্যাপটিতে ‘ডেট কোয়েস্ট’ নামে বিভিন্ন কার্যক্রমের ধারণাও দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সি কর্মী এলিজাবেথ জানিয়েছেন, অন্যান্য ডেটিং অ্যাপগুলোর তুলনায় এখানে সাক্ষাতের অভিজ্ঞতা খুব একটা আলাদা নয়। তবে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকায় তিনি স্বস্তি বোধ করছেন। কারণ, অ্যাপটির ব্যবহারকারীরা সবাই সরকারি চাকরিজীবী এবং জীবনসঙ্গী খুঁজছেন।

সিঙ্গাপুরে জনসংখ্যা সংকট মোকাবিলার জন্য সরকারি উদ্যোগে ঘটকালির এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয় স্নাতকদের মধ্যে জুটি গঠনে উৎসাহ দিতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ নামে একটি ম্যাচমেকিং এজেন্সি চালু করেছিল দেশটির সরকার।

তবে কয়েক দশক পরেও দেশটির জন্মহার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারের কম শিশু জন্ম নিয়েছে, যা গত ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর নারীপ্রতি মোট জন্মহার বা টিএফআর কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭-তে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত যে ২ দশমিক ১ টিএফআর প্রয়োজন, বর্তমান হার তার তুলনায় অনেক কম।

অন্যদিকে, দেশটিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। ফলে কম জন্মহার এবং বাড়তে থাকা মৃত্যুহারের সমন্বয়ে জনসংখ্যাগত চাপ আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে সম্পর্ক ও পরিবার গঠনে উৎসাহ দিতে সরকারি পর্যায়ে নতুন উদ্যোগ হিসেবে ডেটিং অ্যাপটি চালু করেছে সিঙ্গাপুর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা একটি প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসাথে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

বর্ণিত এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের বদলির আদেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায়, ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ (Stand Release) হিসেবে গণ্য হবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%