০৪:২৫ পি.এম
কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামের একজন মাদরাসাছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায়।
নিহত নাহিদ হাসান লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে এবং আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমিন বাজারে পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে এবং সে গুরুতর রক্তাক্ত ও জখম হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অধিকাররত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।
নিহতের বাবা মাহবুব আলম রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে বাসটি থানায় আটক রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন