ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা রোনালদোর


শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা রোনালদোর

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেষ নাচের ঘোষণা দিয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা স্পষ্টভাবে এটি জানিয়ে দিয়েছেন।

 

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিশ্বকাপের নকআউট পর্বের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, 'আমি এই বিশ্বকাপ দারুণ উপভোগ করছি। সমর্থকদের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস-সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত আমি নেয়া শেষ করে ফেলেছি।'

৪১ বছর বয়সী রোনালদো এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২-পাঁচটি আসরে পর্তুগালের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ, যা ইতিহাসে বিশেষ স্থানে থাকবে।



পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইতোমধ্যেই অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার লক্ষ্য হলো শেষ বিশ্বকাপে দলকে শিরোপার স্বাদ এনে দেয়া। বিশ্বকাপ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তার সিদ্ধান্ত এখনো নিশ্চিত না হলেও, এটি নিশ্চিত যে এটিই হবে তার শেষ অধ্যায়। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা সেটি জানিয়েছেন।

আগামীকাল (সোমবার) স্পেনের বিপক্ষে পর্তুগাল শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে। সেটাই কি রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হবে, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ এম


জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন

বরিশালের মুলাদীতে জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের প্রয়োজনীয়তার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনামদ্দিন বন্দরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, উপজেলাটির সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসহ বাটামারা, নাজিরপুর ও চরকালেখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কারবার, চুরি, ডাকাতি এবং জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের হার বেড়ে যাওয়ায় তারা এ মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ব্যানার ও ফেস্টুন হাতে ব্যবসায়ী, ইমাম, চাকরিজীবী এবং স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে সারিবদ্ধ হয়ে এই কর্মসূচিতে তাদের সমর্থন জানান। সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

এতে বক্তৃতা দেয়ার জন্য উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহসান শাহজাদা মুন্সী, বাজারের সাবেক সভাপতি জানে আলম দুলাল চৌধুরী, সমাজসেবক ফালান সরদার, ইজারাদার নাসির উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হিরো চৌধুরী, নিপুচৌধুরী এবং ইউপি সদস্য আলী আহমেদ সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘এলাকার কিছুচিহ্নিত মাদক কারবারি এবং অপরাধী চক্রের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাদকাসক্তদের একটি অংশ চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান এবং বসতবাড়িতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ এম


বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল (সিভেট) উদ্ধার হয়। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলা রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকায় অবস্থিত কিরআতুল কুরআন কওমী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, একটি কুকুর প্রাণীটিকে ধাওয়া করে আক্রমণ করলে সেটি আহত অবস্থায় মাদরাসা প্রাঙ্গণে আশ্রয় নেয়। এই সময় মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রাণীটিকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করেন। কুকুরের কামড়ে প্রাণীটির লেজের অংশে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে অবহিত করার পর উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত প্রাণীটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার পর প্রাণীটি সুস্থ হলে, তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, এটি একটি স্তন্যপায়ী প্রাণী, গন্ধগোকুলকে ইংরেজিতে সাধারণত ‘সিভেট (Civet)’ বলা হয়। প্রাণীটির নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকৃতিবিদদের মতে, গন্ধগোকুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বনাঞ্চল সংকোচন, আবাসস্থল ধ্বংস এবং নানা কারণে এ ধরনের প্রাণী বর্তমানে ঝুঁকির মুখে পড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেক্সা মিশনের অপেক্ষা বাড়ল, নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ এম


হেক্সা মিশনের অপেক্ষা বাড়ল, নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের

নরওয়ে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল। ছবি: এএফপি

শেষ মুহূর্তে ব্রাজিলের খেলোয়াড়কে ডি-বক্সের ভেতরে ফাউল করায় রেফারি পেনাল্টি দেয়। স্পট কিক থেকে গোল করেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। তারা ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ থেকে ইউরোপের দলের কাছে আবারও বিদায় নিল।

 

হলান্ড এক হাতে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়। ৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোড়াল শটে দ্বিতীয় গোলটি করেন হলান্ড।

যাকে নিয়ে পুরো ব্রাজিল দল ভয়ে ছিল, সেই হলান্ডই নরওয়েকে এগিয়ে দিল। ম্যাচের ৮০তম মিনিটে হেডে গোল করেন হলান্ড।

জাপানের বিপক্ষে মাঠে নামেননি নেইমার। তবে শেষ ষোলোর ম্যাচে ৬৮তম মিনিটে মার্তিনেল্লির বদলি হিসেবে আনচেলত্তি নেইমারকে মাঠে নামান।

গোলশূন্যতে শেষ হলো ব্রাজিল-নরওয়ে প্রথমার্ধ। দুই দলই গোলের বেশকিছু সুযোগ পেয়েছিল, কিন্তু গোলকিপারের সহায়তায় বেঁচে যায় উভয় দলই।

প্রথমার্ধের যোগ করার সময়ে ওডেগার্ডের একটি শট সেচ করেন অ্যালিসন। ৪০তম মিনিটে ভিনিসিউসের শট নরওয়ের গোলকিপার সেভ করেন।

ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে কুনহাকে একটি ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও, পরে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু গিমারেসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নরওয়ে। কিন্তু তাদের গোলটি অফসাইডে বাতিল হয়।

ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে চারবার মুখোমুখি হয়েছে। অবাক করার মতো হলেও, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি ব্রাজিল, যারা পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন। নরওয়ে দুটি ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ এম


মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় নিখোঁজ হওয়া স্থানের প্রায় ৯ কিলোমিটার দূরে উপজেলার আড়িয়াল খাঁ নদীর নন্দীরবাজার এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার বেলা ১টার দিকে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। জামিলা (১৪) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার তিনি মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্কুলছাত্রীর খালাতো ভাই মো. আসাদুল্লাহ জানান যে, শুক্রবার দুপুরে জামিলা নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খুঁজতে নদীতে অভিযান শুরু করেন। শনিবার বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলে তার স্বজনেরা মাইকিং ও ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালাতে থাকেন। রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় জামিলার লাশ ভাসতে দেখে বিষয়টি তাদের জানান। পরে সেখান থেকে জামিলাকে শনাক্ত করে লাশ উদ্ধার করা হয়। মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%