ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন


পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শেষে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর উপকূলীয় বন বিভাগের সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ব্যাপকহারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলা ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে ফলদ, বনজ ও ভেষজ গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার সাবেক গেরিলা নেতার সহিংসতার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


কলম্বিয়ার সাবেক গেরিলা নেতার সহিংসতার আশঙ্কা

কলম্বিয়ার সাবেক ফার্ক (এফএআরসি) গেরিলা বাহিনীর শীর্ষস্থানীয় সাবেক কমান্ডার রদ্রিগো লন্দোনো বলেছেন, ‘ঘৃণার বার্তা’ দেশটিতে আবারও সহিংসতা উসকে দিতে পারে।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট তাকে কারাগারে পাঠানোর এবং ২০১৬ সালের ঐতিহাসিক শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ বাতিলের অঙ্গীকার করার পর তিনি এ মন্তব্য করেন।

রদ্রিগো লন্দোনো, 'তিমোচেঙ্কো' নামেও পরিচিত। তিনি মঙ্গলবার এএফপিকে বলেন, সাবেক গেরিলা নেতারা ডানপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে চিঠি লিখে তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের স্বীকৃতি জানিয়েছেন এবং আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে দে লা এসপ্রিয়েলা তিমোচেঙ্কোকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, তার আজীবন কারাদণ্ড হওয়া উচিত। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

কট্টর ডানপন্থী এ নেতা ভিন্নমতাবলম্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা বন্ধ, মাদক পাচারে জড়িত গেরিলাদের ওপর বিমান হামলা এবং সাবেক ফার্ক নেতাদের শাস্তি এড়িয়ে যেতে সহায়তা করেছে বলে তার বিশ্বাস এবং তিনি যে কোনো বিশেষ ট্রাইব্যুনাল বাতিলের প্রতিশ্রুতিও দেন তিনি।

এসব ট্রাইব্যুনালের মাধ্যমেই ফার্কের সাবেক নেতারা শাস্তি থেকে রেহাই পেয়েছিলেন বলে তিনি মনে করেন।

লন্দোনো বলেন, সাবেক গেরিলাদের প্রতি অব্যাহত নেতিবাচক প্রচারণার সঙ্গে ‘ঘৃণার বার্তা’ও ছড়ানো হচ্ছে, যা নতুন করে সহিংসতা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘বিশেষ প্রভাবশালী অবস্থানে থাকা কিছু মানুষ এ ধরণের বার্তা ছড়াচ্ছেন। এটি অত্যন্ত বিপজ্জনক।’

তিনি আরও বলেন, ‘এটি সবাইকে ঝুঁকির মুখে ফেলছে।’

লন্দোনো বলেন, সাবেক ফার্ক নেতারা এখনো শান্তি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন সরকারের সঙ্গে তারা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


বাংলাদেশ কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী

বাংলাদেশ কানাডার সঙ্গে প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

কানাডা সফররত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কানাডার রাজধানী অটোয়ায় কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির (সিএফআইএ) কার্যালয়ে মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে এ পদক্ষেপের কথা জানায়।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান ও উপপরিচালক মো. শরিফুল হকও উপস্থিত ছিলেন।

আজ ঢাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি (পশুচিকিৎসা) সেবা, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা- খাদ্য, প্রাণী ও উদ্ভিদস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

এ ছাড়া প্রাণিজ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক পরীক্ষাগার ও খাদ্য পরিদর্শন ব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির কারিগরি সহযোগিতা বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য ও নিয়ন্ত্রক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় আরও বাড়বে বলে তিনি আশাবাদী। বৈঠক শেষে উভয় পক্ষ প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য যে বিশেষ আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ‘উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তার স্বার্থে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া, অপর একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানের বৈঠক

 জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নব-নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক ˆবঠক করেছেন। বৈঠকে তিনি আগামী সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তথা ইউএনজিএ’র বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান গতকাল মঙ্গলবার নিউইয়র্কে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র এবং ˆবদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে ˆবঠক করেন।

বৈঠকগুলোতে নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। নির্বাচিত সভাপতি একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-চালিত নেতৃত্বের প্রতি তার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পুরো অধিবেশন জুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরুর আগে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে ড. খলিলুর রহমানের চলমান ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%