০৮:৪৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্তে এক নারী এবং তিন শিশুসহ চারজনের অনুপ্রবেশের অবৈধ চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) সকালে সুলতানপুর ৬০ বিজিবির অধীনে থাকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্র থেকে জানা যায়, রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারী ও তিন শিশুসহ চারজনকে সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় সালদানদী বিজিবি ক্যাম্পের টহল দল শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশের আগেই তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি এ বিষয়েও বলেন, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সবসময় সতর্ক অবস্থা বজায় রেখেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন