ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মনুর ভাঙা বাঁধে পানিবন্দি ১৫ গ্রামের মানুষ


মনুর ভাঙা বাঁধে পানিবন্দি ১৫ গ্রামের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। মৌলভীবাজার জেলার মনু নদীর পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার অনেক ওপরে অবস্থান করছে। যদিও ধলই ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে উজানের ঢলের কারণে মনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) রাতে জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এর ফলে প্রায় ১০ থেকে ১৫টি গ্রাম প্লাবিত হয়ে যায় এবং কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেক পরিবার গভীর রাতে ঘরবাড়ি ছেড়ে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। প্লাবিত এলাকায় বসতঘর, রান্নাঘর, মাছের ঘের, কৃষিজমি এবং গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল বাঁধ দিয়ে আকস্মিকভাবে পানি প্রবেশ করায় শ্রীপুর, গোলের হাওর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রামের মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। টানা দুই দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা সড়ক এবং ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বন্যাকবলিত মানুষের মধ্যে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধের চাহিদা বেড়েছে। বহু পরিবার গবাদিপশু নিয়েও বিপদে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া দাখিল মাদ্রাসা এবং কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার প্রদান করেন।

এরপর জেলা প্রশাসক রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ, দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার প্রতিটি উপজেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী (প্রয়োজনে), পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। জেলার মোট ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে, প্রশাসন জানিয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এদিকে আবহাওয়া এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিন নদ-নদীর পানি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে। স্থানীয় প্রশাসন নদীতীরবর্তী এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্ত্রীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ কাজল (২৮) নামে এক যুবক। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী ইভা আক্তার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ইভা আক্তার স্থানীয় একটি কারখানায় কর্মরত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইভা তখনও জীবিত, তবে তার গলায় গভীর ক্ষত রয়েছে। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোরে কাজল এসে বলেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এরপর তিনি বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা ঘরে ঢুকে ইভাকে রক্তাক্ত অবস্থায় জীবিত দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন এবং হাসপাতালে পাঠান।

আহত ইভার বড় বোন নিপা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজল যৌতুকের টাকার জন্য তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য ঘটনার আগের দিনও তাকে মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘অভিযুক্ত কাজল পুলিশ হেফাজতে আছেন। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার ৬ পাতার লেখা চিরকুট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার ৬ পাতার লেখা চিরকুট

কিশোরগঞ্জের ভৈরবে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ছয় পাতার একটি চিরকুটও। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।

শুক্রবার (১০ জুলাই) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস এ বিষয়ে নিশ্চিত করেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ৩০ জুন ভৈরবের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের কর্মচারী কক্ষের ভাড়া নেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পাননি। এরপর জানালা দিয়ে উঁকি দিয়ে আনোয়ারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছয় পাতার চিরকুটে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত নানা বিষয় এবং দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্কের অবসান নিয়ে আনোয়ারের অনুভূতির কথাও উল্লেখ রয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও ঘটনার সঙ্গে এর সম্পর্ক তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ পায় যে, একজন অপরিচিত নম্বর থেকে মিসড কলের মাধ্যমে আনোয়ারের পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আনোয়ার ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে জনবল পাঠানোর কাজে জড়িত ছিলেন। বিদেশে লোক পাঠানো নিয়ে একটি মামলায় কয়েক মাস কারাগারে থাকার সময় ওই তরুণীর পরিবার তার বিয়ে অন্যত্র দিয়ে দেয় বলে তদন্তে জানা গেছে।

ওসি লিমন বোস বলেন, মাঠে তদন্তের জন্য উদ্ধার হওয়া চিরকুটসহ সব আলামত পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে অনুমোদন ছাড়া বাণিজ্য চুক্তি মেনে নেওয়া হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে: গণসংহতি আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সংসদে অনুমোদন ছাড়া বাণিজ্য চুক্তি মেনে নেওয়া হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে: গণসংহতি আন্দোলন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন না করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা সংসদে আলোচনা ছাড়া।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তারা এই দাবি তুলে ধরেন।

নির্বাচনের তিন দিন আগে বক্তারা অন্তর্বর্তী সরকারের এ ধরণের চুক্তির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তারা জানান, এ চুক্তির ফলে দেশে টেক্সের পরিমাণ বেড়েছে। এ ছাড়া, সংসদে কোনো রকমের আলোচনা না করেই এ ধরণের চুক্তি অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন তারা।

এ সময়, সমাবেশ শেষের পর বক্তারা প্লেকার্ড ও শ্লোগান নিয়ে একটি মিছিল করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভবনের অংশ ধসে, বড় দুর্ঘটনার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মোহাম্মদপুরে ঝুঁকিপূর্ণ ভবনের অংশ ধসে, বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়ে গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে, হঠাৎ বিকট শব্দের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে।

ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজউক বা সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আজিজ মহল্লার ওই এলাকা। মুহূর্তের মধ্যে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে এবং পুরো ভবনটি একদিকে হেলে যায়। ভবনের ভেতরে থাকা প্রায় ১২টি পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন, প্রাণহাতে নিয়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

এলাকাবাসীর দাবি, তিনতলা এই ভবনটি প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরোনো। এটি যে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তা ভবনটির জরাজীর্ণ দশা দেখলেই বোঝা যায়। সরাসরি ভবনের বাসিন্দারা জানান, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা বারবার বাড়ির মালিককে সতর্ক করেছিলেন এবং কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বাড়িওয়ালা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলেন।

ভবন থেকে প্রাণহাতে নেমে আসা এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকালে বিকট শব্দ হওয়ার পর মনে হইছে ভূমিকম্প হচ্ছে। বাচ্চা-কাচ্চা নিয়ে কোনোমতে সিঁড়ি দিয়ে নাইমা আসছি। যে কোনো সময় পুরো বিল্ডিংটা ধইসা পড়তে পারে। কিন্তু দুঃখের বিষয়, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, রাজউক বা সিটি করপোরেশনের একটা লোকও এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা দেখতে আসল না! তারা কি বড় কোনো লাশের মিছিলের অপেক্ষা করতেছে?’

আজিজ মহল্লা এলাকার আরেক প্রতিবেশী প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বিল্ডিংটা যে ৬০-৭০ বছরের পুরোনো আর ঝুঁকিপূর্ণ, তা রাজউক বা গণপূর্তের জানার কথা। অথচ তাদের কোনো কার্যকর পদক্ষেপ নাই। বিকেলে মোহাম্মদপুর থানার পুলিশ আসছিল, কিন্তু ওনারাও একটু দেখে চলে গেছেন। এখন আমরা আতঙ্কে আছি, এই ভবন যদি পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে, তবে বহু মানুষের জীবন যাবে।’

দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ঝুঁকিপূর্ণ এই ভবনটি এখনও পুরোপুরি খালি বা সিলগালা করা হয়নি। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের মাঝেও আতঙ্ক কাটছে না।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাজউক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ভবনের কারিগরি পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন করা। একই সঙ্গে যে কোনো বড় বিপর্যয় এড়াতে ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ভবনটি ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%