ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮৭


ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮৭

ডেঙ্গুতে এক দিনে দেশে নতুন করে ৬৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারী তথ্য অনুযায়ী, এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশ করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

এই সময়ের মধ্যে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭০৫ জন। এর ফলে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৮ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭০২ জনসহ, মোট ২৬ হাজার ১০১ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হওয়া ২৫৮ জন ঢাকা বিভাগে। তাছাড়া, বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রাজশাহীতে ৫৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


মোহাম্মদপুরে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ববি হাজ্জাজ

ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে, রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই তথ্য জানান।

ববি হাজ্জাজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরো উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি এসময় উল্লেখ করেন, “আমরা পুরো একটা নতুন যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরনো পেশা বিলুপ্ত হয়ে যাবে। আবার নতুন অনেক পেশা ও সুযোগ তৈরি হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস এইট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করতে হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করতে হবে: শিক্ষামন্ত্রী

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, এমনটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২২ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের শেষ দিনের সমাপনী সেশনে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয়।

এসব বিশ্ববিদ্যালয় চিহ্নিত করার পাশাপাশি, সেখানে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার উন্নতিতে গবেষণার বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার গবেষণার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাজেটের যে সমস্যা রয়েছে তা দূর করবে। তিনি আরও জানান, আমরা যদি গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারি, তাহলে শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যেন আরও বেশি গবেষণার সুযোগ সৃষ্টি হয়, সেই দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লক্ষ্য রাখতে হবে।

রিভার্স ব্রেইন ড্রেইনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষক-শিক্ষার্থীরা বিদেশে অনেক ভালো ফলাফল করছে। পাশাপাশি, গবেষণায় তাদের বিশাল সাফল্যও রয়েছে। তাদেরকে দেশে এনে সেই মেধাকে কাজে লাগাতে হবে। শেষে, তিনি বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্বের বিষয়ও তুলে ধরেন। মন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অপচয়ের ক্ষেত্রগুলো খুঁজে বের করে সেগুলো বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম। ‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দুই দিনব্যাপী এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-পাকিস্তানের জোটে যাওয়া নিয়ে যা বললেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


সৌদি-পাকিস্তানের জোটে যাওয়া নিয়ে যা বললেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগদান করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, তিন দেশের সঙ্গে অর্থনৈতিক বা প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে 'ইতিবাচকভাবে' দেখছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির উল্লেখ করেছেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ এ ধরনের উদ্যোগের সম্ভাবনা যাচাই করবে। তিনি আরও জানান, দেশের স্বার্থই থাকবে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঢাকা 'বাংলাদেশ ফার্স্ট' নীতির আওতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তাই তিনি উল্লেখ করেছেন, কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে, জাতীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে জোরদার হচ্ছে। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। এই সফরের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ আগস্ট, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করে। চুক্তির অন্যতম মূল বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ২ থানার ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ঢাকার ২ থানার ওসি প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে এবং কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাদের প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তাদের মধ্যে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান অন্তর্ভুক্ত রয়েছেন।

জানা যায়, তাদের প্রত্যাহার করা হয়েছে প্রশাসনিক কারণে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%