০৫:৩৮ পি.এম
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদরাসাশিক্ষক রায়হান কবির (২৮) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অধীনে দয়াহার শেখপাড়া মাদরাসার সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র ছিলেন। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময়ে মাদরাসা-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে যান রায়হান কবির। সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে পৌঁছালে তিনি হঠাৎ করে পানির নিচে তলিয়ে যান।
এ ঘটনার দৃশ্য দেখে মাদরাসার সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন