ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে টান পড়ছে!


যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে টান পড়ছে!

যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করে ইরানে নতুন করে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি নিজেদের বিপদকে সামনে এনে ফেলছে, এমন আলোচনা এখন শুরু হয়েছে। কারণ, প্রায় ৫ মাস ধরে চলা ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডারে টান পড়েছে। বর্তমান গতিতে ইরানে হামলা চলতে থাকলে অস্ত্রের মজুত সঙ্কট আরও তীব্র আকার ধারণ করবে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে তিন বছরেরও বেশি সময় লাগতে পারে। তাঁদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার দিক থেকে কোনো ঝুঁকি আসলে তা মোকাবিলায় মার্কিন সামরিক সক্ষমতার উপর প্রভাব ফেলবে। মার্কিন গণমাধ্যম সিএনএন সামরিক বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এ আশঙ্কার কথা জানিয়েছে।

থিংক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস) এর প্রতিরক্ষা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত মেরিন কর্পস কর্নেল মার্ক কানসিয়ান মন্তব্য করেছেন, ‘গত পাঁচ দিন ধরে যেভাবে যুদ্ধ চলছে, যদি সেই গতিতে চলতে থাকে, তাহলে এটি অস্ত্রের মজুত এতটাই কমিয়ে দেবে যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ঝুঁকির একটি নতুন ও উচ্চতর স্তর তৈরি হবে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ব্রুকিংস ইনস্টিটিউশন থিংক ট্যাংকের পররাষ্ট্রনীতি গবেষণা প্রধান মাইকেল ও'হানলন বলেছেন, ‘অস্ত্রের মজুত যে আমাদের পছন্দের তুলনায় কম রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’

ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকে মার্কিন সামরিক বাহিনী দূরপাল্লার হামলা এবং শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে হাজার হাজার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে, সেই তুলনায় নতুন অস্ত্রভান্ডারে যুক্ত হয়নি।

সিএসআইএস এর বিশ্লেষণের ভিত্তিতে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হওয়ার পর, পেন্টাগন তাদের থাড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের অন্তত ৩০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর পুনরায় মজুতকরণের হার খুবই ধীরগতিতে চলছে। চলতি অর্থবছরের সরবরাহ সূচি অনুযায়ী, পেন্টাগন প্রতি মাসে আনুমানিক ১৫টি নতুন টমাহক এবং ২০টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। ২০২৬ সালে কোনো থাড সরবরাহের পূর্বাভাষ নেই। সিএসআইএস এর ধারণা, মার্কিন অস্ত্রের মজুত ইরান যুদ্ধের আগের স্তরে ফিরিয়ে নিতে তিন বছর বা তার বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

পেন্টাগনের সাবেক ডেপুটি এবং অ্যাক্টিং কমপ্ট্রোলার, বর্তমানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এলেন ম্যাককাস্কার জানিয়েছেন, অস্ত্রের পুনরায় মজুত করার জন্য সময়কাল বছর দিয়ে হিসাব করতে হয়, অধিকাংশ ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরও লাগবে।

সঙ্কট শুধু মজুতে নয়, নতুন করে অস্ত্র তৈরিতে অর্থ পেতেও সমস্যায় পড়ছে ট্রাম্প প্রশাসন। অবসরপ্রাপ্ত দুই তারকা জেনারেল জন ফেরারি, যিনি বর্তমানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, তিনি জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি ক্ষেপণাস্ত্রও প্রতিস্থাপনের জন্য কংগ্রেস একটি ডলারও বাড়তি বরাদ্দ দেয়নি।

পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা শিল্প ভিত্তি দ্রুত সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষেপণাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে, ট্রাম্প জুনে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট প্রয়োগ করেন এবং প্রতিরক্ষা দপ্তর উৎপাদন লাইন সম্প্রসারণের জন্য নির্মাতাদের সঙ্গে চুক্তি করেছে। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার প্রেক্ষাপটে জার্মানি এবং ইউক্রেনের মত অন্যান্য দেশগুলোকে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স চুক্তি প্রদান করলে তা মার্কিন উৎপাদন লাইনের ওপর চাপ কমাতে পারে। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাকে কথা বলার সময় ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের জন্য এই লাইসেন্সের ঘোষণা দেন।

এখন মূল কথা হলো, অস্ত্রের মজুত বাড়াতে যুক্তরাষ্ট্র তাদের সম্ভাব্য সব উৎস ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যত চুক্তিই হোক বা অনুমতি দেওয়া হোক, রাতারাতি অস্ত্র তৈরি সম্ভব নয়। যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়াতে সময় লাগে। জাপানে প্যাট্রিয়ট কারখানা তৈরি করতে তিন বছর সময় লেগেছিল। ২০২২ সালে উৎপাদন লাইনের কাজ শুরু করার পরেও জার্মানি এখনো একটিও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

যুদ্ধবিরতি মার্কিন অস্ত্রভান্ডারে কিছুটা স্বস্তি এনেছিল। কিন্তু নতুন করে যুদ্ধের তীব্রতা অস্ত্রের মজুতের বিষয়টি আবারও আলোচনায় এনেছে। অস্ত্রের মজুদের যে অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী হুমকির সাথে তাল মিলিয়ে কতদিন বর্তমান তীব্রতায় হামলায় অব্যাহত রাখতে পারবে, তা নিয়েই বিশেষজ্ঞদের মধ্যে শঙ্কা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে গ্রেফতার অস্ত্র-গুলিসহ এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


সিদ্ধিরগঞ্জে গ্রেফতার অস্ত্র-গুলিসহ এক যুবক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকে কেন্দ্র করে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি মাইক্রোবাসসহ সজীব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়, তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যাওয়ার খবর পুলিশ জানিয়েছে।

রবিবার (১২ জুলাই) রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে এই গ্রেফতারটি করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটির সময় অভিযানে নামে।

এই অভিযানের সময় পুলিশ সজীব আহমেদকে গ্রেফতার করে, সঙ্গে রয়েছে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি পুরাতন কালো রঙের মাইক্রোবাস। গ্রেফতার সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানিয়েছে, সজীবের সঙ্গে থাকা সহযোগী মইন মিয়া, ইব্রাহিম ওরফে আকাশ এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ফটিকছড়িতে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে অনেক এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এমন দুর্যোগের পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের ২০০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এছাড়া, কমিউনিটি নেতা মাহাবুবুল আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ২০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ, লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কমিউনিটি নেতা নেছারুল হক, ইউপি সদস্য ইউনুচ, ডা. হোসেন, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ মানিক, বিপ্লব ভাণ্ডারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তাগণ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম- শহিদুল ইসলাম আপন (২৮)।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার হেফাজত হতে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আপনের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি পূর্বের মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক মাধ্যমে ভাইরাল ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


সামাজিক মাধ্যমে ভাইরাল ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও

রাজশাহীর বাগমারায় এক ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ওই কর্মকর্তার নাম ফাতেমাতুজ জোহরা। তিনি উপজেলার হাট-মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। গত শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ফাতেমাতুজ জোহরা একজন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন এবং প্রথমে টাকা তাঁর টেবিলের ড্রয়ারে এবং পরে নিজস্ব ব্যাগে রাখছেন।

ভিডিওটির মধ্যে কোনো অডিও নেই, তাই দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। ভিডিওটি গতকাল শনিবার সন্ধ্যায় একটি ফেসবুক পেজে আপলোড হওয়ার আগেই ফাতেমাতুজ জোহরা বাগমারা থেকে বদলি হয়ে চারঘাট উপজেলায় চলে যান। ভিডিওটির বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং দাবি করেছেন যে, কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ভিডিওটিতে দেখা যে টাকা নেওয়ার দৃশ্য আছে, সেই টাকা সরকারি পুকুরের খাস কালেকশনের টাকা হতে পারে।

এছাড়া, তিনি টাকা ব্যক্তিগত ব্যাগে রাখার বিষয়ে জানিয়েছেন যে, ভ্যানিটি ব্যাগে করে টাকা নিয়েই ব্যাংকে জমা দেওয়া হয়। বাগমারা ইউএনও সেলিম আহমেদ জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%