০৮:৪৮ পি.এম
বাংলাদেশ দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ডান-হাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৫৮ রান করলেই ৭ হাজার রানের মালিক হবেন তিনি।
২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক ঘটে মুশফিকের। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারের মেরুদন্ড হয়ে কাজ করেছেন মুশফিক।
দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ১শ টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন ৩৯ বছর বয়সি মুশফিক। এখন পর্যন্ত ১০৪ টেস্টের ১৯১ ইনিংসে ৩৯.০৯ গড়ে ৬৮৪২ রান করেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে মুশফিকের রয়েছে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৯ রান করেন মুশফিক। ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে তিনি ক্যারিয়ার লাহার প্রথম ডাবল-সেঞ্চুরি হাঁকান। পরবর্তীতে ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তার তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা মেলে।
২০২৫ সালে ক্যারিয়ারের শততম টেস্টে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিতে সক্ষম হন মুশফিক। বাংলাদেশ দলের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রান করেন মুশফিক। পরে দ্বিতীয় ইনিংসে তিনি অনবদ্য ৫৩ রান সংগ্রহ করেন। শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ঐ টেস্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মুশফিক।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬ রান করেছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার প্রয়োজনে নামতে হয়নি। বাংলাদেশ প্রথম টেস্ট ৯ উইকেটে জয়ী হয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন